অ
| বাগধারা | অর্থ |
| অকর্মার ধাড়ি | নিতান্ত অলস ব্যাক্তি |
| অকাজের গোঁসাই | অনুচিত কাজ করতে মুখিয় থাকা ব্যক্তি |
| অকাল-অপক্ক | বুদ্ধির অভাব |
| অকালকুষ্মাণ্ড | অকর্মণ্য |
| অকালপক্ক | বয়সের তুলনায় বেশি পাকা |
| অকালমৃত্যু | পরিণত বয়সের আগে মৃত্যু |
| অকালের বাদল/বাদলা | অপ্রত্যাশিত বাধা |
| অকূলপাথার | মহাসংকট। |
| অকূলে কূল পাওয়া | মহাবিপদ থেকে উদ্ধার পাওয়া। |
| অকূলের ভেলা | একান্ত নিরুপায় অবস্থার শেষ অবলম্বন। |
| অক্কা পাওয়া | মৃত্যু। |
| অক্ষয়বট | অতিবৃদ্ধ ব্যক্তি। |
| অক্ষরজ্ঞান | হাতে খড়ি। |
| অখন-তখন অবস্থা | আশঙ্কাজনক অবস্থা। |
| অক্সিজেন জোগানো | বাঁচার আশ্বাস পাওয়া। |
| অগত্যা মধুসূদন | অনন্যোপায় । |
| অগর-মগর করা | নানা অজুহাত দেখানো। |
| অগভীর জলের পুঁটিমাছ | বিদ্যা নিয়ে বড়াইকারী লোক। |
| অগাধ জলের মাছ | সুচতুরব্যক্তি। |
| অগস্ত্যযাত্রা | শেষযাত্রা।(অর্থমন্ত্রণালয়ের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন -এর অধীনে ক্লাস্টার আইটি অ্যাসিসটেন্ট/ডাটা এন্ট্রি অপারেটর-২০১২) |
| অগ্নিকন্যা | অতিতেজস্বী নারী। |
| অগ্নিচক্ষু | কঠোর দৃষ্টি। |
| অগ্নিপরীক্ষা | কঠিন পরিস্থিতির সম্মুখীন। |
| অগ্নিবৃদ্ধি | ক্ষুধাবৃদ্ধি। |
| অগ্নিসাক্ষী | আগুনকে সাক্ষী রেখে শপথ। |
| অগ্রদূত | পথপ্রদর্শক। |
| অগ্রপাণি | ডানহাত। |
| অঘটনঘটনপটিয়সী | অকাজে পটু নারী। |
| অঙ্কস্থ | হস্তগত। |
| অঙ্গ জ্বালা | বিরক্তি। |
| অচল পয়সা | মূল্যহীন। |
| অচিনপাখি | প্রাণবায়ু। |
| অজমূর্খ | নিরেট বোকা/মূর্খ। |
| অজুহাত | বাহানা। |
| অঞ্চলপ্রভাব | স্ত্রীর একান্ত অনুগত। |
| অতিকথায় বার্তা নষ্ট | বাকচাতুর্যে মূলবক্তব্য হারিয়ে যায়। |
| অতশত | খুঁটিনাটি। |
| অতিদর্পে হত লঙ্কা | অহঙ্কারে পতন অনিবার্য। |
| অতিঘরন্তি | গৃহকর্মনিপুণা কুমারী মেয়ে। |
| অতি চালাকের গলায় দড়ি | বেশি চালাকির পরিণাম অশুভ হয়। |
| অতিগর্জনে ফোঁটাবৃষ্টি | হাঁকডাকওয়ালার কাজের বেলায় অষ্টরম্ভা। |
| অথৈ জল | ভীষণ বিপদ। |
| অতিভক্তি চোরের লক্ষণ | ভক্তির আতিশয্যে গোপন উদ্দেশ্য প্রচ্ছন্ন থাকে। |
| অথৈ জলের মাছ | চরমসংকট। |
| অতিলোভে তাঁতী নষ্ট | লোভের মাত্রা অতিক্রান্ত হলে সমূহ ক্ষতি। |
| অদৃষ্টের পরিহাস | ভাগ্যের মার। |
| অধিকগর্জনে অল্পবর্ষণ | মেঘ বেশি ডাকলে বৃষ্টি কম হয়। |
| অধঃপাতে যাওয়া | উচ্ছন্নে যাওয়া। |
| অধিবিন্না | দ্বিতীয়বার বিবাহিত পুরুষের জীবিত প্রথমাপত্নী। |
| অনন্তনিদ্রা/যাত্রা | চিরনিদ্রা। |
| অনভ্যাসের ফোঁটা | প্রাথমিক অস্বস্তি। |
| অনাথের নাথ | ঈশ্বর। |
| অনাসৃষ্টি | কুৎসিত। |
| অনিষ্টে ইষ্টলাভ | মন্দঘটনা থেকে ভাল ঘটনার উৎপত্তি। |
| অনুরোধে ঢেঁকি গেলা | অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা। |
| অন্তর টিপুনি | গোপন ব্যথা। |
| অন্তর্দাহ | ঈর্ষাজনিত কারণে গাত্রদাহ। |
| অন্ধকার দেখানো | বিপদে ফেলে অভিভূত করা। |
| অন্ধকারে উকুন বাছা | যে কাজ করা কোনমতে সম্ভব নয়। |
| অন্ধকারে থাকা | কিছু না জানা। |
| অন্ধকারে হাতড়ানো | অনুমানে কাজ কাজ করা। |
| অন্ধকে দর্পণ দেখানো | মূর্খকে জ্ঞানদান। |
| অন্ধবিশ্বাস | গভীর বিশ্বাস। |
| অন্ধের দেশে কানা রাজা | মূর্খের দলের অজ্ঞান নেতা। |
| অন্ধের যষ্টি/নড়ি | অসহায়ের সহায়। |
| অন্ন ওঠা/অন্নজল ওঠা/অন্ন মারা | জীবিকা্র পথ বন্ধ হওয়া/চাকরি হারানো। |
| অন্নপ্রাশনের ভাত ওঠা | বমির উদ্রেক হওয়া। |
| অন্যপুষ্ট | কোকিল। |
| অন্নবস্ত্র | খাওয়াপড়ার ব্যবস্থা। |
| অন্নসঙ্কট | খাদ্যাভাব। |
| অন্যপূর্বা | পূর্বে বিবাহিতা এমন নারী। |
| অপদার্থ/অপোগণ্ড | অযোগ্য। |
| অবরে-সবরে | সময়ে-অসময়ে। |
| অবস্থা বুঝে ব্যবস্থা | পরিস্থিতি বুঝে কাজ করা |
| অবশ্য অবশ্য | নিশ্চয়ই; বলা বাহুল্য। |
| অবাকজলপান | ঝালমুড়ি। |
| অবস্থার দাস | পরিস্থিতির শিকার |
| অভাবে স্বভাব নষ্ট | অনটনের চাপে অসৎপথে যাওয়া |
| অমাবস্যার অন্ধকার | নিবিড় হতাশাজনক অবস্থা। |
| অমৃতে অরুচি | অতিপ্রিয় বস্তুর প্রতি বিরাগ। |
| অমাবস্যার চাঁদ | দুর্লভ বস্তু |
| অম্লমধুর সম্পর্ক | ভাল ও মন্দ মিশ্রিত সম্পর্ক। |
| অরুচি ধরা | বিরূপ মনোভাবের সৃষ্টি হওয়া |
| অম্লানবদনে | নিঃসঙ্কোচে |
| অরণ্যেরোদন | নিস্ফলপ্রার্থনা |
| অর্থপিশাচ | অত্যন্ত কৃপণ |
| অর্ধচন্দ্র দেওয়া | গলা/ঘাড়ধাক্কা |
| অলক্ষ্মীর দশা/দৃষ্টি | দারিদ্র |
| অলিগলি | খুব সরু ও দুর্গম রাস্তা |
| অল্পজলের/পানির মাছ | অসার ব্যক্তি |
| অলিপান | মদ; সুরা |
| অল্পজলের/পানির মাছ | সঙ্কীর্ণমনা ব্যক্তি |
| অল্পের উপর দিয়ে যাওয়া | কার্যসিদ্ধি হওয়া |
| অশনিসঙ্কেত | ঘোর বিপদের আশু সম্ভাবনা। |
| অশ্বিনীকুমার | শ্রেষ্ঠ চিকিৎসক |
| অষ্টকপালে | অভাগা |
| অশ্বমেধযজ্ঞ | বিরাটমাপের আয়োজন |
| অষ্টমঙ্গলা | বাঙালি হিন্দুবিয়ের একটি মঙ্গলাচরণ অনুষ্ঠান |
| অষ্টরম্ভা | ফাঁকি |
| অষ্টেপৃষ্ঠে | সকলপাশে |
| অসূর্যস্পশ্যা | পর্দানশিনা নারী |
| অস্ত যাওয়া | মৃত্যু হওয়া |
| অস্তিনাস্তি | থাকা-না-থাকা |
| অস্থিসার | শীর্ণদেহ |
| অহি-নকুল সম্পর্ক | ভীষণ শত্রুতা |
| অহিতে বিপরীত | অনিষ্ট থেকে ইষ্ট লাভ |
আ
| আইতে ছাগল, যাইতে পাগল | ধৈর্যহীন |
| আওয়াজ তোলা | তীব্র প্রতিবাদ করা |
| আঁচলধরা | ব্যক্তিত্বহীন পুরুষ |
| আঁচাআঁচি | পরস্পরের দোষ অনুসন্ধান |
| আঁটকুড়ে | অবৈধ সন্তান |
| আট কপালে | হতভাগ্য(প্রাঃসঃশিঃ২০১৯ ৩য় ধাপ, ১৪তম বিসিএস) |
| আঁজলপাঁজল করা | গা ঝাড়া দেওয়া |
| আঁটাআটি | হাতটা্ন |
| আঁটি চোষা | অসার বস্তুগ্রহণ |
| আঁটোসাটো | টানটান |
| আঁটুবাঁটু | |
| আঁত বুঝে চলা | মনোভাব বুঝে চলা |
| আঁতে ঘা দেওয়া | ইজ্জতে ঘা দেওয়া |
| আঁত খালি | পেটে অন্ন নেই |
| আঁতুপুঁতু করা | আদরের সন্তানের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়া |
| আঁতের টান | অন্তরের টান |
| আঁধারে ঢিল ছোঁড়া | আন্দাজে কিছু করা |
| আঁস্তাকুড়ের পাত/পাতা | নীচমনা ব্যক্তি |
| আককাটা | কাণ্ডজ্ঞানহীন মূর্খ |
| আকখুটের দশা | অসঞ্চয়ীর লক্ষণ |
| আকণ্ঠ | গলাপর্যন্ত |
| আকাট মূর্খ | নিরেট বোকা |
| আকবরের আমল | অনেকদিন আগের কথা |
| আকাশকুসুম | অবাস্তব |
| আকার-ইঙ্গিতে | চোখ ও মুখের ভঙ্গীতে |
| আকাশ-চাওয়া | আকাশের দিকে চেয়ে অপেক্ষা করা হয়েছে |
| আকাশ ছোঁয়া | অতি উচ্চে ওঠা |
| আকাশ থেকে কথা বলা | নীচমনের পরিচয় দেওয়া |
| আকাশ থেকে পড়া | না-জানার ভান করা |
| আকাশ ধরা | বৃষ্টি থামা |
| আকাশপাতাল এক করা | অসম্ভবকে সম্ভব করা |
| আকাশপাতাল ভেবে না পাওয়া | বিহ্বল হওয়া |
| আকাশপাতাল | সর্বত্র |
| আকাশপাতাল তফাৎ/পার্থক্য | বিস্তর ব্যবধান |
| আকাশবাণী | দৈববাণী |
| আকাশ ভাঙ্গা | প্রবল বৃষ্টিপাত |
| আকাশ ভেঙ্গে পড়া | আকস্মিক বিপদে দিশাহারা হওয়া |
| আকাশ হাতে পাওয়া | দুর্লভবস্তু হাতে পাওয়া |
| আকাশে ওড়া | আনন্দে আত্মহারা হওয়া |
| আকাশে থুথু ফেলা | নিজের ক্ষতি করা |
| আকাশে তোলা | প্রাপ্যের অতিরিক্ত প্রশংসা করা |
| আকাশের চাঁদ | বহু কাঙ্ক্ষিত বস্তু |
| আকাশ/আশমানের চাঁদ হাতে পাওয়া | দুর্লভ বস্তুপ্রাপ্তি |
| আকুলি-বিকুলি করা | অতিশয় ব্যাকুল হওয়া |
| আক্কেলদাঁত না গজানো | অপরিণত বুদ্ধির পরিচয় দেওয়া |
| আক্কেলগুড়ুম | হতবুদ্ধি |
| আক্কেলসেলামী | নির্বুদ্ধিতার দণ্ড |
| আখের গুছানো | স্বার্থ হাসিল করা |
| আক্কেল হওয়া | শাস্তি পাওয়া |
| আখেরি জমানা | শেষযুগ |
| আখের বুঝে চলা | পরিণতির কথা চিন্তা করে চলা |
| আগাগোড়া | শুরু থেকে শেষপর্যন্ত |
| আগড়বাগড় | অপ্রয়োজনীয় |
| আগামাথা | আদি বা অন্ত |
| আগুন নিয়ে খেলা করা | অনিষ্টকর জিনিসে হাত দেওয়া |
| আগা-পাছতলা | আপাদমস্তক |
| আগুন লাগানো | ঝগড়া সৃষ্টি করা |
| আগুনে ঘি ঢালা | উত্তেজনা/রাগ বাড়ানো |
| আগুনে জল ঢালা | প্রশমিত হওয়া |
| আঙুল ঘুরিয়ে পাঁচিল দেওয়া | ক্ষুদ্রচেষ্টায় বিরাট কর্ম করার প্রচেষ্টা |
| আঙুল ফুলে কলাগাছ | হঠাৎ বড়লোক |
| আঙুল কামড়ানো | আফসোস করা |
| আঙুল মটকানো | অভিশাপ দেওয়া |
| আছোলা বাঁশ দেওয়া | কারো সর্বনাশ করা |
| আজকাল করা | অযথা দেরি করা |
| আজ-নয়-কাল | অযথা সময় নষ্ট |
| আঝালি | নিস্তেজ |
| আটখান | আনন্দে অধীর হওয়া ফেটে পড়া |
| আটপৌরে ভাষা | কথ্যভাষা |
| আটুপাটু | ব্যাকুলতা |
| আঠারো আনা | যথেষ্ট সম্ভাবনা |
| আটারো/আঠারো মাসে বছর | দীর্ঘসূত্রিতা |
| আড্ডা গাড়া | অস্থায়ী বাসা বাঁধা |
| আড়ং ধোলাই | উত্তম-মধ্যম দেওয়া |
| আড়কাঠি | কুলিমজুর সরবরাহকারী |
| আড়মোড়া ভাঙা | ঘুম থেকে উঠে শরীরের আড়ষ্টভাব কাটান |
| আড়কালা | এক কানে শুনতে পায় না এমন |
| আড়পাগলা | আধ-পাগলা |
| আড়াই অক্ষরে | সংক্ষেপে |
| আড়াই দিনের বাদশাহী | অল্পদিনের জন্য বিলাসিতা |
| আড়িপাতা | আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা |
| আড়েহাতে লওয়া | প্রতিশোধ নেওয়া |
| আণ্ডাবাচ্চা | ছোটছোট শিশুসন্তান |
| আতিপাতি | তন্নতন্ন করে |
| আত্মঘোষ | যে নিজের ঢাক নিজেই পেটায় |
| আত্ম রেখে ধর্ম | নিজের স্বার্থ সবার আগে |
| আধা-পাগলা | বাতিকগ্রস্ত |
| আদব-কায়দাদুরস্ত | শিষ্টাচারী |
| আদমের সময় | অতি প্রাচীনকালে |
| আদা জল খেয়ে পড়ে থাকা | কার্যসিদ্ধির জন্য ধর্ণা দেওয়া/ দৃঢ়সংকল্প নিয়ে কাজ করা |
| আদরে বাঁদর | প্রশ্রয় পেয়ে নষ্ট |
| আদাড়বনে শিয়াল রাজা | নিজের এলাকায় সবাই প্রভুত্ব করে |
| আদায় কাঁচকলায় সম্পর্ক | তিক্তসম্পর্ক |
| আদিরস | কাম ও প্রেমরস |
| আদ্যিকালের বদ্যিবুড়ো | অত্যন্ত প্রাচীন বা অভিজ্ঞব্যক্তি |
| আধাবয়সী/ আধবুড়ো | মাঝবয়সী/প্রৌঢ় |
| আধমরা | নিস্তেজ |
| আধো আধো | অসম্পূর্ণ |
| আনকোরা | অনিভজ্ঞ |
| আন-তাবড়ি | এলোমেলো |
| আলহাদে আটখানা | বেজায় খুশি |
| আপন কথাই পাঁচকাহন | আত্মপ্রচারসর্বস্ব |
| আন্দাজে ঢিল ছোঁড়া/মারা | অনুমাননির্ভর কাজ করা |
| আপন কোলে ঝোল টানা | নিজের স্বার্থ আগে দেখা |
| আপনগাঁয়ে কুত্তা শের | নিজের এলাকায় সবাই প্রভুত্ব করে |
| আপন পাঁঠা লেজে কাটা | স্ব-ইচ্ছায় কাজ করার পক্ষে ওকালতি |
| আপন/ পায়ে কুড়োল মারা | নিজের অনিষ্ট করা |
| আপনা হাত জগন্নাথ | নিজের সবকিছু ভালো |
| আপনার ঢাক আপনি বাজানো/ পিটানো | আত্মপ্রশংসা করা |
| আবাগের বেটা ভূত | কাণ্ডজ্ঞানহীন |
| আম না হতে আমসত্ব | কাঁচাগন্ধযুক্ত |
| আমড়া কাঠের ঢেঁকি | অপদার্থ |
| আমতা আমতা করা | দ্বিধা করা |
| আমল দেওয়া | কর্ণপাত না করা |
| আমে দুধে এক হয় আঁটি যায় গড়াগড়ি | উপরতলায় মিল হয় সাধারণে বঞ্চিত হয় |
| আমসি হওয়া | প্রশ্রয় না দেওয়া |
| আমি আর আমাতে নেই | আনন্দে আত্মহারা |
| আমিত্ব | অহঙ্কার |
| আয়নায় মুখ দেখা | ভাললোকের ভালো করা এবং মন্দলোকের মন্দ করা |
| আরশির মুখে পড়শি দেখা | নিজের মত অপরকে ভাবা |
| আলগা ভাব | লোক দেখানো ভাব |
| আলটপকা | আচমকা |
| আলালের ঘরের দুলাল | ধনীর ঘরের অতি আদুরে বা বখাটে ছেলে |
| আলুর দোষ | চরিত্রদোষ |
| আলেয়ার পিছনে ছোটা | দুর্লভ বস্তুর পিছনে ছোটা |
| আল্লাকা পেয়ারা হো গয়া | মারা গেছেন |
| আশমান-জমিন ফারাক | বিশাল পার্থক্য |
| আশমানের চাঁদ হাতে পাওয়া | দুষ্প্রাপ্য জিনিস লাভ করা |
| আশীসিক্কা ওজনের চড় | প্রচণ্ড চপেটাঘাত |
| আষাঢ়ে গল্প | কাল্পনিক কাহিনী |
| আসকে খেয়েছে ফোঁড় গণেনি | গায়ে ফুঁ দিয়ে বেড়ানো দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি |
| আসর জমানো/মাতানো | আসরে নিজেকে প্রতিষ্ঠিত করা |
| আসতে যেতে গলা কাটা | সকল ব্যবহারেই বঞ্চনা করা |
| আহ্লাদী পুতুল | অন্যায় আবদারকারী শিশু |
ই
| ইচ্ছে থাকলে উপায় হয় | প্রবল ইচ্ছা থাকলে কঠিন কাজও সম্পন্ন হয়। |
| ইঁদুর কপালে | নিতান্ত মন্দভাগ্য। |
| ইজাজত | সম্মতি |
| ইঁচড়ে পাকা | বালকবয়সে বড়দের মত আচরণ করে |
| ইঁদুর কলে পড়া | লোভ করতে দিয়ে ফাঁদে পড়া। |
| ইটের বদলে পাটকেল/ইটের জবাব পাথরে দেওয়া | আঘাত করলে প্রত্যাঘাত পেতে হয়/ক্রিয়ার প্রতিক্রিয়া |
| ইটে নেই, ভিটে নেই | ঘরদোর চালচুলো কিছুই নেই এমন। |
| ইতো নষ্টস্ততো ভ্রষ্ট | সমস্ত কিছুই পণ্ড হওয়া |
| ইজ্জত-কা- সওয়াল | সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে |
| ইদের চাঁদ | অতি কাঙ্ক্ষিত বস্তু |
| ইতিকর্তব্যবিমূঢ় | উপস্থিত কি করতে হবে তা নির্ণয়ে অসমর্থ |
| ইনসাফ | পক্ষপাতহীন |
| ইন্দ্রজাল | জাদুবিদ্যা |
| ইনিয়ে বিনিয়ে | অনুনয়-বিনয় করে |
| ইন্দ্রপুরী | ঐশ্বর্য্যপূর্ণ বিশাল প্রাসাদ |
| ইন্দ্রীয়দোষ | লাম্পট্য। |
| ইন্দ্রপ্রসাদী | বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। |
| ইলশেগুড়ি | গুড়িগুড়ি বৃষ্টি |
| ইষ্টদেবতা | উপাস্য দেবতা। |
| ইস্পার কি উস্পার | চরম নিস্পত্তি |
ঈ
| ঈগলস্বভাব | হিংস্রপ্রকৃতির |
| ঈদের চাঁদ | আকাঙ্ক্ষিত বস্তু। |
| ঈশানের মেঘ/ ঈশান কোণের মেঘ | সঙ্কটের পূর্বাভাস। |
| ঈশ্বরপ্রাপ্তি | মৃত্যু; |
উ
| উঁচুগাছে ঝড় বেশী | বড়কেই সংসারের সব ঝক্কিঝামেলা সামলাতে হয় |
| উঁচকপালে | সৌভাগ্যবান ব্যক্তি |
| উঁচুগাছেই মই বাঁধা | ফললাভের আশায় থাকলে যেখানে সম্ভাবনা বেশি সেখানেই উপস্থিত থাকতে হয়। |
| উঁচকপালী | দুর্ভাগা নারী |
| উঁচু নজর | উদার দৃষ্টি। |
| উকুন বাছা | অকাজ করা। |
| উঁচু ঘর | ভাল বংশ |
| উকিলি বুদ্ধি | অতি চালাকি। |
| উকুন বাছা২ | পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করা। |
| উগ্রমূর্তি | সর্বদা মারমুখি। |
| উকুনের দায়ে মাথা মুড়ানো | তুচ্ছবিপদের মারাত্মক আকার ধারণ করা। |
| উচট খেয়ে প্রণাম | অনিচ্ছায় প্রণাম। |
| উচ্চভাষী | রূঢ়ভাষী |
| উচ্ছিষ্টভোজী | পরমুখাপেক্ষী |
| উজাড় (শূন্য) বনে শিয়ালরাজা | যেখানে বাধা দেবার কেউ নেই সেখানে নগণ্য কর্তৃত্ব করে। |
| উচ্ছের ঝাড় | কুখ্যাত বংশ। |
| উজবুক | নির্বোধ |
| উজানে গুণ টানা | নিয়ত বাধা ডিঙিয়ে কাজ করা। |
| উজানের কই/কৈ | সহজলভ্য বস্তু। |
| উটকোমুখো | কদাকার |
| উটকপালী | কুলক্ষণা নারী |
| উঠ ছুঁড়ি তোর বিয়ে/ উঠল বাই তো কটক যাই | চটজলদি সিদ্ধান্ত |
| উঠতি বয়স | যৌবনের প্রারম্ভ। |
| উটের কাঁটাভোজ | অল্পসুখের জন্য বেশি কষ্ট স্বীকার। |
| উঠন্তমুলোর পত্তনিতে চেনা | কাজের আরম্ভ দেখেই পরিণাম আন্দাজ করা যায়। |
| উঠান চষা | প্রতিবাদীকে উৎখাত করার জন্য নির্যাতন করা। |
| উঠে পড়ে লাগা | পূর্ণোদ্যমে কাজে লাগা |
| উঠান পেরুলেই অর্ধেক সফর | কাজ শুরু হলেই অর্ধেক কাজ শেষ হয়ে যায়। |
| উড়নচণ্ডী | অমিতব্যয়ী |
| উড়ে এসে জুড়ে বসা | অনধিকারীর অধিকার। |
| উড়নপেকে | অপব্যয়ী। |
| উড়ো খই গোবিন্দায় নমঃ | অনিচ্ছায় সৎকার্য করা। |
| উড়োচিঠি | বেনামী চিঠি |
| উড়ো কথা | গুজব |
| উৎকপালী | কুলক্ষণা |
| উৎকলিকাকুল | অতিশয় উদ্বিগ্ন |
| উৎপাতের কড়ি চিৎপাতে যায় | অন্যায় পথে অর্জিত অর্থ বাজে কাজে নষ্ট হয়। |
| উত্তমমধ্যম দেওয়া | প্রচুর প্রহার করা। |
| উথালপাথাল | ওলট-পালট |
| উত্তরপুরুষ | উত্তরাধিকারী |
| উদর চিরলে ক বেরোয় না | মহামূর্খ |
| উদরপূর্তি | পেট ভরে আহার। |
| উদরসর্বস্ব | মহাপেটুক। |
| উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে | একজনের দায়/দোষ অন্য একজনের ঘাড়ে চাপানো। |
| উনপঞ্চাশ বায়ু | পাগলামি। |
| উনপাঁজুরে বরাখুরে | লক্ষ্মীছাড়া। |
| উনকুটি | অসংখ্যপদের রান্না সম্পূর্ণ। |
| উনভাতে দুনো বল | অল্প খেলে শরীর ভাল থাকে। |
| উনপাঁজুরে | দুর্বল-চেতা। |
| উপযাচিকা | যে নারী স্বতঃপ্রবৃত্ত হয়ে প্রণয় প্রার্থনা করে। |
| উপরচড়া | অকারণে গায়ে পড়ে ঝগড়া করে এমন। |
| উপর-নজর | কুদৃষ্টি। |
| উপরমহল | সরকারীস্তর। |
| উপরপড়া | অনধিকার চর্চাকারী। |
| উপরি আয় | ঘুষ। |
| উপরে চিকণ চাকণ ভিতরে খেড় | দেখনদারী। |
| উপরে ওঠা | কর্মস্থলে উন্নতি করা। |
| উপুড়হস্ত | উদার। |
| উপরি খরচ | অতিরিক্ত ব্যয়। |
| উপোসে কেউ নয়, পারণের গোঁসাই | কষ্টের সময় কেউ আসে না, ফলভোগের সময় সবাই হাজির। |
| উলুখাগড়া | নিরীহ প্রজা। |
| উলুবনে মুক্তা ছড়ানো | অস্থানে মহার্ঘবস্তু প্রদান। |
| উপোসী ছারপোকা | অভাবগ্রস্ত লোক। |
| উলুবনে কীর্তন | অস্থানে মূল্যবান বস্তু পরিবেশন। |
| উলুবনে সাঁতার দেওয়া | চরম মূর্খামি। |
| উল্কাপাত | বিখ্যাত ব্যক্তির মৃত্যু। |
| উল্টা বুঝলি রাম | বিপরীত বুদ্ধিবিশিষ্ট |
| উলটো ঢেকুর | কৌতুকে- বাতকর্ম। |
| উল্টে চোরা কোতয়ালকে ডাঁটে | চোর নিষ্কৃতি লাভের জন্য সাধুকে চোর বল। |
| উষ্ট্র কণ্টক ভোজন ন্যায় | অল্পসুখের জন্য বেশিকষ্ট স্বীকার। |
| উস্তম পুস্তম | উত্যক্ত। |
| উসকো মাটিতে বিড়াল হাগে | দুর্বলের উপর সবল আধিপত্য ফলায়। |
ঊ
| ঊনপঞ্চাশ বায়ু | পাগলামি। |
| ঊনকোটি চৌষট্টি দেবতা | অসংখ্য দেবতা। |
| ঊনপঞ্চাশে পাওয়া | পাগল হওয়া। |
| ঊনকোটি চৌষট্টি ব্যঞ্জন রান্না | আয়োজনের কোন ত্রটি নেই। |
| ঊনপাঁজুরে বরাখুরে | লক্ষ্মীছাড়া। |
| ঊর্ধ্বদৃষ্টি | উদাসীন। |
| ঊনপাঁজুরে | মন্দভাগ্য। |
| ঊর্ধ্বশ্বাসে | তীব্রগতিতে। |
| ঊর্ধ্বচারী | কল্পনাপ্রবণ। |
ঋ
| ঋতুরাজ | বসন্তকাল |
| ঋণচোর | যে কখনো ঋণ শোধ করে না। |
| ঋতুপর্ণা | পাতাঝরা গাছপালা। |
| ঋণ-ছ্যাচড়া | টাকা থাকতেও যে ঋণ শোধ করে না। |
| ঋণজাল | দেনার দায়। |
| ঋষিশ্রাদ্ধ | ঘটা করে শুরু লঘু করে শেষ। |
এ
| এঁটুলিপোকা | গায়ে আঠার মত লেগে থাকা লোক। |
| এঁচড়ে পাকা | ফাজিল। |
| এঁটে দেওয়া | লাগিয়ে দেওয়া। |
| এঁটোকাঁটার বিচার | ছোঁয়াছুঁয়ির বিচার। |
| এঁড় দেখানো | ফাঁকি দেওয়া। |
| এঁড়ে | একরোখা। |
| এঁড়ে তর্ক | যুক্তিহীন তর্কবিতর্ক। |
| এঁড়ে গরুর দুধ | অসম্ভব বস্তু। |
| এঁড়ে তেল দেওয়া | চাটুবাক্যে তৃপ্ত করা। |
| এঁদো | অন্ধকারময়। |
| এঁড়ে ষণ্ড/ষাঁড় | নিন্দায়- একরোখা কান্ডজ্ঞানহীন লোক। |
| এক আকাশে দুই সূর্য | যা সম্ভব নয়। |
| এক আঁচড়ে বোঝা/ বুঝে নেওয়া | একটুখানি দেখে সব বুঝে ফেলা। |
| এক আঙুলে তুড়ি লাগে না/তালি বাজে না | দ্বন্দ্বে দু’পক্ষ অবশ্যই থাকা প্রয়োজন। |
| এক ওয়াকিফহাল সাত | একজন পারদর্শী সাতজন শিক্ষানবিশীর সমান। |
| এক আর একে এগারো হয় | সংগঠনে শক্তি বাড়ে। |
| এক কড়া বুদ্ধি নেই চার কড়ার মেজাজ | অবোধের হম্বিতম্বি বেশি। |
| এককড়াই দুধে একফোঁটা চোনা | একটু দোষে সবগুণ নষ্ট। |
| এককথায় দু’কথায় | আলাপ আলোচনায় |
| এককলম লিখে দেওয়া | স্বীয় বক্তব্য অন্যথা হবে না। |
| এক কাজের কাজি | সমান কার্যকারী। |
| এককাঠি বাজে না | লড়াইয়ে দুইপক্ষ লাগে। |
| এককানে শোনা আর এক কানে বের করা | অমনোযোগী হওয়া |
| এককাপড়ে বেরিয়ে পড়া | প্রস্তুতিছাড়া হঠাৎ যাত্রা করা। |
| একক্ষুরে মাথা কামানো/মুড়ানো/একগাঙের চিল | একগোত্রীয়/সমগোত্রীয়। |
| একগুঁয়ে | অবাধ্য। |
| একগুরুর শিষ্য | একস্বভাববিশিষ্ট লোক। |
| একগোয়ালের গরু | একই গুণের গুণী। |
| একঘাটে জল খাওয়া | সহাবস্থান করা। |
| একচিমটি নুন দিয়ে গ্রহণ করা | চোখবুজে মেনে না নেওয়া। |
| একচোখা | একরোখা। |
| একছাতার তলে বাস | এক স্বভাবের লোক। |
| একঢিলে দুইপাখি মারা | একসাথে দুই কাজ সমাধা করা। |
| একতাই বল | সংগঠনে শক্তি বাড়ে। |
| একপয়সা মা-বাপ | অতিকৃপণ। |
| এক পা কবরে | মৃত্যু আসন্ন। |
| একাদশে বৃহস্পতি | অত্যন্ত শুভ বা উন্নতির সময়।(১৯তম বিসিএস) |
| একপায়ে খাড়া | অত্যন্ত আগ্রহী। |
| একমাঘে শীত যায় না | বিপদ একবারে শেষ হয় না। |
| একমুখে দুই কথা | কথার ঠিক নেই। |
| একমুরগি দুবার জবাই | একই জিনিসকে দুই কাজে লাগানো। |
| একযাত্রায় পৃথক ফল | অভিন্নকাজের ফল কারোক্ষেত্রে ভাল কারোক্ষেত্র মন্দ। |
| একা ঘরের গিন্নি | পূর্ণকর্তৃত্ব। |
| একলাঠিতে সাতসাপ মারা | এক উপায়ে অনেক কাজ হাসিল করা। |
| একান্নবর্তী পরিবার | যৌথপরিবার। |
| একা রামে রক্ষা নাই তায় সুগ্রীব দোসর | দুর্ভোগের উপর দুর্ভোগ। |
| একুনে | মোটহিসাবে। |
| একূল ওকূল দুকূল যাওয়া/হারানো | সবহারানোর ব্যাথা। |
| এগুলে রাম পিছুলে রাবণ | উভয়সঙ্কট। |
| এড়া কাজে বেড়া | জটিলকাজে বিপত্তি লেগেই থাকে। |
| এড়ে দিয়ে তেড়ে ধরা | ছেড়ে দেওয়া সুযোগ ফিরে পাওয়ার নিস্ফল প্রচেষ্টা। |
| এলাহিকাণ্ড | বিরাট আয়োজন। |
| এ্যাড ইনটেরিম | অন্তর্বর্তীকালীন। |
| এলোপাথাড়ি | ক্রমাগত। |
ও
| ওগরানো/ওগলানো | বমন করা। |
| ওজন বুঝে চলা | আত্মসম্মান বজায় রাখা। |
| ওজনদার | গুরুত্বপূর্ণ। |
| ওঝার ঘাড়ে ভূতের বোঝা | উদ্ধারকারী নিজেই বিপদসঙ্কটে। |
| ওঠ ছুঁড়ি তোর বিয়ে | প্রস্তুতির আগেই হঠাৎ কোনো কাজ করার আহ্বান। |
| ওত পাতা | কিছু করার জন্য সুযোগের অপেক্ষায় থাকা। |
| ওয়াকিবহাল | অবস্থাভিজ্ঞ। |
| ওয়ারিশ | উত্তরাধিকার। |
| ওষুধ করা | বশ করা । |
| ওষুধ পড়া | সঠিক ব্যবস্থা নেওয়া। |
| ওষ্টাগত প্রাণ | অতিষ্ঠ। |
ঔ
| ঔষধ করা১ | চিকিৎসা করা |
| ঔষধ করা২ | প্রতিকার করা |
| ঔষধ ধরা১ | চক্রান্ত বাপ |

