Human Diseases বা মানব দেহের রোগ নানা রকমের হতে পারে—সাধারণ সর্দি-কাশি থেকে শুরু করে জটিল হৃদরোগ কিংবা ক্যানসারের মতো প্রাণঘাতী সমস্যা পর্যন্ত। আমাদের শরীর প্রতিনিয়ত নানা জীবাণু ও ক্ষতিকর উপাদানের সঙ্গে লড়াই করে, ফলে নানা রোগ দেখা দেয়। কিছু Human Diseases সম্পর্কে আমরা জানি, তবে অনেক রোগের উপসর্গ, কারণ ও প্রতিরোধ সম্পর্কে আমাদের অজানা রয়ে যায়। এই লেখায় এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে, যা আপনাকে সচেতন ও সতর্ক হতে সহায়তা করবে।
মানব দেহের বিভিন্ন রোগ, সেগুলোর জন্য দায়ী জীবাণুর নাম এবং আক্রান্ত অঙ্গ/অংশের বিস্তারিত তালিকা দেওয়া হলো:
ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগসমূহ (Diseases Caused by Bacteria)
| রোগের নাম | জীবাণুর নাম | আক্রান্ত অঙ্গ/অংশ | রোগের লক্ষণ |
| যক্ষা (Tuberculosis) | Mycobacterium tuberculosis | ফুসফুস (প্রধানত), কিডনি, হাড় | দীর্ঘমেয়াদি কাশি, রক্ত ওঠা, ওজন হ্রাস |
| টাইফয়েড (Typhoid) | Salmonella typhi | অন্ত্র, রক্ত | জ্বর, দুর্বলতা, ডায়রিয়া |
| নিউমোনিয়া (Pneumonia) | Streptococcus pneumoniae | ফুসফুস | ফুসফুস কাশি, শ্বাসকষ্ট, বুক ব্যথা |
| ডিপথেরিয়া (Diphtheria) | Corynebacterium diphtheriae | গলা, শ্বাসনালী | গলায় আবরণ তৈরি হয়, শ্বাস নিতে কষ্ট |
| কুষ্ঠ (Leprosy) | Mycobacterium leprae | চামড়া, স্নায়ু | অসাড়তা |
| প্লেগ (Plague) | Yersinia pestis | লসিকা গ্রন্থি, ফুসফুস | গ্ল্যান্ড ফুলে যায়, জ্বর |
| ফুডবোর্ন (foodborne) | শিগেলা (Shigella), ক্যাম্পাইলোব্যাকটার (Campylobacter) এবং সালমোনেলা (Salmonella) | ||
| টিটেনাস | ক্লোস্ট্রিডিয়াম টেটানি | খিঁচুনি চোয়ালে শুরু হয় এবং তারপরে শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ে | মাংস পেশীর খিঁচুনি, জ্বর, ঘাম, মাথাব্যথা, গিলতে সমস্যা, উচ্চ রক্তচাপ, দ্রুত হৃদস্পন্দন |
| সিফিলিস | Treponema Pallidum | যৌন অঙ্গের চামড়া | লিঙ্গের মাথায় গায়ে ছোট ছোট ফুসকুড়ি ওঠে এবং ঘায়ের সৃষ্টি হয়। স্ত্রী লোকের বেলায় এ ঘা যোনিমুখ, লেবিয়া মাইনরা,জরায়ুমুখে হয় |
ভাইরাস দ্বারা সৃষ্ট রোগসমূহ (Diseases Caused by Viruses)
| রোগের নাম | জীবাণুর নাম | আক্রান্ত অঙ্গ/অংশ | রোগের লক্ষণ |
| ইনফ্লুয়েঞ্জা (Flu) | Influenza virus | শ্বাসতন্ত্র | হাঁচি, কাশি, জ্বর |
| হেপাটাইটিস (Hepatitis A, B, C) | Hepatitis virus | লিভার | পিত্তজনিত সমস্যা, জন্ডিস |
| এইডস (AIDS) | HIV (Human Immunodeficiency Virus) | রোগপ্রতিরোধ ব্যবস্থা | শরীর দুর্বল করে তোলে |
| ডেঙ্গু | Dengue virus | রক্ত, প্লেটলেট | হাড় ব্যথা, জ্বর, র্যাশ |
| জলবসন্ত (Chickenpox) | Varicella zoster virus | চামড়া, স্নায়ু | |
| হাম (Measles) | Measles virus | ত্বক, শ্বাসতন্ত্র | গা গরম, ফুসকুড়ি, চুলকানি |
| চিকােনগুনিয়া (Chikungunya) | Chikungunya virus | আকস্মিক জ্বর, অস্থিসন্ধিতে ব্যথা | জয়েন্ট, মাংসপেশি অস্থিসন্ধিতে ব্যথা |
| মাম্পস (Mumps) | Maurice Hilleman | ঘাঢ়/অণ্ডকোষ | জ্বর, মাথাব্যথা, অর্কাইটিস |
| ইবোলা (Ebola) | ইবোলা ভাইরাস | চোখের ইউভাল স্তরের প্রদাহ এবং ফুলে যাওয়া | ডায়রিয়া ও বমিতে রক্তপাত |
| রুবেলা (Rubella) | রুবেলা ভাইরাস (RuV) | হৃৎপিণ্ড, মস্তিষ্ক ও কান | মাথা ব্যথা, চোখের লালভাব বা প্রদাহ, জয়েন্টে ব্যথা |
প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগসমূহ (Diseases Caused by Protozoa)
| রোগের নাম | জীবাণুর নাম | আক্রান্ত অঙ্গ/অংশ | রোগের লক্ষণ |
| আমাশয় (Amoebiasis) | Entamoeba histolytica | অন্ত্র | পাতলা পায়খানা, রক্ত |
| ম্যালেরিয়া (Malaria) | Plasmodium spp. | রক্ত, যকৃত (লিভার), স্লিন | কমে-কমে জ্বর, কাঁপুনি |
| ট্রিপানোসোমায়াসিস (Trypanosomiasis) | Trypanosoma brucei | স্নায়ুতন্ত্র, রক্ত |
ফাংগাস দ্বারা সৃষ্ট রোগসমূহ (Diseases Caused by Fungi)
| রোগের নাম | জীবাণুর নাম | আক্রান্ত অঙ্গ/অংশ | রোগের লক্ষণ |
| রিংওয়ার্ম (Ringworm) | Trichophyton, Microsporum | চামড়া, মাথার ত্বক, নখ | চুলকানি, গোল দাগ |
| ক্যানডিডিয়াসিস | Candida albicans | মুখ, যৌনাঙ্গ, ত্বক | সাদা আস্তরণ, জ্বালা |
প্যারাসাইট দ্বারা সৃষ্ট রোগসমূহ (Diseases Caused by Parasites)
| রোগের নাম | জীবাণুর নাম | আক্রান্ত অঙ্গ/অংশ | রোগের লক্ষণ |
| ফাইলেরিয়াসিস (Elephantiasis) | Wuchereria bancrofti | লসিকা গ্রন্থি | অঙ্গ ফোলা, হাত/পা মোটা |
| অ্যাসকারিয়াসিস (Ascariasis) | Ascaris lumbricoides | অন্ত্র | পেট ব্যথা, অপুষ্টি |
| টেপওয়ার্ম (Tapeworm) | Taenia solium, saginata | অন্ত্র | খাদ্যের অপচয়, দুর্বলতা |
সঠিক তথ্য ও সচেতনতার মাধ্যমে Human Diseases বা মানব দেহের রোগ অনেকটাই প্রতিরোধযোগ্য। প্রতিদিনের জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত চিকিৎসা পরীক্ষা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লেখায় উল্লিখিত জানা-অজানা তথ্যগুলো যদি আপনাকে স্বাস্থ্য সচেতন হতে সাহায্য করে, তবে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য।
human diseases, common illnesses, infectious diseases, chronic conditions, disease prevention, health and wellness, symptoms and treatments, viral infections, bacterial diseases, autoimmune disorders, mental health disorders, lifestyle diseases, public health, medical conditions, healthcare information, human diseases, types of diseases, disease prevention, health awareness, medical conditions, viral infections, bacterial diseases, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা, মানব রোগ, চিকিৎসা
আরো দেখুন



