কথাকে এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ হলো এমন একটি ভাষাগত কৌশল, যার মাধ্যমে একটি দীর্ঘ বাক্য বা ভাবকে একটি মাত্র শব্দে বা সংক্ষিপ্ত বাক্যে প্রকাশ করা হয়। এটি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা লেখাকে সংক্ষিপ্ত, সুন্দর ও অর্থবোধক করে তোলে।
অ
- অকালে পক্ব হয়েছে যা – অকালপক্ব
- অকালে উৎপন্ন-আকালিক, অকালজাত, অকালজ
- অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান-পিঁজরাপোল
- অকালে উৎপন্ন কুমড়া-অকালকুষ্মাণ্ড
- অগ্রে গমন করে যে – অগ্রগামী
- অগ্রসর হয়ে অভ্যর্থনা – প্রত্যুদগমন
- অগ্র–পশ্চাৎ ক্রম অনুযায়ী – আনুপূর্বিক
- অগ্রে গমন করে যে-অগ্রগামী
- অগ্রে জন্মেছে যে-অগ্রজ
- অগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত (কুমারীদের)-সেঁজুতি
- অঙ্গীকৃত মাল তৈরির জন্য প্রদত্ত অগ্রিম অর্থ-দাদন
- অতিশয় ঘটা বা জাকজমক-বড়ম্বর
- অতর্কিত অবস্থায় আক্রমণকারী-আততায়ী
- অতিক্রমের যোগ্য – অতিক্রমণী
- অতিশয় ঘটা বা জাকজমক
- অতি উচ্চ রোল – উতরোল
- অতি উচ্চ ধ্বনি – মহাধ্বনি
- অতিশয় রমণীয় – সুরম্য
- অতি উচ্চ বিকট হাসি – অট্টহাসি
- অতি আসন্ন – অত্যাসন্ন
- অতি শীতও নয়, অতি উষ্ণও নয়-নাতিশীতোষ্ণ
- অতি উজ্জ্বল ও ফর্সা নারী-মহাশ্বেতা
- অতিশয় হিসাবি-পাটোয়ারি
- অতিকষ্টে যা নিবারণ করা যায় – দুর্নিবার
- অতর্কিত অবস্থায় হত্যাকারী বা আক্রমণকারী–আততায়ী
- অতীত কাহিনী-ইতিহাস
- অতিথির আপ্যায়ন-আতিথ্য
- অত্যাধিক সাহসী / সাহস আছে যার-দুঃসাহসী
- অনশনে মৃত্যু-প্রায়
- অনুসন্ধানের ইচ্ছা – অনুসন্ধিৎসা
- অনুচিত বল প্রয়োগকারী – হঠকারী
- অনুকরণ করার ইচ্ছা – অনুচিকীর্ষা
- অনেক অভিজ্ঞতা আছে যার – বহুদর্শী
- অনেকের মধ্যে একজন – অন্যতম
- অনেক কষ্টে অধ্যয়ন করা যায় যা-দুরধ্যয়
- অনায়াসে যা লাভ করা যায় – অনায়াসলভ্য
- অন্য গতি – গত্যন্তর
- অন্য কোনো কর্ম নেই যার – অনন্যকর্মা
- অন্য উপায় নেই যার – অনন্যোপায়
- অন্য কোনো গতি নেই যার – অনন্যগতি
- অন্য বারে(অন্য সময়ে) – বারান্তর
- অন্য দিকে মন যার – অন্যমনা
- অন্য গতি নেই যার – অগত্যা
- অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ-উপচার
- অন্য কারো প্রতি আসক্ত হয়না যে নারী-অনন্যা
- অন্য দেশ – দেশান্তর
- অন্য গ্রাম – গ্রামান্তর
- অন্য মত – মতান্তর
- অন্য লোক – লোকান্তর
- অন্য জন্ম – জন্মান্তর
- অন্য কাল – কালান্তর
- অন্তরের ভাব জানেন যিনি – অন্তর্যামী
- অন্ধকার রাত্রি – তামসী
- অন্তর্গত অপ যার – অন্তরীপ
- অন্ত নেই যার – অনন্ত
- অন্তরে যা ঈক্ষণ (দেখার) যোগ্য-অন্তরিক্ষ
- অন্তরে জল আছে এমন (নদী)-অন্তঃসলিলা
- অন্ন ভক্ষণ করে যে প্রাণ ধারণ করে – অন্নগতপ্রাণ
- অন্ন-ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য-জলপান
- অন্ধকার রাত্রি-তামসী
- অবিবাহিত কন্যার গর্ভজাত সন্তান – কালীন
- অবিবাহিত ব্যক্তি – অকৃতদার, অনূঢ়
- অব্যক্ত মধুর ধ্বনি – কলতান
- অবলীলার সঙ্গে সাবলীল
- অবশ্যই যা হবে – অবশ্যম্ভাবী
- অব্যক্ত মধুর ধ্বনি বা সুর-কলতান
- অবশ্য হবে/ঘটবে যা-উন্নাসিক
- অণুর ভাব-অণিমা
- অণুকে দেখা যায় যার দ্বারা – অণুবীক্ষণ
- অণ্বেষণ করার ইচ্ছা – অণ্বেষা
- অণু থেকে তৈরি-আণবিক
- অল্পকাল স্থায়িত্ব যার – ক্ষণস্থায়ী
- অল্প কথা বলে যে – অল্পভাষী
- অল্প পরিশ্রমে শ্রান্ত নারী – ফুলটুসি
- অলংকারের ধ্বনি – শিঞ্জন
- অক্ষিতে কাম যার (যে নারীর)-কামাক্ষী
- অক্ষির অগোচরে – পরোক্ষ
- অক্ষির সমক্ষে বর্তমান – প্রত্যক্ষ
- অক্ষির সমীপে-সমক্ষ
- অক্ষি পত্রের (চোখের পাতা) লোম-অক্ষিপক্ষ্ম
- অহনের পূর্বাংশ – পূর্বাহ্ন
- অহনের মধ্য অংশ – মধ্যাহ্ন
- অহনের অপর অংশ – অপরাহ্ন
- অহংকার নেই যার – নিরহংকার
- অভিজ্ঞতার অভাব আছে যার – অনভিজ্ঞ
- অভ্যন্তরে জল আছে যার-অন্তঃসলিল
- অশ্বের চালক – সাদি, সারথি
- অশ্ব রাখার স্থান – আস্তাবল
- অধ্যাপনা করেন যিনি – অধ্যাপক
- অর্ধেক সম্মত – নিমরাজি
- অরিকে জয় করেছে যে – অরিজিৎ
- অর্থহীন উক্তি – প্রলাপ
- অস্ত্রের দ্বারা উপচার – অস্ত্রোপচার
- অভ্রকে লেহন করে যে – অভ্রংলেহী
- অপকার করার ইচ্ছা – অপচিকীর্ষা
- অপনয়ন বা দূর করা যায় না যা-অনপনেয়
- অপনয়ন বা দূর করা কষ্টকর যা-দূরপনেয়
আ
- আইন বিরোধী – বে–আইনি
- আকাশ ও পৃথিবী – ক্রন্দসী
- আকাশ মাধ্যমে আগতবাণী – আকাশবাণী
- আকাশ স্পর্শ করে যা – আকাশস্পর্শী
- আকাশে বেড়ায় যে – খেচর, আকাশচারী
- আকাশে গমন করে যা- বিহগ/ বিহঙ্গ
- আকাশে যে বিচরণ করে – নভোচারী
- আকস্মিক দুর্দৈব – উপদ্রব
- আকাশে উড়ন্ত ধূলিরাশি : ধূলিপটল
- আকালের বছর – দুর্বছর
- আগামীকালের পরের দিন – পরশু
- আগমনের কোনো তিথি নেই যার- অতিথি
- আঘাতের বিপরীত – প্রত্যাঘাত, প্রতিঘাত
- আঘাতের বদলে আঘাত – প্রত্যাঘাত, প্রতিঘাত
- আত্মাকে অধিকার করে — অধ্যাত্ম
- আমার সদৃশ – মাদৃশ
- আত্মাকে অধিকার করে – অধ্যাত্ম
- আবক্ষ জলে নেমে স্নান – অবগাহন
- আলো ছড়ায় যে পাখি — আলোর পাখি
- আরোহন করে যে – আরোহী
- আরাধনার যোগ্য – আরাধ্য
- আরোগ্য হওয়া কঠিন এমন- দুরারোগ্য
- আদি নেই যার – অনাদি
- আদি থেকে অন্ত পর্যন্ত – আদ্যন্ত
- আদব কায়দা জানে না যে- বেয়াদব
- আপনাকে ভুলে থাকে যে – আত্মভোলা
- আয়ুর জন্য হিতকর – আয়ুষ্য
- আয় বুঝে যিনি ব্যয় করেন – মিতব্যয়ী
- আহারে সংযম আছে যার- মিতাহারী
- আপনার রং লুকায় যে – বর্ণচোরা
- আপনাকে কেন্দ্র করে যার চিন্তা – আত্মকেন্দ্রিক
- আপনাকে যে পণ্ডিত মনে করে – পণ্ডিতম্মন্য
- আপনাকে যে হত্যা করে – আত্মঘাতী
- আপনাকে ভুলে থাকে যে — আত্মভোলা
- আপনাকে কৃতার্থ মনে করেন যিনি – কৃতার্থম্মন্য
- আট প্রহর যা পরা হয় – আটপৌরে
- আশ্রয় করার যোগ্য- অনুজীব্য
- আলোচনার বিষয়বস্তু — আলোচ্য
- আদর পাচ্ছে যে- আদ্রিয়মাণ
- আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ দ্বারা বেদপাঠ- স্বাধ্যায়
- আট মাসে জন্ম যার- আটাশে
- আচারে যার নিষ্ঠা আছে – আচারনিষ্ঠ
- আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার – আস্তিক
- আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার – নাস্তিক
- আজন্ম শত্রু – জাতমত্রু
- আগুনের ফুলকি- স্ফুলিঙ্গ
- আমিষের অভাব- নিরামিষ
- আমার মতো দেখায় যাকে- মাদৃশ
- আনন্দের সঙ্গে বর্তমান- সানন্দ
- আমৃত্যু যুদ্ধ করে যে- সংশপ্তক
- আশীতে বিষ যার- আশীবিষ
ই-কার
- ইন্দ্রকে জয় করেছে যে – ইন্দ্রজিৎ
- ইন্দ্রজাল জানেন যিনি- সৌভিক/ঐন্দ্রজালিক
- ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি -জিতেন্দ্রিয়
- ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- ইতিহাসবেত্তা
- ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহাসিক
- ইতি মধ্যকার ঘটনা- ইদানীং
- ইহার তুল্য বা সদৃশ- ঈদৃশ
- ইহলোকে যা সামান্য নয় –অলোকসামান্য
- ইহকাল সমন্ধীয়- ঐহিক
- ইচ্ছার অনুরূপ বা অধীন- ঐচ্ছিক
- ইচ্ছামত কাজ বা আচরণ যে করে-স্বেচ্ছাচারী
- ইসলামি শাস্ত্র অনুযায়ী নির্দেশ – ফতোয়া
- ইষ্টক নির্মিত গৃহ- অট্টালিকা
- ইষ্টকে অতিক্রম না করে- যথেষ্ট
- ইরাবতে জাত- ঐরাবত
- ইক্ষু হতে জাত -ঐক্ষব
ঈ-কার
- ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার- আস্তিক।
- ঈশ্বরের বিষয়ে- ঐশ্বরিক
- ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার- নাস্তিক
- ঈশ্বরের ভাব – ঐশ্বর্য
- ঈষৎ কম্পিত – আধুত
- ঈষৎ কৃষ্ণ – কালচে
- ঈষৎ পীতবর্ণ- আপীত
- ঈষৎ রক্তবর্ণ- আরক্ত
- ঈষৎ উষ্ণ- কবোষ্ণ
- ঈষৎ নীল/ঈষৎ নীল রঙবিশিষ্ট- আনীল
- ঈষৎ নীলবর্ণ – নীলাভ
- ঈষৎ হাস্য – স্মিত
- ঈষৎ আমিষ্য গন্ধবিশিষ্ট/ইষৎ আমিষ গন্ধ যার- আঁষেটে/আঁষটে
- ঈষৎ রুগ্ন- রোগাটে
- ঈষৎ মধুর- আমধুর
- ঈষৎ মুক্ত- আমুক্ত
- ঈষৎ রক্তবর্ণ- আরক্ত
- ঈশ্বরের ভাব- ঐশ্বর্য
উ-কার
- উপকার করার ইচ্ছা- উপচিকীর্ষা
- উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ
- উপকারীর উপকার যে স্বীকার করে না- অকৃতজ্ঞ
- উপকার করেন যিনি-উপকারক
- উপকারের বদলে উপকার- প্রত্যুপকার
- উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন
- উপসনার যোগ্য- উপাস্য
- উপন্যাস রচিয়তা- ঔপন্যাসিক
- উপায় নেই যার- নিরুপায়
- উপমা নেই যে নারীর- নিরুপমা
- উপস্থিত আছে যা- বর্তমান
- উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা- প্রত্যুৎপন্নমতিত্ব
- উদ্দাম নৃত্য- তাণ্ডব
- উদ্ভিদের নতুন পাতা- পল্লব/কিশলয়
- উদগীরণ করা হয়েছে এমন- উদগীর্ণ
- উদিত হচ্ছে যা/উদিত হচ্ছে এমন- উদীয়মান
- উদিত হয়নি যা- অনুদিত
- উদর সম্পর্কিত- ঔদরিক
- উচ্চকণ্ঠে গীত- উদ্ গীত
- উচ্চ হাস্যকারী – অট্টহাসক
- উচ্চারণ করা যায় না যা- অনুচ্চার্য
- উচিত নয় যা- অনুচিত
- উড়ন্ত পাখির ঝাঁক- বলাকা
- উৎসবের নিমিত্ত নির্মিত গৃহ- মণ্ডপ
- উত্তপ্ত করা হয়েছে- উত্তাপিত
- উত্তর দিক সম্পর্কিত- উদীচ্য
- উলু উলু ধ্বনি- অলোলিকা
- উল্লেখ করা হয় না যা- উহ্য
- যার অস্তিত্ব স্বীকার করা হয়- ঊহ্য
- উভয় হাত যার সমান চলে- সব্যসাচী
- উর্বর নয় যা- ঊষর
ঊ-কার
- ঊর্ধ্ব দিকে গতি যার/ঊর্ধ্বদিকে গমন করে যে- ঊর্ধ্বগতি
- ঊর্ধ্ব দিকে বিচরণ করে যে- ঊর্ধ্বচারী
- ঊর্ধ্ব থেকে নেমে আসা- অবতরণ
- ঊর্ধ্ব বাহু যার- উদ্বাহু
- উর্ধ্ব মুখে সাঁতার- চিৎসাঁতার
- ঊর্ণ নাভিতে যার- ঊর্ণনাভ
- ঊরুর হাড়- ঊর্বস্থি
ঋ-কার
- ঋণ দেয় যে- উত্তমর্ণ
- ঋণ গ্রহণ করে যে/ঋণ নেয় যে- অধমর্ণ
- ঋণ শোধে অসমর্থ যে- দেউলিয়া
- ঋণী নন যিনি- অঋণী
- ঋণগ্রস্ত অবস্থা- ঋণিতা
- ঋষির তুল্য- ঋষিতুল্য
- ঋষির ন্যায়- ঋষিকল্প
- ঋতুর সম্বন্ধে- আর্তব
- ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি- ঋত্বিক
- ঋষির উক্তি- আর্য
- ঋজুর ভাব- আর্জব
এ-কার
- এইমাত্র জন্ম যার- সদ্যোজাত
- একই সঙ্গে/একই সময়ে- যুগপৎ
- একই সময়ে বর্তমান- সমসাময়িক
- একই কালে বর্তমান- সমকালীন
- এক যুগের শেষ ও অন্য যুগের শুরু- যুগসন্ধি
- একবার সন্তান প্রসব করেন যিনি- কাকবন্ধ্যা
- একবার শুনলেই যার মনে থাকে- শ্রুতিধর
- একই বিষয়ে নিবিষ্ট চিত্ত যার- একাগ্রচিত্ত
- একই মায়ের পুত্র/একই মাতার গর্ভ জাত ভাই- সহোদর
- একই গুরুর শিষ্য- সতীর্থ
- একসঙ্গে যারা যাত্রা করে- সহযাত্রী
- একস্থান থেকে অন্যস্থানে ঘুরে বেড়ায় যে- যাযাবর
- একবার ফল দিয়ে মরে যায় যে গাছ- ওষধি
- একদিকে গোঁ যার- একগুঁয়ে
- এখনও যার শত্রু জন্মায়নি- অজাতশত্রু
- এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ- বুকনি
- একের ভাব- একতা/ঐক্য
- একের পরিবর্তে অনেক- বিকল্প
- একতানের ভাব- ঐকতান
- একমত হওয়ার ভাব- ঐকমত
- এখন ভস্মে পরিণত হয়েছে- ভস্মীভূত
- একদিনেই তিনটি তিথির সংযোগ- ত্র্যহস্পর্শ
- একের পরিবর্তে অপরের সই- বকলম
- এক তারযুক্ত বাদ্যযন্ত্র- একতারা
- এক থেকে শুরু করে ক্রমাগত- একাদিক্রমে
- এক দিকে দৃষ্টি যার- একচোখা
- এক দিন আয়ু বিশিষ্ট- ঐকাহিক
- একই অর্থের শব্দ- প্রতিশব্দ
- এঁটেল ও বেলে মাটির মিশ্রণ- দোআঁশ
ঐ-কার
- ঐশ্বর্যের অধিকারী যিনি- ঐশ্বর্যবান/ ভগবান
- ঐতিহাসিক কালের পূর্ববর্তী- প্রাগৈতিহাসিক
- ঐক্যের অভাব আছে যার- অনৈক্য
ও-কার
- ওজন করে যে- তৌলিক
- ওষ্ঠের দ্বারা উচ্চারিত- ওষ্ঠ্য
- ওষ্ঠ ও অধর- ওষ্ঠাধর
- ওষধি থেকে উৎপন্ন- ঔষধ
- ওজন পরিমাপক- তুলাদণ্ড
ঔ-কার - ঔষধি থেকে জাত- ঔষধ
- সমস্ত পদ বাঔষধের আনুষঙ্গিক সেব্য- অনুপান
- ঔষধের বিপণি – ঔষধালয়
চলবে…



