Saturday, September 19, 2026
spot_imgspot_img
HomeEducationBCS Preparationপ্রকৃতি ও প্রত্যয় কী, প্রকারভেদ ও উদাহরণসহ বিস্তারিত ব্যাখ্যা | বাংলা ব্যাকরণ

প্রকৃতি ও প্রত্যয় কী, প্রকারভেদ ও উদাহরণসহ বিস্তারিত ব্যাখ্যা | বাংলা ব্যাকরণ

প্রকৃতি ও প্রত্যয় 

প্রকৃতিপ্রত্যয় শব্দ গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন শব্দ গঠনের ভিত্তিই হলো প্রকৃতি ও প্রত্যয়। যা ভাষার মূল শব্দ বা ধাতুর সঙ্গে বিভিন্ন অংশ যোগ করে গঠন হয়। যদি সঠিকভাবে এগুলোর ব্যবহার করা হয় তখন অর্থ হয় সমৃদ্ধ, স্পষ্ট ও বহুমাত্রিক।

শব্দের মূল অংশ বা মূল ধাতু হলো প্রকৃতি, যা বিশ্লেষণ করা যায় না আর প্রত্যয় হলো প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়া সেই অর্থহীন শব্দাংশ যা নতুন শব্দ তৈরি করে। 

যেমন, ‘পড়ুয়া’ শব্দে ‘√পড়’ হলো প্রকৃতি এবং ‘উয়া’ হলো প্রত্যয়। 

প্রকৃতি 

কোনো শব্দের মূল অংশ হলো প্রকৃতি, যা নতুন শব্দ তৈরি করতে প্রত্যয় বা উপসর্গ যোগ করতে হয়।
অর্থাৎ শব্দের যে অংশটি নিজেই অর্থবোধক এবং নতুন শব্দ গঠিত হয়, সেটিই প্রকৃতি।

উদাহরণ:

সুন্দর + তা = সুন্দরতা
এখানে ‘সুন্দর’ হলো প্রকৃতি, কারণ এটি মূল শব্দ।

দেশ + প্রেম = দেশপ্রেম
এখানে ‘দেশ’ হলো প্রকৃতি।
 

প্রকৃতির প্রকার:

প্রকৃতি দুই ধরণের 

১. ধাতু : ক্রিয়ার মূল অংশকে ধাতু বা ক্রিয়া প্রকৃতি বলে। যেমন: ‘খেল্’, ‘চল্’। 

২. নামপদ: ক্রিয়া ছাড়া অন্য শব্দের মূল অংশকে নাম প্রকৃতি বা প্রতিপদিক বলে। যেমন: ‘হাত’। 

প্রত্যয় সংজ্ঞা:

শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এমন অর্থহীন শব্দাংশকে প্রত্যয় বলে। প্রত্যয় সবসময় প্রকৃতির পরে যুক্ত হয়।

প্রত্যয়ের প্রকার:

প্রত্যয় দুই ধরণের

১. কৃৎ প্রত্যয়: ধাতুর সঙ্গে যুক্ত হয়। যেমন: ‘নাচ’ (প্রকৃতি) + ‘অন’ (প্রত্যয়) = নাচন।

২. তদ্ধিত প্রত্যয়: নামপদের সঙ্গে যুক্ত হয়। যেমন: ‘হাত’ (প্রকৃতি) + ‘আ’ (প্রত্যয়) = হাতা। 

এই প্রকৃতি আর প্রত্যয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চাকরির পরীক্ষায় এসে থাকে। নিচে গুরুত্বপূর্ণ কিছু প্রকৃতি ও প্রত্যয় দেয়া হলো-

কৃৎপ্রত্যয়ের উদাহরণ

প্রদত্ত শব্দপ্রকৃতি + প্রত্যয়পরীক্ষার সাল
দাতা√দা+তৃচ
মাতা √মা+তৃচ
বিধাতা √বি +ধা+তৃচ
নায়ক √নী+নক/অকসরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক-২০১১
গায়ক√গৈ+নক/অক
বর্তমান√বৃত+মতুপ/শানচ
কর্তা      √কৃ + তৃচ
বর্ধমান √বৃধ+মতুপ/শানচ
উজান √উজ্ + আন
কার্য√কৃ+যঅধীক্ষক পরীক্ষা- ১৯৯৮
ধুনারি  √ধুন্ + আরি
দর্পণ √দৃপ্ + অন
শ্রদ্ধাশ্রৎ+√ধা+অ+আসহকারী পরিচালক-২০০৫
মোড়ক √মুড়্ + অক
দর্শক √দৃশ্ + অক
ত্যাগ √ত্যাজ্ + অ
দোলনা√দুল্ + না/ অনাউপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০১২
শয়ন √ শী + অন
শোচনীয় √শুচ্ + অনীয়
শোনা   √শুন্ + আ
মানত√মান্ + অত
খেচরখে + √র্চ + অ
মুক্ত√(মু)+ক্তবেসরকারি শিক্ষক নিবন্ধন-২০১৪
প্রচলিত প্র-√চল্ + ইত
ঝরনা √র্ঝ + না 
নেতৃ>নেতা √নী + তৃ
উঠতি √উঠ্ + তি
করা √র্ক + আ
বাজনা√বাজ্ + অনা
দুগ্ধ √দুহ্ + ত
শ্রবণ√শ্রু+অনটবেসরকারি শিক্ষক নিবন্ধন-২০১৪
উক্ত √বচ্ + ত
ক্রেতা √ক্রী + তৃ
গণনা √গণ্ + অন + আ
লিখন √লিখ্ + অন 
পৃথিবী √প্রথ্ + ইব + ঈ
ভয় √ভি + অ
বহতা √বহ্ + তা
ফলন্ত √ফল্ + অন্ত
নশ্বর √নশ্ + বর
পাঠক √পঠ্ + অকথানা শিক্ষা অফিসার-২০০০
কাঁদনা √কাঁদ্ + না
ডুবন্ত √ডুব্ + অন্ত
খেলনা √খেল্ + অনা
বাড়তি √বাড়্ + তি
সঞ্চয়সম্-√চি + অ
পরীক্ষা পরি-√ইক্ষ + অ
গন্তব্য √গম্ + তব্য
গমন√গম্ + অনসমাজসেবা অফিসার-২০১০
বিনয়   বি + √নী + অ 
বক্তব্য √বচ্ + তব্য
সৃষ্টি√সৃজ + তি

তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ

প্রদত্ত শব্দ        প্রকৃতি + প্রত্যয়পরীক্ষার সাল
মানবমনু+ষ্ণ১৩ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন-২০১৬
দানবদনু+ষ্ণ
লাঘবলঘু+ষ্ণ
শৈশব শিশু +ষ্ণবেসরকারি শিক্ষক নিবন্ধন-২০১৫
মায়াবী মায়া+বিন
কৌশল কুশল + অ
গাছুয়া গাছ + উয়া
রোগারোগ + আ
মেছোমাছ+ উয়া>ও২৭ তম বিসিএস,থানা সহকারী শিক্ষা অফিসার- ১৯৯৫
বন্দিনীবন্দি + ইনী
শারীরিকশরীর + ইক
ঘরামি ঘর + আমি
নয়ননী+ষ্ণ১৩ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন-২০১৬
পানসাপানি + সা
দৈত্য দিতি + য
লালিমালাল + ইমন
জমান জমা + আন
ইচ্ছুকইচ্ছা + উক
মশারিমশা + আরিসহকারী পরিদর্শক-২০০৫
নজরানানজর + আনা
শৈবশিব + অ
শৈল্পিক শিল্প + ইক
বহতা বহ +তৃচ
শীতলশীত+লচ—
শ্যামলশ্যান+লচ
মেধাবীমেধা+বিনপরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী-২০১১
নীলিমানীল+ইমন
পূর্ণিমা পূর্ণ +ইমন
দ্রাঘিমা দীর্ঘ +ইমনবিদ্যুৎও খনিজ সম্পদ মন্ত্রণালয়-২০১১
মহিমা মহৎ +ইমন১৩ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন-২০১৬
সাহিত্যিকসাহিত্য+ষ্ণিক
সামাজিক সমাজ +ষ্ণিক
হৈমন্তিক হেমন্ত +ষ্ণিক
ধার্মিক ধর্ম +ষ্ণিক
কীর্তিমান কীর্তি+মতুপ/শানচ
মাধ্যমিকমাধ্যম+ষ্ণিকথানা শিক্ষা অফিসার- ১৯৯৯
বুদ্ধিমান বুদ্ধি +মতুপ/শানচ
শ্রীমান শ্রী+মতুপ/শানচ
দয়াবানদয়া+বতুপ
পূণ্যবানপূণ্য +বতুপ
বড়াই বড় + আই
স্বপ্নিল স্বপ্ন + ইল
ছেলেমি ছেলে + আমি
শহুরে শহর + ইয়া
সাঁতারু সাঁতার + উ
মেয়ে মা + ইয়া
পানতা পানি + তা
ঐচ্ছিক ইচ্ছা + ইক
আঁজলাআজল + আ
ঐতিহাসিক ইতিহাস + ইক
দেশীয় দেশ + ঈয়
আগ্নেয় অগ্নি + এয়
বাদলা বাদল + আ
কৌশিক কুশিক + ইক
লালচে লাল + চে
দুঃখিত দুঃখ + ইত
পাকামো পাকা + আমো
পাথুরে পাথর + ইয়া
শীতল শীত + ল
মৃন্ময় মৃৎ + ময়
খুকু খুকি + উ
জবানবন্দি জবান + বন্দি
দৈনিক দিন + ইক
দিব্য  দিব + য
লজ্জিত লজ্জা + ইত
হাতান হাত + অন
গাড়োয়ানগাড়ি + ওয়ান
বেঈমান বে-ঈমান + অ
কলমদানিকলম + দানি
মালাই মাল্ (সর)+ আই 
পাতলা পাতল + আ
গ্রাম্যতা গ্রাম্য + তা
নকলনবিশনকল + নবিশ
হাতল হাত + ল
পণ্ডিত পণ্ড + ইত 
অন্তিম অন্ত + ইম্
সাহচর্যসহচর + য৩০ তম বিসিএস
মূল্যবান মূল্য +বতুপ

বাংলা শব্দগঠনের মূলে রয়েছে প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি শব্দের ভিত্তি তৈরি করে, আর প্রত্যয় শব্দে নতুন অর্থ, রূপ ও ভাব এনে দেয়। এই দুইয়ের সমন্বয়ে ভাষা হয় সমৃদ্ধ ও প্রকাশভঙ্গি হয় শক্তিশালী। তাই বাংলা ব্যাকরণে প্রকৃতি ও প্রত্যয়ের জ্ঞান শুধু ভাষার সৌন্দর্যই বৃদ্ধি করে না, লেখালেখি ও বাকপ্রকাশেও এনে দেয় নিখুঁত শুদ্ধতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Elliana Murray on ONLINE SHOPPING
Discover phone number owner on Fake app চেনার উপায়