Home Education জাতীয় বিশ্ববিদ্যালয় LL.B Part-2 Examination 2018-2022 Question (বিগত বছরের প্রশ্ন)

জাতীয় বিশ্ববিদ্যালয় LL.B Part-2 Examination 2018-2022 Question (বিগত বছরের প্রশ্ন)

0
455
LL.B Part-2 Examination 2018-2019 Question
LL.B Part-2 Examination 2018-2019 Question

LL.B Part-2 Examination 2018-2022 Question

২০১৮ সালের প্রশ্ন


জাতীয় বিশ্ববিদ্যালয়

এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৮
প্রথম পত্র (সম্পত্তি হস্তান্তর এবং বুদ্ধিবৃত্তিক আইন)

ক- বিভাগ: সম্পত্তি হস্তান্তর আইন

১। ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী ‘সম্পত্তি’ বলতে কি বুঝায়? সম্পত্তি কত প্রকার ও কি কি? সকল প্রকার সম্পত্তি কি হস্তান্তরযোগ্য? কে সম্পত্তি হস্তান্তর করতে পারে? একজন নাবালক কি হস্তান্তর গ্রহীতা হতে পারে? কোন ব্যক্তি কি এমন কোন সম্পত্তি হস্তান্তর করতে পারে, যার তার নেই?

২। (ক) বিক্রয়ের উপাদানসমূহ আলোচনা কর। কিভাবে বিক্রয় করা যায়? বাংলাদেশের আইন উল্লেখ পূর্বক ‘ক্রেতা সাবধান’ মতবাদটি ব্যাখ্যা কর।
(খ) লিসপেনডেন্স নীতিটি ব্যাখ্যা কর। এ নীতির উদ্দেশ্য কি? মামলা চলিত অবস্থায় কৃত কোন হস্তান্তর কি বাতিল?

৩। (ক) বৈশিষ্ট্য সহ বিভিন্ন প্রকার রেহেনের সংজ্ঞা দাও। বিভিন্ন প্রকার রেহেনে রেহেন গ্রহীতার অধিকারগুলো লিখ।
(খ) মার্শালিং এবং কন্ট্রিবিউশনের সংজ্ঞা দাও এবং ব্যাখ্যা কর। উক্ত নীতিদ্বয়ের মধ্যে বিরোধের ফলাফল কি?

৪। কোন অজাত ব্যক্তির বরাবরে আইনসঙ্গতভাবে কোন সম্পত্তি হস্তান্তর করা যায় কি? যদি যায় তবে তা কিভাবে?

জনাব রহমান তার সম্পত্তি জনাব কবিরের নিকট জীবনস্বত্তে হস্তান্তর করে। উক্ত সম্পত্তি জনাব কবিরের মৃত্যুর পর তার প্রথম পুত্র যে এখনো জন্মগ্রহণ করেনি ২২ বছর বয়সে উন্নীত হলে লাভ করবে। এরূপ হস্তান্তরের বৈধতা পরীক্ষা কর।

৫। (ক) বৈধ দানের উপাদানসমূহ কি কি? একটি দান কখন স্থগিত বা প্রত্যাহার করা যায়? শর্তাধীন দান কি বৈধ?
(খ) “নালিশযোগ্য দাবী” এর সংজ্ঞা দাও। এটি কিভাবে হস্তান্তর করা যায়? এর গ্রহীতার দায়-দায়িত্ব আলোচনা কর।

খ বিভাগ: বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন

৬। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বলতে কী বুঝ? বৃদ্ধিবৃত্তিক সম্পত্তিগুলো কী কী? একটি দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির ভূমিকা ও অবদান আলোচনা কর।

৭। (ক) কপিরাইট। কপিরাইট এর সংজ্ঞা দাও। কপিরাইট অর্জনের জন্য কী কী শর্ত পূরণ করতে হয়? কোন কোন কর্মে কপিরাইট থাকে।

(খ) কপিরাইটের স্বত্বনিয়োগ কাকে বলে? স্বত্ব নিয়োগ কিভাবে করতে হয়? স্বত্বনিয়োগ ও লাইসেন্সের মধ্যে পার্থক্য দেখাও।

৮। প্যাটেন্ট কী এবং প্যাটেন্ট আইনের উদ্দেশ্য কী? প্যাটেন্ট প্রদানের জন্য কে আবেদন করতে পারেন? প্যাটেন্ট প্রদানের পদ্ধতি আলোচনা কর। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্যাটেন্ট আইনের ভূমিকা ব্যাখ্যা কর।

৯। (ক) ট্রেডমার্কের সংজ্ঞা দাও। কে ট্রেডমার্কের জন্য দরখাস্ত করতে পারে? একটি আইনগত ট্রেডমার্ক মঞ্জুর করার ক্ষেত্রে আবেদন ও নবায়ন করার পদ্ধতি লিখ।

(খ) কোন কোন অবস্থায় একটি ট্রেডমার্ক পূর্ববর্তী অধিকারের সাথে সাংঘর্ষিক হতে পারে? ট্রেডমার্ক ব্যবহারের একচেটিয়া অধিকারের সাথে পূর্ববর্তী অধিকারের বিরোধ দেখা দিলে উহার ফলাফল কী হবে।

১০। টীকা লিখ (যে কোন চারটি)

(ক) সেবামার্ক, (খ) বিভ্রান্তিকর ট্রেডমার্ক, (গ) গুডউইল, (ঘ) ট্রেডমার্ক লংঘন, (ঙ) বার্ণ কনভেনশন, (চ) বাধ্যতামূলক লাইসেন্স, (ছ) বিশেষীকরণ।


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৮ 

দ্বিতীয় পত্র: (দেওয়ানী কার্যবিধি এবং তামাদি আইন)

ক-বিভাগ

১। (ক) “প্রত্যক্ষ বা পরোক্ষ নিষেধ না থাকলে দেওয়ানি আদালতসমূহ শুধুমাত্র দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার বিচার করবে।” উক্তিটির বিশ্লেষণ কর।

(খ) দেওয়ানি কার্যবিধির কোন কোন ধারা ১৮৮৭ সালের “স্মল কজ কোর্টস” এ্যাক্ট এর অধীনে গঠিত আদালতের ক্ষেত্রে প্রযোজ্য নয় তা বর্ণনা কর।

২। আরজি ও প্লিডিংস এর সংজ্ঞা দাও ও এদের মধ্যে পার্থক্য নির্ণয় কর। আরজির বিষয়বস্তু কী কী? যে সকল কারণে আরজি ফেরত বা প্রত্যাখ্যান করা যায় তা বর্ণনা কর। আপীলের সময় কি আরজি সংশোধন করা যায়? বর্ণনা কর।

৩। (ক) বিচার্য বিষয় প্রণয়ন বলতে কি বুঝ? কখন বিচার্য বিষয় প্রণয়ন করা হয়? বিচার্য বিষয় প্রণয়নের পদ্ধতি কি।
(খ) কখন আইন ও ঘটনাগত বিচার্য বিষয় একই মামলায় উদ্ভুত হয় যা প্রথমেই নিষ্পত্তি করতে হয়?
(গ) প্রথম শুনানিতেই কি কোর্ট কোন মামলার নিষ্পত্তি করতে পারে? যদি পারে তাহলে কখন এবং কিভাবে?

৪। (ক) কখন কোন অবস্থায় মামলা প্রত্যাহার করা যায়? মামলা প্রত্যাহারের ফলাফল কি?
(খ) বিকল্প বিরোধ নিষ্পত্তি বলতে কি বুঝ? কী কী পদ্ধতিতে মোকদ্দমা বিকল্প বিরোধ নিষ্পত্তি হতে পারে? দেওয়ানি কার্যবিধি আইনের অধীন বিকল্প বিরোধ নিষ্পত্তি আলোচনা কর।

৫। কী কী কারণে একটি দেওয়ানি আদালত তার রায় রিভিউ করতে পারে? কে রিভিউর জন্য আবেদন করতে পারে? রিভিউ রিভিশন হতে কিভাবে পৃথক?

৬। সমন কী? সমন জারির পদ্ধতিগুলো আলোচনা কর। সমন জারির বিকল্প পন্থা কি? কোনো ব্যক্তির উপর সমন জারি হলে কিভাবে আদালত তাকে হাজীর হওয়ার জন্য বাধ্য করতে পারে?

৭। (ক) “প্রত্যেক মামলা বিচার করার ক্ষমতাসম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে।” উক্তিটি দেওয়ানি আদালতের আঞ্চলিক, আর্থিক ও বিষয়বস্তু সম্পর্কিত এখতিয়ারের আলোকে আলোচনা কর।
(খ) কখন একটি মামলার আরজি ফেরত বা প্রত্যাখ্যান করা যায়? (২ নং প্রশ্নে এটি আছে) আরজি প্রত্যাখ্যানের ফলাফল কী?

খ-বিভাগ

৮। তামাদি আইন, ১৯০৮ এর প্রথম তফসিলে বর্ণিত তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে দাখিলকৃত মামলার আইনগত ফলাফল কী? যথেষ্ট কারণ বলতে কী বুঝায় বর্ণনা কর।

৯। (ক) “আইনের দৃষ্টিতে অযোগ্য ব্যক্তির বিরুদ্ধে তামাদি মেয়াদ চলা শুরু করে না।” তুমি কি এই বক্তব্যের সাথে একমত? পূর্ণাঙ্গ আলোচনা কর।
(খ) কোন ব্যক্তির বৈধ অক্ষমতার ক্ষেত্রে কিভাবে তামাদি মেয়াদ বৃদ্ধি পেতে পারে তা ব্যাখ্যা করে বুঝিয়ে দাও।


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৮

তৃতীয় পত্র (দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি)

ক-বিভাগ

১। (ক) ফৌজদারি মামলায় ন্যায় বিচার নিশ্চিতের জন্য ‘নির্দোশিতার অনুমান’ এর সাধারণ নীতিটি কতটুকু প্রাসঙ্গিক? এই বিধির কোন ব্যতিক্রম আছে কি?
(খ) আইন বিজ্ঞানের নীতিটি বিশ্লেষণ কর

২। দস্যুতা এবং ডাকাতির সংজ্ঞা দাও এবং তাদের মধ্যে পার্থক্য বর্ণনা কর। দস্যুতা বা ডাকাতি করার সময় যদি একজন খুনের অপরাধ করে তাহলে যে সকল ব্যক্তি দস্যুতা বা ডাকাতির কাজে লিপ্ত থাকবে তাদের কি অপরাধ হবে?

৩। (ক) দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৪ ধারা অনুসারে অপরাধীদের যৌথ দায়িত্ব নীতিটি দৃষ্টান্তসহকারে ব্যাখ্যা দাও।
(খ) আইনের প্রাসঙ্গিক ধারা উল্লেখ পূর্বক নিম্নোক্ত বিষয়সমূহ আলোচনা কর।
(ⅰ) কোন ব্যক্তি কি তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে দোষী বিবেচিত হতে পারে?
(ii) একজন ব্যক্তি যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছিল সেই অপরাধ সংঘটিত না হলেও কি তাকে দণ্ড দেয়া চলে?

৪ । (ক) ফৌজদারি দায় বহির্ভত কার্যাবলী বর্ণনা কর।
(খ) আঘাত কি? কখন তা গুরুতর আঘাতে পরিণত হয়?

৫ । অপরাধ করার প্রচেষ্টা এবং প্রস্তুতির মধ্যে পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা কর। দণ্ডবিধিতে কোন কোন ক্ষেত্রে অপরাধের প্রস্তুতিই অপরাধ হিসেবে গণ্য। আলোচনা কর।

খ-বিভাগ

৬। একই কার্যধারায় একাধিক অপরাধ সংঘটিত বলতে কী বুঝ? একই কার্যধারায় একাধিক অপরাধ সংঘটিত হলে কতগুলো অপরাধের বিচার একসাথে হতে পারে?

৭। ফৌজদারি কার্যবিধির আওতায় জরুরি পরিস্থিতিতে অথবা বিপদের আশঙ্কায় ম্যাজিস্ট্রেটের অস্থায়ী বা সাময়িক আদেশ দানের ক্ষমতা সম্পর্কিত বিধানাবলীর বিবরণ দাও।

৮। (ক) ‘আপিলের অধিকার আইন কর্তৃক সৃষ্ট’- ব্যাখ্যা কর।
(খ) কিভাবে আদালতে আপীল দায়ের করা হয়? যদি আসামীকে খালাস দেয়া হয় তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষের
প্রতিকার কী?
(গ) একটি FIR মামলায় সংবাদদাতা কি আপীল করতে পারে?

৯। (ক) জামিনযোগ্য অপরাধ ও অ-জামিনযোগ্য অপরাধ এর জামিন সংক্রান্ত কি বিধানাবলি ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ আছে?
(খ) কী পরিস্থিতিতে জামিন বাতিল হতে পারে? (গ) ‘আগাম জামিন’ বলতে তুমি কী বুঝ?

১০ । নিম্নোলিখিত বিষয়গুলোর ব্যাখ্যা দাও।
(ক) কখন একজন ব্যক্তির বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ একই বিচারে সম্পন্ন করা যায়?
(খ) একজন ব্যক্তি কখন একটি অপরাধে অভিযুক্ত হয়ে স্বতন্ত্র অপরাধে দণ্ডিত হতে পারে, যদিও তার বিরুদ্ধে সেই অপরাধের অভিযোগ গঠন করা হয়নি?
(গ) ফৌজদারি মামলায় কোন কোন ব্যক্তিদের যুক্তভাবে অভিযুক্ত করা যায় এবং বিচার করা যায়?


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৮

চতুর্থ পত্র (সাক্ষ্য আইন)

১। (ক) সাক্ষ্য আইন, ১৮৭২ কি স্বয়ংসম্পূর্ণ সংহিতা?
(খ) অপরাধ প্রমাণে সাক্ষ্যের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লিখ।
(গ) ‘অনুমান করতে পারে’, ‘অনুমান করবে’ এবং ‘চূড়ান্ত প্রমাণ’ উদাহরণসহ ব্যাখ্যা কর।

২। (ক) সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী চরিত্র বলতে কী বুঝ?
(খ) “ভালো চরিত্র শব্দটি শুধুমাত্র সাধারণ খ্যাতিই বুঝায় না, বরং সাধারণ প্রকৃতিকেও বুঝায়” ব্যাখ্যা কর।
(গ) কেন বলা হয়ে থাকে যে, “আদালতের দায়িত্ব হচ্ছে মামলার বিচার করা, মানুষের নয়?”

৩। (ক) মৃত্যুকালীন ঘোষণা কী? এটা কীভাবে প্রমাণ করা যায়?
(খ) তদন্তকালে কোনো পুলিশ অফিসারের সামনে যদি এটা করা হয় তাহলে কী সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যায়?
(গ) মৃত্যুকালীন ঘোষণাকারী যদি দৈবাৎ বেঁচে যায় তাহলে তার ঘোষণা কি সাক্ষ্য আইন, ১৮৭২ এর বিধান অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য?
(ঘ) মৃত্যুকালীন ঘোষণা বিষয়ে ইংলিশ আইন এবং বাংলাদেশের আইনের মধ্যে পার্থক্য লিখ।

৪। (ক) বিশেষজ্ঞ কে? একজন বিশেষজ্ঞ ও সাধারণ সাক্ষীর মধ্যে পার্থক্য কী?
(খ) কখন একজন বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক? তার মতামত কি আদালত মানতে বাধ্য?
(গ) আদালত কী নিজেই বিতর্কিত হস্তলেখা পরীক্ষা করতে এবং সে অনুযায়ী একটি মামলা নিষ্পত্তি করতে পারে? বিশেষজ্ঞ সাক্ষ্যের সাক্ষ্যগত মূল্য কী?

৫। (ক) জবানবন্দী ও জেরার প্রকৃতি, পরিধি ও উদ্দেশ্য আলোচনা কর।
(খ) কখন কোন পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে?
(গ) সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী জেরা সংক্রান্ত বিধানাবলী কতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক পদ্ধতির উপর প্রতিষ্ঠিত?

৬। বিচারিক কার্যক্রমে কিছু কিছু প্রশ্ন কেন করা যায় না? অনুচিত প্রশ্ন বাধাদানে আদালতের কী কী অধিকার আছে? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কখন কীভাবে অভিযুক্ত করা যায়? সাক্ষীকে প্রশ্ন করার জন্য বিচারকের সাধারণ ক্ষমতায় কী কী সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে?

৭। (ক) সাক্ষ্য আইনের মূলনীতিগুলো কী কী?
(খ) কোন ঘটনা আদালতে প্রমাণের প্রয়োজন নেই?
(গ) অনুমান কী? সাক্ষ্য আইনের প্রাসঙ্গিক ধারাগুলো উল্লেখপূর্বক বিভিন্ন ধরনের অনুমান আলোচনা কর।

৮। যে কোন পাঁচটি বিষয়ে টীকা লিখ।
(ক) স্বীকৃতি ও স্বীকারোক্তি, (খ) জুডিসিয়াল নোটিশ, (গ) প্রমাণের দায়িত্ব, (ঘ) বিদ্রোহী সাক্ষী, (ঙ) জবানবন্দী, (চ) প্রতিবন্ধ, (ছ) মেডিক্যাল এভিডেন্স।


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৮

পঞ্চম পত্র (আন্তর্জতিক আইন)

ক- বিভাগ:

১। আন্তর্জাতিক আইন বলতে কী বুঝ? এই আইন বিকাশের একটি বিবরণ দাও। রাষ্ট্রীয় আইন হতে আন্তর্জাতিক আইনের পার্থক্য কিভাবে হয়ে থাকে? শক্তিধর রাষ্ট্রসমূহের অস্ত্র নিয়ন্ত্রণের উপর আন্তর্জাতিক আইনের ভবিষ্যত নির্ভর করে। উদাহরণসহ ব্যাখ্যা কর।

২। “আন্তর্জাতিক আইনের বাধ্যকরী ক্ষমতা সম্মতি”। এই মতবাদটি সমালোচকের দৃষ্টিতে পরীক্ষা কর। আন্তর্জাতিক আইন কী প্রকৃতই একটি আইন? আন্তর্জাতিক আইনের ত্রুটিসমূহ লিখ। কিভাবে তুমি তাকে শক্তিশালী করবে?

৩। আন্তর্জাতিক আদালতের এখতিয়ারের ভিত্তি কী কী? কোন ব্যক্তি কি আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে পারে? আন্তর্জাতিক আদালতের কাছে কারা পরামর্শ চাইতে পারে? আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত কিভাবে বলবৎ করা যায়?

খ-বিভাগ:

৪। আন্তর্জাতিক চুক্তির সংজ্ঞা দাও? “Pacta Sunt Servanda” নীতিটি ব্যাখ্যা কর। আন্তর্জাতিক চুক্তিতে বিভিন্ন প্রকার শর্ত সংরক্ষণ এবং তাদের ফলাফল আলোচনা কর।” রেবুস সিক স্ট্যান্টিবুস” মতামত ব্যাখ্যা কর।

৫। উন্মুক্ত সমুদ্রের স্বাধীনতা ব্যাখ্যা কর। একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে কী কী স্বাধীনতা রয়েছে এবং কোন্ কোন স্বাধীনতা উপকূলীয় রাষ্ট্রের অধিকারে রূপান্তরিত হয়েছে।

৬। মহাসমুদ্রের স্বাধীনতা এবং মানবজাতির উত্তরাধিকার মতবাদ বিশ্লেষণ কর। কিভাবে এদের পার্থক্য করা হয়? মহাসমুদ্রের স্বাধীনতাসমূহের কোন কোনটি একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত হয়েছে?

গ-বিভাগ:

৭। মানবাধিকার ও মৌলিক অধিকার এর মধ্যে পার্থক্য দেখাও। মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক দলিলসমূহের একটি বিবরণ দাও। আন্তর্জাতিক মানবাধিকার বিল বলতে কি বুঝ?

৮। রাজনৈতিক আশ্রয়দান বলতে কি বুঝ? তুমি কি এমন কোন সাম্প্রতিক মোকদ্দমার বিষয় জান যেখানে আশ্রয় অনুমোদন করা হয়েছে? আইনের কোন নীতির উপর ভিত্তি করে আশ্রয় অনুমোদন লাভ করে?

৯। কিভাবে এমনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়? রাজনৈতিক বন্দীদের মুক্তি লাভের জন্য ইহা কি কোন কৌশল অবলম্বন করে?

ঘ-বিভাগ:

১০। বাংলাদেশে যুদ্ধাপরাধের জন্য গঠিত ট্রাইব্যুনালের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর।

১১। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে আন্তর্জাতিক আদালতের পার্থক্য দেখাও। আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠামো বর্ণনা কর এবং এই আদালতের বিচারিক কার্যক্রম আলোচনা কর।

১২। যুদ্ধের সময় বেসামরিক জনসাধারণের নিরাপত্তা এবং যুদ্ধবন্দীদের তত্ত্বাবধান সম্পর্কে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে কী বিধান রয়েছে তা আলোচনা কর।


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৮

ষষ্ঠ পত্র (কোম্পানি ও বাংলাদেশের বাণিজ্যিক আইন)

ক-বিভাগ

১ । (ক) কোম্পানি আইনে পৃথক ব্যক্তিস্বতা এবং পৃথক দায়-দায়িত একটি নিষ্পত্তিকৃত মামলার আলোকে ব্যাখ্যা কর।
(খ) প্রাইভেট ও পাবলিক কোম্পনির বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
(গ) হোল্ডিং কোম্পানি ও সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে সম্পর্ক নিরূপণ কর।

২। (ক) কোম্পানির প্রসপেক্টাসে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা উচিত? প্রসপেক্টাস কিংবা এর পরিবর্তে বিবৃতি প্রচার না করে একটি পাবলিক কোম্পানি চলতে পারে কি?
(খ) প্রসপেক্টাসে মিথ্যা বিবরণের জন্য পরিচালকের দায়সমূহ আলোচনা কর। কখন প্রসপেক্টাসের বিকল্প বিবৃতি তৈরি করা যায়?

৩। কোম্পানির অবসায়ন বলতে কী বুঝ? কোম্পানি কিভাবে ঐচ্ছিকভাবে বিলুপ্ত করা যায়? কোম্পানি বিলুপ্ত উহার সম্পত্তি কিভাবে জামানতসহ এবং জামানত বিহীন পাওনাদার, ঋণপত্রগ্রহীতা এবং হলে শেয়ারহোল্ডারদের মধ্যে বিভক্ত হবে?

৪। (ক) একটি লিমিটেড কোম্পানিতে মুনাফা প্রদানের প্রচলিত বিধি-বিধান বর্ণনা কর।
(খ) “লভ্যাংশ কেবলমাত্র মুনাফা থেকেই প্রদান করা যেতে পারে” উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা পূর্বক একটি কোম্পানির লভ্যাংশ ও মুনাফা এর মধ্যে পার্থক্য নিরূপণ কর।

৫। টীকা লিখ যেকোন চারটি।

(ক) প্রমোটর, (খ) ফস বনাম হরবটল মামলা, (গ) ব্যবস্থাপনা প্রতিনিধি (ঘ) শেয়ার সমার্পণ, (ঙ) বার্ষিক সাধারণ সভা, (চ) ক্ষমতা বহির্ভুত ঋণ গ্রহণ।

খ-বিভাগ

৬। (ক) কখন এবং কি অবস্থায় একজন ব্যক্তি যিনি উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ার পরও নিজ সম্পত্তি তত্ত্বাবধানে সক্ষম, যেন তিনি আদৌ দেউলিয়া ঘোষিত হননি।
(খ) কাকে দেউলিয়া ঘোষণা করা যায় না? কোন ব্যক্তি দেউলিয়া অভিনির্ণীত হলে তার ফলাফল আলোচনা কর।

৭। (ক) পণ্য বিক্রয় চুক্তির বৈশিষ্ট ও অপরিহার্য উপাদানসমূহ কি? কখন পণ্যের মালিকানা বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়?
(খ) “কোন বিক্রেতার পণ্যে তার নিজের যে স্বত্ব আছে তদপেক্ষা উৎকৃষ্টতর স্বত্ব পণ্যের ক্রেতাকে প্রদান করতে পারে না।” আলোচনা কর। এই নিয়মের কোন ব্যতিক্রম আছে কি? থাকলে সেগুলি কি?

৮। ‘ওপেন’ এবং ‘ক্রসড’ চেক এর মধ্যে পার্থক্য কি? “তিনটি শর্তাবলী পূরণ সাপেক্ষে চেক ‘ডিসঅনার’ করার অপরাধ শাস্তিযোগ্য হয়”। উক্তিটির যথার্থতা নিরূপণ কর। এই অপরাধের জন্য নির্ধারিত শাস্তিসমূহ কি? কোন আদালতে এই অপরাধের বিচার করা যাবে?

৯। (ক) হস্তান্তরযোগ্য দলিল বলতে কি বুঝ? কিভাবে হস্তান্তরযোগ্য দলিলের পক্ষসমূহ তাদের দায় থেকে অব্যাহদি লাভ করে?
(খ) ধারক ও যথাকালে ধারকের মধ্যে উদাহরণসহ পার্থক্য দেখাও।

১০। জীবন বিমার চুক্তি কি ক্ষতিপূরণের চুক্তি? বিমা কোম্পানি কি এই অজুহাতে তার দায়িত্ব এড়াতে পারেন যে, বিমা গ্রহণকারী আত্মহত্যা করেছে এবং বিমা গ্রহণকারীর বয়স সঠিক নয়?


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৮

সপ্তম পত্র (ভূমি আইন, রেজিস্ট্রেশন আইন এবং সরকারি দাবি আদায় আইন)

ক- বিভাগ:

১। (ক) বাংলাদেশের ভূমি আইনের ঐতিহাসিক ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
(খ) চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কিত আইনগুলো আলোচনা কর। এরূপ ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল এবং কেন তা বাতিল করা হলো? রেগুলেশনটির দোষ ও গুণ ব্যাখ্যা কর।

২ । তুমি কি স্বীকার কর যে, ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন আমাদের সমাজ ব্যবস্থা ও সংবিধানে বর্ণিত ন্যায়নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য আরো পরিবর্তন ও পরিবর্ধনের প্রয়োজন আছে কি? আলোচনা কর।

৩। ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী কি কি শ্রেণির জমি একজন প্রজা নিজ দখলে রাখতে পারে? এ আইনে ওয়াক্ত, ওয়াক্ত-আল-আওলাদ ও দেবোত্তর সম্পত্তির অবস্থা কি? এ ধরনের সম্পত্তি কি অধিগ্রহণ করা যায়? নিষ্পত্তিকৃত প্রখ্যাত মামলার আলোকে তা আলোচনা কর।

৪। ১৯৮৪ সালের ভূমি সংস্কার অধ্যাদেশ এর প্রধান বিধানগুলো আলোচনা কর। তুমি কি মনে কর এই আইন বর্গাদারদের বাস্তবিক অধিকারের নিশ্চয়তা বিধান করেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

৫। নিচের যে কোন চারটি বিষয়ের উপর টীকা লিখ।
(ক) সম্পূর্ণ খাইখালাসী বন্ধক, (খ) বর্তস্বত্বের অধিকার, (গ) খাসজমি, (ঘ) কৃষি ও অকৃষি জমি, (ঙ) দাগ ও খতিয়ান, (চ) ভূমি জরিপ ট্রাইব্যুনাল।

খ-বিভাগ:

৬। রেজিষ্ট্রেশন আইনের উদ্দেশ্য কি? কোন দলিলের রেজিষ্ট্রেশন কেন প্রয়োজন? রেজিষ্ট্রেশনের সাথে সাক্ষ্য আইনের সম্পর্ক আলোচনা কর। দলিল নিবন্ধনের ক্ষেত্রে কখন হস্তান্তর গ্রহীতার উপর মালিকানা স্বত্ব বর্তাবে!

৭। স্থাবর সম্পত্তি হস্তান্তর দলিল কোন জায়গায় নিবন্ধন করতে হবে? যদি কোন সাব-রেজিস্ট্রার তার আঞ্চলিক অধিক্ষেত্রে অবস্থিত নয় এমন সম্পত্তি রেজিষ্ট্রি করেন তবে তার ফলাফল কি?

গ-বিভাগ:

৮। সার্টিফিকেট বলতে কি বুঝ? কে ইহা জারি করতে পারে? জারির জন্য একটি সার্টিফিকেট কি অন্য সার্টিফিকেট অফিসারের নিকট প্রেরণ করা যায়? ডিক্রি ও সার্টিফিকেটের মধ্যে পার্থক্য নিরূপণ কর।

৯। (ক) সার্টিফিকেট মূলে ভূমি বিক্রির কারণে সংক্ষুব্ধ কোন ব্যক্তির কি কি প্রতিকার আছে যখন-
(i) যখন পিডিআর আইনের ৭ ধারার নোটিশ জারি হয়নি;
(ii) যখন উক্ত আইনের ৭ ধারার নোটিশ জারি হয়েছে?

(খ) কখন একটি সার্টিফিকেট বিক্রয় চূড়ান্ত হয়?


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৮

অষ্টম পত্র

গ্রুপ-এ

১। একটি দেওয়ানি মামলার আরজীতে কি কি বিষয় সন্নিবেশিত থাকা প্রয়োজন? টাকার মোকদ্দমা রজুর জন্য একটি আরজী প্রস্তুত কর।
২। ড্রাফটিং এবং কনভেয়ান্সিং এর নীতিসমূহ বর্ণনা কর। ড্রাফটিং এবং কনভেয়ান্সিং এর মধ্যে পার্থক্যসমূহ বর্ণনা কর। লিগ্যাল টার্ম ‘ভীড’ এবং ‘ডকুমেন্ট’ এর মধ্যে কোনো পার্থক্য আছে কি?

গ্রুপ- বি

৩। দায়রা আদালতে বিচারাধীন একটি মামলার অব্যহতির দরখাস্তের খসড়া প্রস্তুত কর।
৪। যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৩ ধারার আলোকে একটি সি.আর মামলার খসড়া প্রস্তুত কর।

গ্রুপ – সি

৫। তুমি কি মনে কর গুরুতর অসদাচরণের জন্য একজন আইনজীবীকে চিরতরে বহিস্কার করা উচিত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
৬। বাংলাদেশ বার কাউন্সিল এর গঠন ও কার্যাবলি এবং তার যে সমস্ত কমিটি রয়েছে তাদের গঠন ও কার্যবলি সম্পর্কে আলোচনা কর।


২০১৯ সালের প্রশ্ন


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৯

প্রথম পত্র (সম্পত্তি হস্তান্তর এবং বুদ্ধিবৃত্তিক আইন)

ক- বিভাগ

১। ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের উদ্দেশ্য ও পরিধি আলোচনা কর। সম্পত্তি হস্তান্তর আইন কি স্বয়ংসম্পূর্ণ আইন? তোমার মতামত দাও। সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী কী কী সম্পত্তি হস্তান্তর করা যায় না? সম্পত্তি কখন মৌখিকভাবে হস্তান্তর করা যায়?

২। (ক) মামলা রুজু অবস্থায় মামলার ভূমি হস্তান্তর কি অনুমোদনযোগ্য? এ ধরনের হস্তান্তরের ফলাফল কী?
(খ) ‘ক’ ‘খ’ এর দখলে থাকা একটি বাড়রি জন্য ‘খ’ এর বিরুদ্ধে মামলা করে। মামলা রুজু অবস্থায় ‘খ’ বাড়িটি ‘গ’ এর নিকট বিক্রয় করে। ‘ক’ এর মামলা খারিজ হয়ে যায়। ঘটনাটির একটি আইনী ব্যাখ্যা দাও।
(গ) লিসপেনডেন্স নীতির উদ্দেশ্য কী? নোটিশের নীতি দ্বারা এই নীতির প্রয়োগ কি ক্ষতিগ্রস্ত হবে? আলোচনা কর।

৩। (ক) ফোরক্লোজারের অধিকার কী? কোন কোন প্রকারের রেহেনে এ অধিকার প্রয়োগ করা যায়? কখন এ অধিকার প্রয়োগের প্রশ্ন উঠে?
(খ) কায়েমী স্বার্থ ও শর্তসাপেক্ষে স্বার্থ এর মধ্যে তুমি কিভাবে পার্থক্য নির্ণয় করবে?
(গ) করিম তার ‘নিরালা’ নামক বাড়িটি রহিমের নিকট এ শর্তে হস্তান্তর করে যে, রহিম তার শত্রুর বাড়িতে আগুন লাগিয়ে দিবে। সম্পত্তি হস্তান্তর আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক এ প্রকার হস্তান্তরের বৈধতা পরীক্ষা কর।

৪। (ক) সম্পত্তি হস্তান্তর আইনের ৫৩ (ক) ধারায় উল্লিখিত ‘আংশিক সম্পাদন নীতিটি’ ব্যাখ্যা কর।
(খ) বিনিময়ের অপরিহার্য উপাদানগুলো আলোচনা কর। বিনিময়ের পক্ষদ্বয়ের অধিকার ও দায়-দায়িত্ব কী?

৫। (ক) ইজারা কী? ইজারা কীভাবে প্রণয়ন করা যায়? কীভাবে এবং কোন অবস্থায় একটি ইজারার পরিসমাপ্তি করা যায়?

(খ) ইজারাগ্রহীতা কি তৃতীয় ব্যক্তির নিকট ইজারার মাধ্যমে তাঁর অধিকারের স্বত্বনিয়োগ করতে পারেন? আলোচনা কর।

খ বিভাগ- বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন

৬। বুদ্ধিবৃত্তিক বা মেধাবৃত্তিক সম্পত্তি বলতে কী বুঝ? বুদ্ধিবৃত্তিক সম্পত্তির প্রকৃতি আলোচনা কর। সম্পত্তি ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তির পার্থক্য দেখাও। বুদ্ধিবৃত্তিক সম্পত্তির আন্তর্জাতিক বৈশিষ্ট্য আলোচনা কর।

৭। (ক) কপিরাইটের মালিক কে? এর ব্যতিক্রমগুলো আলোচনা কর। কপিরাইট মালিকের অধিকারগুলো আলোচনা কর।

(খ) কপিরাইট আইনের লঙ্ঘন বলতে বুঝ? কোন কাজগুলো কপিরাইট লঙ্ঘন হিসেবে গণ্য হয়? কপিরাইট আইন ভঙ্গের প্রতিকার কী কী?

৮। (ক) ট্রেডমার্ক ট্রেড নামের পার্থক্য কর। একটি ভাল ট্রেডমার্কের বৈশিষ্ট্যগুলো কী?
(খ) “যদি না স্বতন্ত্র ধর্মীয় থাকে, তাহলে কোনো ট্রেডমার্কের নিবন্ধন করা যায় না”- ব্যাখ্যা কর।

(গ) পাসিং অফ কী? পাসিং অফ মামলায় বাদীকে কী প্রমাণ করতে হয়? ট্রেডমার্কের ক্ষেত্রে পাসিং অফ ও অধিকার লঙ্ঘনের মধ্যে পার্থক্য দেখাও।

৯। (ক) পেটেন্ট কী? পেটেন্টের জন্য আবশ্যকীয় উপাদানগুলো কী কী? পেটেন্টের মাধ্যমে কী ধরনের নিশ্চয়তা প্রদান করা হয়ে থাকে?

খ) বাধ্যতামূলক লাইসেন্স কী? পেটেন্টের ক্ষেত্রে কখন বাধ্যতামূলক লাইসেন্স প্রদান করা হয়?

১০। টীকা লিখ (যে কোনো চারটি):

(ক) কপিরাইট বোর্ড (খ) উদ্ভাবন ধাপ (গ) কপিরাইটের মেয়াদ (ঘ) ওয়াইপো কনভেনশন (ঙ) মিথ্যা ট্রেড বর্ণনা (চ) প্রকাশনা (ছ) আবিষ্কার।


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৯

দ্বিতীয় পত্র (দেওয়ানী কার্যবিধি এবং তামাদি আইন)

ক-বিভাগ

১। রেস জুডিকাটা কী? রেস জুডিকাটা রেস-সাবজুডিস থেকে কীভাবে পৃথক? কেন এটি দেওয়ানী কার্যবিধিতে সন্নিবেশিত হয়েছে? এ নীতি প্রয়োগের জন্য কী কী শর্ত পূরণ করতে হয়?

২। আদালতের সহজাত ক্ষমতা বলতে কী বুঝায়? কখন এই ক্ষমতা প্রয়োগ করা যায় উদাহরণসহ ব্যাখ্যা কর। যেখানে আইনের সুনির্দিষ্ট বিধান রয়েছে সেখানে কি আদালত তাঁর সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে?

৩। (ক) একটি মামলার রায় বলতে কী বুঝ? ইহা কীভাবে ডিক্রী হতে পৃথক? একটি ডিক্রীর বিষয়বস্তু কী? কোন কোন মামলায় আদালত প্রাথমিক ডিক্রী দিয়ে থাকেন?

(খ) প্রতিনিধিত্বমূলক মামলা বলতে কী বুঝ? কীভাবে এরূপ মামলা দায়ের করা যায়? সরকারের বিরুদ্ধে এরূপ মামলা দায়ের করা যায় কি? যদি যায় তবে কীভাবে?

৪। (ক) আপীল কী? আপীল আদালতের ক্ষমতা বর্ণনা কর। আপীল পর্যায়ে অতিরিক্ত সাক্ষ্য কি নেওয়া যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

(খ) রিভিউ কী? কী কী কারণে একটি ডিক্রী বা আদেশ রিভিউ করা যেতে পারে? রিভিউ আবেদন গ্রহণ বা নাকচ করার আদেশ কি আপীলযোগ্য?

৫। রায়, ডিক্রি ও আদেশ এর সংজ্ঞা দাও ও এদের পার্থক্য নির্ণয় কর। রায় পূর্ববর্তী ও রায় পরবর্তী ক্রোক বলতে কী বুঝ? মূল ডিক্রির বিরুদ্ধে কীভাবে আপীল করা যায়?

৬। (ক) বাংলাদেশের বিভিন্ন আদালতের গঠন, এখতিয়ার ও কার্যাবলি আলোচনা কর।

(খ) একতরফা ডিক্রি কী? একতরফা ডিক্রির বিরুদ্ধে কী কী প্রতিকার বিদ্যমান?

৭। টীকা লিখ: যে কোন ৪টি।

(ক) ইকুইটেবল সেট অফ (খ) রেফারেন্স (গ) পক্ষগণের সংযোগ বিধি (ঘ) রিমান্ড (ঙ) লোকাস স্টান্ডাই (চ) কাউন্টার ক্লেইম (ছ) প্রতারণা, (জ) প্রেসক্রিপশন।

খ বিভাগ- তামাদি আইন

৮। তামাদি আইনের উদ্দেশ্য কী? কখন আদালতের তামাদির কঠোর বিধি লংঘনের অধিকার রয়েছে? তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কোন দিন বাদ যায় তা উল্লেখ কর। তামাদি স্থগিত রাখার কারণসমূহ কী?

৯। তামাদি আইনে স্বীকৃতি কি? স্বীকৃতির অপরিহার্য উপাদানগুলো কি কি? তামাদি আইনে স্বীকৃতির ফলাফল আলোচনা কর।


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৯

তৃতীয় পত্র (দন্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি)

ক-বিভাগ

১। (ক) “আইনগত ভ্রম ক্ষমাযোগ্য নয়, কিন্তু ঘটনার ভ্রম ফৌজদারি দায় থেকে রেহাই প্রদান করে।” আলোচনা কর এবং এই নিয়মের ব্যতিক্রম থাকলে তা উল্লেখ কর।

(খ) নিম্নে বর্ণিত আইন বিজ্ঞানের নীতিটি বিশ্লেষণ কর এবং দেখাও যে দন্ডবিধির অন্তর্গত অপরাধসমূহে এটি কতদূর প্রযোজ্য: (১) “নুলাম টেমপাস অকুরিট রিজি” (Nullum tempus occurit rezi)

২। আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝ? কখন এ অধিকার শুরু হয় এবং কখন শেষ হয়? কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় এবং কখন যায় না তা বর্ণনা কর।

৩। (ক) আঘাত কি? কখন তা গুরুতর আঘাতে পরিণত হয়?

(খ) অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ এর সংজ্ঞা দাও ও ব্যাখ্যা কর। অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ঐ সমস্ত অপরাধের শাস্তি কি তা আলোচনা কর।

৪। (ক) বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধসমূহের ক্ষেত্রে দণ্ডবিধির বিধানসমূহ কতদূর প্রযোজ্য? বাংলাদেশের বাইরে সংঘটিত কোনো অপরাধের ক্ষেত্রে বাংলাদেশের ফৌজদারি আদালত কি কোনো বিদেশীর বিচার করতে পারে?

(খ) অপরাধমূলক ষড়যন্ত্র কী? এর উপাদান ব্যাখ্যা কর। দণ্ডবিধির ৩৪ ও ১০৭ ধারার মধ্যে পার্থক্য দেখাও।

৫। আইনের প্রাসঙ্গিক ধারা উল্লেখপূর্বক নিম্নোক্ত বিষয়সমূহ আলোচনা কর:

(ক) প্রকৃত কাজটি সংঘটন করা আইনে শাস্তিযোগ্য নয়, কিন্তু ঐ কাজের চেষ্টা করা শাস্তিযোগ্য।

(খ) ‘ক’ একজন পুলিশ অফিসার যিনি ‘খ’ দস্যুতা সংঘটনের পরিকল্পনা করছে জেনেও অপরাধ সংঘটনের সুযোগদানের ইচ্ছায় উক্ত তথ্য গোপন করে এবং তা প্রতিরোধ করা থেকে বিরত থাকে। এক্ষেত্রে ‘ক’ এর অপরাধ কী?

(গ) একজন মানুষ কি তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে দোষী বিবেচিত হতে পারে? চুরি কখন দস্যুতার শামিল হবে?

(ঘ) জালিয়াতি কী? একজন ব্যক্তি কি নিজের নাম স্বাক্ষর করার জন্য জালিয়াতির দায়ে দোষী হতে পারে?

খ বিভাগ- ফৌজদারি কার্যবিধি

(ক) ঐসব শ্রেণির অপরাধের কথা আলোচনা কর যার জন্য শুধু বিশেষ ব্যক্তির নালিশের ভিত্তিতে আদালতে মামলা রুজু করা যায়।

(খ) নালিশের ভিত্তিতে কোন অপরাধ আমলে নিয়ে একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক কি পদক্ষেপ গ্রহণ করতে হবে?

(গ) কখন একজন ব্যক্তিকে এক অপরাধে চার্জ করে অন্য অপরাধে দণ্ডিত করা যায়? কোন কোন ব্যক্তির বিরুদ্ধে একসাথে অভিযোগ গঠন করে একত্রে বিচার করা যায়?

(ঘ) ‘বগু বাজেয়াপ্ত করতে হলে আদালত কি কার্যপদ্ধতি অনুসরণ করবেন’-আলোচনা কর।

৪। সংক্ষিপ্ত বিচার বলতে কী বুঝ? কোন কোন অপরাধের সংক্ষিপ্ত বিচার হতে পারে এবং কার দ্বারা? সংক্ষিপ্ত বিচারে কি পদ্ধতি অনুসরণ করা হয়? জামিন এবং জামিননামা বলতে কী বুঝ? আগাম জামিন প্রদানের আইনগত ভিত্তি কী?

৮। (ক) ফৌজদারি কার্যবিধির বিধান মতে উৎপাত ও আসন্ন শান্তি ভঙ্গের জন্য কী কী প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়- আইনের প্রাসঙ্গিক ধারাসহ আলোচনা কর। ‘সমন’ ও ‘গ্রেফতারি পরোয়ানা’ ব্যাখ্যা কর।

(খ) ক্রোক কিভাবে ঘোষণা করা হয়? পলাতক ঘোষিত আসামীর সম্পত্তি ক্রোকবদ্ধ হলে তা পুনরুদ্ধারের পদ্ধতি বর্ণনা কর।

৯। (ক) কী কী ভিন্ন কারণে কোনো অধস্তন আদালত হতে ফৌজদারি মামলা স্থানান্তরের জন্য হাইকোর্ট বিভাগে দরখাস্ত করা যেতে পারে তা বর্ণনা কর।

(খ) কোনো আদালতের বিচারিক কার্যক্রমের সময় কোন অপরাধ করা হলে অথবা কোনো অপরাধ করা হয়েছে বলে আদালত অবগত হলে উক্ত আদালত কর্তৃক ঐসব অপরাধের বিচারের নিমিত্তে কী কী কার্যপদ্ধতি অনুসরণ করতে হবে?

(গ) ফৌজদারি কার্যবিধিতে সাক্ষ্য বিষয়ে বিধিমত বিশেষ বিধিগুলো কী কী?

(ঘ) আদালতে একজন মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তার বিরুদ্ধে মামলা রুজু করার পদক্ষেপসমূহ কী?

১০। টীকা লিখ:

(ক) আপিল, রিভিশন এবং রিভিউ, (খ) পুলিশী তদন্ত, (গ) আমলযোগ্য অপরাধ ও মামলা এবং অ-আমলযোগ্য অপরাধ ও মামলা, (ঘ) বিচারিক কার্যক্রম ও সাক্ষীর জবানবন্দী।


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৯

চতুর্ত পত্র (সাক্ষ্য আইন)

১। (ক) সাক্ষ্য আইন অনুযায়ী সাক্ষ্য কী?

(খ) বিচারকার্যে সাক্ষ্যের বিভিন্ন প্রকারভেদ কী কী?

(গ) সাক্ষ্য আইন প্রয়োগে প্রধান প্রধান নীতি উল্লেখ কর।

২। (ক) বিবৃতি, স্বীকার এবং স্বীকারোক্তি বলতে কী বুঝায়? পুলিশ অফিসারের কাছে প্রদত্ত স্বীকারোক্তি কি গ্রহণযোগ্য?

(খ) স্বীকার ও দোষস্বীকারের মধ্যে পার্থক্য কী?

(গ) প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতির দ্বারা পুলিশ অফিসারের নিকট অপরাধ স্বীকারোক্তির ফলাফল কী?

৩। (ক) প্রমাণের দায়িত্ব বলতে কী বুঝ? প্রমাণের ভার সম্পর্কিত সাধারণ নিয়মাবলী বর্ণনা কর।

(খ) মামলা প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? কখন অভিযুক্ত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব অর্পিত হয়?

(গ) মামলা প্রমাণের দায়িত্ব ও সাক্ষ্য উপস্থাপনের দায়িত্বের মধ্যে পার্থক্য লিখ।

৪। (ক) ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে কী বুঝ?

খ) সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে হরণ করা যায়?

গ) কি কি কারণে একজন বিচারক এ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারেন? প্রশ্ন আইনসম্মত ও প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও কখন সাক্ষীকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যায় না?

৫ । (ক) বৈরী সাক্ষী বলতে কী বুঝ?

(খ) কোনো পক্ষ কি তার নিজ সাক্ষীকে জেরা করতে পারে? এক্ষেত্রে কী পদ্ধতি অনুসরণ করতে হয়? বৈরী সাক্ষীর সাক্ষ্যের মূল্যায়ন কর।

(গ) দেওয়ানি ও ফৌজদারি মামলায় সাধারণত একই সাক্ষ্য হয়- এই নীতির কোন ব্যতিক্রম আছে কী?

৬। (ক) জুডিশিয়াল নোটিশ বলতে কী বুঝ? যে সকল বিষয়কে আদালত জুডিশিয়াল নোটিশ হিসেবে অবশ্যই গ্রহণ করবেন তার বিবরণ দাও।

(খ) কখন দেওয়ানি ও ফৌজদারি মামলায় চরিত্র সংক্রান্ত সাক্ষ্য প্রাসঙ্গিক? পূর্ববর্তী দণ্ডাদেশ কি খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক? আলোচনা কর।

৭। (ক) “জনশ্রুতি কোন সাক্ষ্য নয়” সংক্ষেপে এই নীতির ব্যতিক্রমসমূহ আলোচনা কর।

(খ) সাক্ষ্য আইনে ‘এসটোপেল’ নীতির গুরুত্ব আলোচনা কর।

(গ) ‘এসটোপেল’ কে কিভাবে তুমি ‘রেস-জুডিকেটা’ থেকে পৃথক করবে?

৮। যে কোন পাঁচটি বিষয়ের উপর টীকা লিখঃ

(ক) সরকারি দলিল, (খ) মৌখিক সাক্ষ্য, (গ) জনশ্রুতিমূলক সাক্ষ্য, (ঘ) বিশেষজ্ঞের সাক্ষ্য, (ঙ) সাক্ষী হিসেবে ছয় বছরের শিশু, (চ) মৃত্যুকালীন ঘোষণা, (ছ) অনুমান।


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৯

পঞ্চম পত্র (আন্তর্জতিক আইন)

ক-বিভাগ

১। আন্তর্জাতিক আইন কি প্রকৃতই একটি আইন? রাষ্ট্রসমূহ কেন আন্তর্জাতিক আইন মান্য করে? ইহা কি বাধ্যতামূলক? কিভাবে এই আইন বলবৎ করা হয়?

২। কুনৈতিক দূত কারা? কূটনৈতিক দূতদের সুবিধা ও দায়মুক্তিসমূহ বর্ণনা কর। এসব সুবিধা ও দায়মুক্তিসমূহ কি প্রত্যাহার করা যায়? এসব সুবিধাসমূহ অপব্যবহারের জন্য কুনৈতিক দূতদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেয়া যায়?

৩। একটি রাষ্ট্র অন্য একটি নতুন রাষ্ট্রকে স্বীকৃতিদানকালে কি কি বিষয় বিবেচনায় নিয়ে থাকে? স্বীকৃতি কি একটি অধিকার? স্বীকৃতি কখন হস্তক্ষেপ বলে বিবেচিত হতে পারে? রাষ্ট্রের স্বীকৃতি এবং সরকারের স্বীকৃতির মধ্যে পার্থক্য কর।

খ বিভাগ

৪। রাষ্ট্রীয় সমুদ্রে নির্দোষ অতিক্রম কী? নির্দেশ অতিক্রমের শর্তাবলি কী? বিদেশী বাণিজ্যিক জাহাজ কর্তৃক নির্দোষ অতিক্রমণের বিধান লংঘিত হলে উপকূলীয় রাষ্ট্রের কি অধিকার ও এখতিয়ার সৃষ্টি হয়?

৫। মহীসোপান এর সংজ্ঞা দাও। মহীসোপানের উপর উপকূলীয় ও অ-উপকূলীয় রাষ্ট্রসমূহের অধিকার ও কর্তব্যসমূহ বর্ণনা কর।

৬। সমুদ্র আইন বলতে কী বুঝ? রাষ্ট্রীয় এখতিয়ারভুক্ত সমুদ্র অঞ্চলসমূহ ব্যাখ্যা কর। একটি মূখ্য মামলার বিশেষ প্রসংগসহ আঞ্চলিক সমুদ্রে উপকূলীয় রাষ্ট্রের অধিকার এবং দায়িত্বসমূহ আলোচনা কর।

গ বিভাগ

৭। নারীর প্রতি সকল বৈষম্য দূরীকরণ বিষয়ক কনভেনশন, ১৯৭৯ এর প্রধান প্রধান বিধানগুলো আলোচনা

কর। এর প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা কর।

৮। বহিঃসমর্পণ কী? বহিঃসমর্পণের শর্তাবলী কি কি? একজন রাজনৈতিক অপরাধিকে কি বহিঃসমর্পণ করা যায়? কোন্ কোন্ ক্ষেত্রে অপরাধীর বহিঃসমর্পণের অনুরোধ রাষ্ট্র কর্তৃক প্রত্যাখ্যাত হতে পারে, আলোচনা কর।

৯। জাতিসংঘ ব্যবস্থায় মানবাধিকার বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন কমিটির বর্ণনা দাও এবং তাদের কার্যাবলী আলোচনা কর।

ঘ বিভাগ

১০। কোন্ কোন্ কার্যগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ? মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত কোনো

রাষ্ট্রপ্রধান কি অন্য রাষ্ট্রে দায়মুক্তি দাবি করতে পারে? ব্যাখ্যা কর।

১১। আন্তর্জাতিক অপরাধ আইনের মূলনীতি কি কি? আন্তর্জাতিক অপরাধ আইনে ‘ন্যায্য বিচার’ বলতে কী বুঝায়? আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠামো বর্ণনা কর এবং এই আদালতের বিচারিক কার্যক্রম আলোচনা কর। রোম সংবিধি অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার বর্ণনা কর।

১২। গণহত্যা বলতে কি বুঝায়? গণহত্যাজনিত অপরাধ নিরোধ এবং উহার শাস্তি সম্পর্কিত কনভেনশন, ১৯৪৮ এর প্রধান প্রধান বিধানগুলোর বিবরণ দাও।

৬। (ক) জুডিশিয়াল নোটিশ বলতে কী বুঝ? যে সকল বিষয়কে আদালত জুডিশিয়াল নোটিশ হিসেবে অবশ্যই গ্রহণ করবেন তার বিবরণ দাও।

(খ) কখন দেওয়ানি ও ফৌজদারি মামলায় চরিত্র সংক্রান্ত সাক্ষ্য প্রাসঙ্গিক? পূর্ববর্তী দণ্ডাদেশ কি খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক? আলোচনা কর।

৭। (ক) “জনশ্রুতি কোন সাক্ষ্য নয়” সংক্ষেপে এই নীতির ব্যতিক্রমসমূহ আলোচনা কর।

(খ) সাক্ষ্য আইনে ‘এসটোপেল’ নীতির গুরুত্ব আলোচনা কর।

(গ) ‘এসটোপেল’ কে কিভাবে তুমি ‘রেস-জুডিকেটা’ থেকে পৃথক করবে?

৮। যে কোন পাঁচটি বিষয়ের উপর টীকা লিখঃ

(ক) সরকারি দলিল, (খ) মৌখিক সাক্ষ্য, (গ) জনশ্রুতিমূলক সাক্ষ্য, (ঘ) বিশেষজ্ঞের সাক্ষ্য, (ঙ) সাক্ষী হিসেবে ছয় বছরের শিশু, (চ) মৃত্যুকালীন ঘোষণা, (ছ) অনুমান।


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৯

পঞ্চম পত্র (আন্তর্জতিক আইন)

ক-বিভাগ

১। আন্তর্জাতিক আইন কি প্রকৃতই একটি আইন? রাষ্ট্রসমূহ কেন আন্তর্জাতিক আইন মান্য করে? ইহা কি বাধ্যতামূলক? কিভাবে এই আইন বলবৎ করা হয়?

২। কুনৈতিক দূত কারা? কূটনৈতিক দূতদের সুবিধা ও দায়মুক্তিসমূহ বর্ণনা কর। এসব সুবিধা ও দায়মুক্তিসমূহ কি প্রত্যাহার করা যায়? এসব সুবিধাসমূহ অপব্যবহারের জন্য কুনৈতিক দূতদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেয়া যায়?

৩। একটি রাষ্ট্র অন্য একটি নতুন রাষ্ট্রকে স্বীকৃতিদানকালে কি কি বিষয় বিবেচনায় নিয়ে থাকে? স্বীকৃতি কি একটি অধিকার? স্বীকৃতি কখন হস্তক্ষেপ বলে বিবেচিত হতে পারে? রাষ্ট্রের স্বীকৃতি এবং সরকারের স্বীকৃতির মধ্যে পার্থক্য কর।

খ বিভাগ

৪। রাষ্ট্রীয় সমুদ্রে নির্দোষ অতিক্রম কী? নির্দেশ অতিক্রমের শর্তাবলি কী? বিদেশী বাণিজ্যিক জাহাজ কর্তৃক নির্দোষ অতিক্রমণের বিধান লংঘিত হলে উপকূলীয় রাষ্ট্রের কি অধিকার ও এখতিয়ার সৃষ্টি হয়?

৫। মহীসোপান এর সংজ্ঞা দাও। মহীসোপানের উপর উপকূলীয় ও অ-উপকূলীয় রাষ্ট্রসমূহের অধিকার ও কর্তব্যসমূহ বর্ণনা কর।

৬। সমুদ্র আইন বলতে কী বুঝ? রাষ্ট্রীয় এখতিয়ারভুক্ত সমুদ্র অঞ্চলসমূহ ব্যাখ্যা কর। একটি মূখ্য মামলার বিশেষ প্রসংগসহ আঞ্চলিক সমুদ্রে উপকূলীয় রাষ্ট্রের অধিকার এবং দায়িত্বসমূহ আলোচনা কর।

গ বিভাগ

৭। নারীর প্রতি সকল বৈষম্য দূরীকরণ বিষয়ক কনভেনশন, ১৯৭৯ এর প্রধান প্রধান বিধানগুলো আলোচনা কর। এর প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা কর।

৮। বহিঃসমর্পণ কী? বহিঃসমর্পণের শর্তাবলী কি কি? একজন রাজনৈতিক অপরাধিকে কি বহিঃসমর্পণ করা যায়? কোন্ কোন্ ক্ষেত্রে অপরাধীর বহিঃসমর্পণের অনুরোধ রাষ্ট্র কর্তৃক প্রত্যাখ্যাত হতে পারে, আলোচনা কর।

৯। জাতিসংঘ ব্যবস্থায় মানবাধিকার বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন কমিটির বর্ণনা দাও এবং তাদের কার্যাবলী আলোচনা কর।

ঘ বিভাগ

১০। কোন্ কোন্ কার্যগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ? মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত কোনো রাষ্ট্রপ্রধান কি অন্য রাষ্ট্রে দায়মুক্তি দাবি করতে পারে? ব্যাখ্যা কর।

১১। আন্তর্জাতিক অপরাধ আইনের মূলনীতি কি কি? আন্তর্জাতিক অপরাধ আইনে ‘ন্যায্য বিচার’ বলতে কী বুঝায়? আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠামো বর্ণনা কর এবং এই আদালতের বিচারিক কার্যক্রম আলোচনা কর। রোম সংবিধি অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার বর্ণনা কর।

১২। গণহত্যা বলতে কি বুঝায়? গণহত্যাজনিত অপরাধ নিরোধ এবং উহার শাস্তি সম্পর্কিত কনভেনশন, ১৯৪৮ এর প্রধান প্রধান বিধানগুলোর বিবরণ দাও।


এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৯

ষষ্ঠ পত্র (কোম্পানি ও বাংলাদেশের বাণিজ্যিক আইন)

ক-বিভাগ

১ । (ক) “কোম্পানি হচ্ছে একটি আইনগত ব্যক্তি, যার চিরন্তন অস্তিত্ব রয়েছে এবং যার সদস্যদের দায় সীমাবদ্ধ।” উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা কর।

(খ) কি পরিস্থিতিতে আদালত “সলোমন বনাম সলোমন এন্ড কোং লিঃ” মামলার প্রতিষ্ঠিত আইনের নীতিমালা অগ্রাহ্য করতে পারে তা উদাহরণসহ ব্যাখ্যা কর।

২। “একজন পরিচালকের কর্তব্য এবং ব্যক্তিগত স্বার্থ কখও পরস্পরের পরিপন্থি হবে না।” -এ নীতিটি আলোচনা কর। একটি কোম্পানি নিবন্ধনের পূর্বে ও পরে প্রবর্তকের কী কাজ ও দায় থাকে বর্ণনা কর।

৩। কোম্পানির ‘ইনকরপোরেশন’ এর আচ্ছাদন উন্মোচন বলতে কী বুঝায়? আদালত কী অবস্থায় ‘ইনকরপোরেশন’ এর আচ্ছাদন উত্তোলন করতে পারে? সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠ এর অধিকার বলতে কী বুঝায়? কোম্পানি আইনে সংখ্যালঘিষ্ঠের অধিকার সংরক্ষণের কী বিধান আছে?

৪। কোম্পানির পরিমেল নিয়মাবলী কী? কীভাবে এগুলির পরিবর্তন করা যায়? কোম্পানি ও এর সদস্যরা পরিমেল নিয়মাবলী মানতে কতটুকু বাধ্য? ‘আল্ট্রা ভাইরাস মতবাদ’ এবং ‘টারকোয়েড’ এর মামলায় বিধৃত বিধির মধ্যে পার্থক্যের তুলনামূলক আলোচনা কর।

৫। ন্যায্য ও ন্যায়পরতার ভিত্তিতে একটি কোম্পানি গুটিয়ে ফেলার অর্থ কী? বাধ্যতামূলক অবসায়নের পদ্ধতি ও ফলাফল আলোচনা কর। সদস্যদের স্বেচ্ছাকৃত অবসায়ন এবং পাওনাদারদের স্বেচ্ছাকৃত অবসায়নের পার্থক্য নির্ণয় কর। অফিসিয়াল লিকুইডেটরের কর্তব্য কী?

খ বিভাগ- ব্যবসায়ী আইন

৬। কীভাবে পণ্য বিক্রয় চুক্তি সম্মতিযুক্ত, দ্বিপাক্ষিক এবং ক্রমবর্ধিষ্ণু? বিক্রয় চুক্তির অধিনে কোন বিশেষ উদ্দেশ্যে সরবরাহকৃত পণ্যের গুণ অথবা উপযুক্ততার ব্যাপারে কোন উহ্য শর্ত নেই এই বিধিটির কোন ব্যতিক্রম আছে কী? একজন অপরিশোধিত বিক্রেতা তার আয়ত্তাধীন পণ্য তৃতীয় ব্যক্তির নিকট পুনবিক্রয় করলে প্রথম ক্রেতা কী কী প্রতিকার পেতে পারেন?

৭। “বীমা একটি ফটকাবাজি চুক্তি” এই উক্তিটি আলোচনা কর। পুনঃবীমা ও দ্বৈত বীমার মধ্যে পার্থক্য দেখাও। নৌবীমা চুক্তিতে ” জেনারেল অ্যাভারেজ ও পার্টিকুলার অ্যাভারেজ বলতে কী বুঝ? উদাহরণসহ এদের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

৮। “১৮৬৫ সালের ৩নং আইন মোতাবেক একটি সাধারণ বাহক পণ্য পরিবহনের একজন বীমাকারী” উক্তিটি কমন ল ও বিধিবদ্ধ আইনে সাধারণ বাহকের দায় ও ব্যতিক্রমসমূহের আলোকে আলোচনা কর। পশু ও মালের বাহক হিসেবে রেলওয়ে প্রশাসনের কর্তব্য ও দায়-দায়িত্ব আলোচনা কর।

১। (ক) “হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১ একটি হস্তান্তরযোগ্য দলিলের পক্ষদের দায় নির্ধারণ করে দিয়েছে।” ব্যাখ্যা কর।

(খ) কেন একটি কারেন্সি নোট হস্তান্তরযোগ্য দলিল বলে বিবেচিত হতে পারে না। যদিও ইহার চরম আবশ্যকীয় হস্তান্তরযোগ্যতা রয়েছে। কখন একটি প্রমিসরি নোটের দাতা তার দায় থেকে অব্যাহতি পাবে? একটি চেকে ‘সাধারণ রেখন ও বিশেষ রেখন’ এর পার্থক্য নির্ণয় কর।

১০। টীকা লিখঃ (ক) ক্রেতা সাবধান, (খ) ক্ষতিপূরণের চুক্তি, (গ) সাধারণ বাহক, (ঘ) পুনঃবীমা, (৬) ফস বনাম হরবটল মামলা, (চ) সাধারণ গড়পড়তা ক্ষতি।

====================================

এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৯

সপ্তম পত্র (ভূমি আইন, রেজিস্ট্রেশন আইন এবং সরকারি দাবি আদায় আইন)

ক – বিভাগ:

১। (ক) স্বত্বলিপি কি (রেকর্ড অব রাইট)? স্বত্বলিপিতে কি কি বিবরণী অন্তর্ভুক্ত থাকে? ১৯৫০ সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুসারে স্বত্বলিপি প্রস্তুত এবং সংশোধন সংক্রান্ত পদ্ধতি আলোচনা কর।

(খ) জনাব করিম এমন কিছু জমি দখলে আছেন যা তিনি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ অনুসারে দখলে রাখার অধিকারী নন। রাজস্ব আদায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করে। তা করতে গিয়ে কর্তৃপক্ষ জনাব করিমের পুত্রের দখলে থাকা জমিও অন্তর্ভুক্ত করেন এই যুক্তিতে যে,

উক্ত জমিও জনাব করিমের অধিকারভুক্ত। পিতা এবং পুত্র পৃথক গ্রামে বসবাস করেন এবং জমিগুলো তাদের উভয়ের পৃথক দখলে আছে মর্মে স্বত্বলিপিতে অন্তর্ভুক্ত করা আছে। জনাব করিমের পুত্র এখন রাজস্ব আদায় কর্তৃপক্ষের বিরু বিরুদ্ধে ঘোষণামূলক মামলা করতে চান। এই মামলা কি চলতে পারে? যুক্তি দিন।

২। (ক) অকৃষি রাজা কে? কোন কোন উদ্দেশ্যে একজন অকৃষি প্রজা অকৃষি জমি দখলে রাখতে পারবে।

(খ) যায় বছরের কম নয় এরূপ অকৃষি প্রজাস্বত্বের পরিণতি আলোচনা কর।

(গ) রমেশ, একজন হিন্দু বিধবা হতে অধিকার প্রাপ্ত হয়ে বিধবার জমিতে কিছু ভবন এবং উন্নয়নমূলক কর্ম সম্পাদন করে। হিন্দু বিধবার মৃত্যুর পর রমেশ তার জীবনকালে তার সম্মতিতে নির্মিত ভবনগুলো অপসারণ করতে চান। কিন্তু উক্ত জমির মালিকগণ এতে আপত্তি জানান। রমেশ এখন এই মর্মে মামলা করতে চান। তিনি কি সফল হবেন? আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন।

৩। (ক) ‘স্ব-স্থানে পুনর্জাগরণ’ বলকে কি বুঝ? প্রখ্যাত মামলার উল্লেখপূর্বক এ সংক্রান্ত বিধি-বিধানগুলো আলোচনা কর।

খ) একটি প্রখ্যাত মামলার উল্লেখপূর্বক নিচের উক্তিটি ব্যাখ্যা কর। ( “মাছ নদীকে অনুসরণ করে এবং মাছ শিকারী মাছকে অনুসরণ করে।”

(গ) একজন ব্যক্তি একই সময়ে একই সম্পত্তির ‘ভূস্বামী এবং প্রজা হতে পারে না।’ বঙ্গীয় প্রজাস্বত্ব

আইন, ১৮৮৫-তে এই নীতিটি কতটুকু পর্যন্ত স্বীকৃত হয়েছে তা ব্যাখ্যা কর।

৪। (ক) আক্রয় কী? অগ্রক্রয়ের দরখাস্তকারীদের মধ্যে অগ্রগণ্যতা নির্ণয়ে ১৯৫০ সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও

প্রজাস্বত্ব আইনের সংশোধিত বিধানাবলি বর্ণনা কর।

(খ) এই আইন অনুসারে অগ্রক্রয়ের মামলায় কোন্ কোন ব্যক্তি আবশ্যকীয় পক্ষ?

(গ) কখন অগ্রক্রয়ের অধিকার প্রযোজ্য নয়?

৫ । সংক্ষেপে টীকা লিখ (যে কোন চারটি): (ক) ভূমি সংস্কার অধ্যাদেশ, ১৯৮৪, (খ) সিকস্তি ও পয়স্তি, (গ) ভূমি জরিপ ট্রাইব্যুনাল, (ঘ) লাখেরাজ সম্পত্তি, (ঙ) পত্তনী তালুকদার, (চ) জোতজমা।

খ বিভাগ-

৬। (ক) একটি দলিল রেজিস্ট্রেশন এর জন্য রেজিষ্ট্রেশন অফিসার এর নিকট উপস্থাপন করার সময়সীমা কতদিন? কারা দলিল রেজিষ্ট্রেশন এর জন্য উপস্থাপন করার অধিকার রাখে? কোন্ কোন্ ক্ষেত্রে দলিল রেজিট্রেশন প্রত্যাখ্যান করা যায়?

(খ) ‘ক’ লিখিতভাবে তার একখণ্ড জমি ‘খ’ এর নিকট বিশ লক্ষ টাকায় বিক্রয় করতে সম্মত হয়েছেন এবং অগ্রিম বাবদ পাঁচ লক্ষ টাকা ‘খ’ এর নিকট হতে গ্রহণ করেছেন। ঐ লিখিত দলিলেই ‘ক’ অগ্রিম অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং অবশিষ্ট অর্থ পরিশোধের শর্তে বিক্রয় দলিল সম্পাদন করতে সম্মত হয়েছেন। উক্ত লিখিত দলিলটি কি রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক।

৭। কোন দলিলসমূহের রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক? রেজিস্ট্রেশন এবং নন-রেজিষ্ট্রেশন এর ফলাফল উল্লেখ কর। দলিল রেজিষ্ট্রেশন করার পর তা কখন হতে কার্যকর হয়? রেজিষ্ট্রেশন আইন, ১৯০৮ মোতাবেক ‘আম মোক্তারনামা’ তৈরির পদ্ধতি উল্লেখ কর।

গ বিভাগ-

৮। (ক) “ডিমান্ড নোটিশ’ বলতে কি বুঝায়? এটা কিভাবে ৭ ধারার নোটিশ থেকে পৃথক?

(খ) সার্টিফিকেট জারিতে নিলাম হলে কখন এবং কিভাবে সার্টিফিকেট অফিসার তা রদ করতে পারেন?

১। (ক) কিভাবে এবং কখন সার্টিফিকেট দেনাদার আপত্তি উত্থাপন করতে পারেন? কিভাবে আপত্তি নিষ্পত্তি হবে? সার্টিফিকেট দাবী মেটানোর পূর্বে সার্টিফিকেট দেনাদার মারা গেলে সেক্ষেত্রে পদ্ধতি কি?

(খ) Public Demand Recovery Act, 1913 এর ধারা ৪ ও ৬ অনুযায়ী কোনো সরকারি দাবী মোকদ্দমা দ্বারা রুদ্ধ নয় নিশ্চিত করতে সার্টিফিকেট অফিসারের কোনো বাধ্যবাধকতা আছে কি?

============================================

এলএল.বি (শেষ পর্ব) পরীক্ষা, ২০১৯

আষ্টম পত্র (সিভিল ড্রাফটিং, ক্রিমিনাল ড্রাফটিং ও প্রফেসনাল এথিক)

ক বিভাগ- নম্বর- ২০

১। বিক্রয় দলিলের উপাদান বর্ণনা কর। রেজিষ্ট্রেশন আইনের (সংশোধিত) বিধান মতে একটি বিক্রয় দলিলের খসড়া প্রণয়ন কর।

২। দলিলের প্রকারভেদ বর্ণনা কর। বায়নাপত্র মুসাবিদা কর।

খ বিভাগ- নম্বর- ২০

৩। একটি সাধারণ ডায়েরি ও একটি এজহার মুসাবিদা কর।

দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারা মোতাবেক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং প্রতারণা সংক্রান্ত একটি সি আর মামলার অভিযোগ মুসাবিদা কর।

গ বিভাগ- নম্বর- ১০

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে ট্রাইব্যুনালের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর। তুমি কি মনে কর যে, গুরুতর অসদাচরণের জন্য একজন আইনজীবীকে চিরতরে বহিস্কার করা উচিত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।

৬। পেশাগত অসদাচরণ বলতে কী বুঝ? বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের অধীন আইনজীবীদের অসদাচরণের জন্য শাস্তির বিধান আলোচনা কর। শাস্তি বিধানের পদ্ধতি ও তার বিরুদ্ধে প্রতিকারের বিবরণ দাও।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here