ফ্যাশন সাথে পারফর্মেন্স Redmi Note 13
Redmi Note সিরিজ বরাবরই দুর্দান্ত পারফরম্যান্স আর সাশ্রয়ী মূল্যের জন্য জনপ্রিয়। আর এবার নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে Xiaomi, নতুন চমক দিতে। কিন্তু এই ফোনটি কি সত্যিই আপনার জন্য উপযুক্ত? এই বিস্তারিত পর্যালোচনায় আমরা Redmi Note 13 এর সব দিক খতিয়ে দেখব।
ডিজাইন ও ডিসপ্লে:
প্রথমেই ডিজাইনের বিষয়। Stylish ও আধুনিক। ফোনটির পিছনে অংশে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তবে এটি প্রিমিয়াম লাগে। সামনে 6.67 ইঞ্চের AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট ও 2400×1080 রেজুলিউশন সাপোর্ট করে। এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3।এই ডিসপ্লেটি সুন্দর, উজ্জ্বল এবং স্পষ্ট।

প্রসেসর:
এই হ্যান্ডসেটে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগণ 685, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। 2.8 গিগাহার্য অক্টাকোর সিপিইউ, এবং জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 610।
স্টোরেজ ও র্যাম:
বাংলাদেশের বাজারে 6GB+128GB | 8GB+128GB | 8GB+256GB* ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। তবে 1TB পর্যন্ত মেমরি এক্সপেন্ড করার সুযোগ থাকছে।
ক্যামেরা:
তিনটি ক্যামেরার কম্বিনেশনে ভালো ছবি তুলতে পারে এ স্মার্ট ফোন। 108MP (0.64μm, 9in1 1.92μmf/1.75) প্রধান সেন্সর, 8MP (f/2.2) আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং 2MP ম্যাক্রো সেন্সর। ছবির গুণমান সাধারণত ভালো, বিশেষ করে দিনের আলোতে। তবে রাতের বেলায় ছবিগুলো একটু গোলমেলে হতে পারে। পিছনের ক্যামেরা দিয়ে video recording করতে পারবেন 1080pতে 30fps সর্বোচ্চ।
পারফরম্যান্স:
শাওমির এ ফোনে স্ন্যাপড্র্যাগন 685 প্রসেসর দ্বারা চালিত হয়। এই প্রসেসরটি দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট শক্তিশালী। তবে গেমিংয়ের মতো কঠিন কাজের জন্য এটি সেরা নয়। ফোনটি 4GB, 6GB বা 8GB RAM এবং 128GB বা 256GB স্টোরেজ সহ বিভিন্ন কনফিগারেশনে পাওয়া যায়।
ব্যাটারি:
5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এতে। এই ব্যাটারিটি একটি পূর্ণ চার্জে সারা দিন সহজেই চলতে পারে। ফোনটি ফাস্ট চার্জিংকেও সমর্থন করে, যা দ্রুত চার্জ দেওয়ার কাজে আসে।
অন্যান্য ফিচার:
এতে আছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি 3.5mm হেডফোন জ্যাক এবং একটি ইনফ্রারেড ব্লাস্টার সহ বিভিন্ন ফিচার অফার করে।
মূল্য:
Note 13 এর মূল্য তার কনফিগারেশনের উপর নির্ভর করে। 6GB RAM + 128GB স্টোরেজ মডেলটির দাম প্রায় 22,999 BDT, আর 8GB RAM + 256GB স্টোরেজ মডেলটির দাম প্রায় 25,999 BDT।
Xiaomi এর ফোনটি একটি মিড-রেঞ্জ ফোন যা দুর্দান্ত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং চমৎকার ডিসপ্লে অফার করে। যদি আপনি একটি সাশ্রয়ী মূল্যের ফোন খুঁজছেন যা আপনার দৈনন্দিনের কাজগুলো সহজে সেরে ফেলতে পারবেন তাহলে এটা হতে পারে বেশ ভালো একটি পছন্দ।

