Sunday, September 20, 2026
spot_imgspot_img
Home Blog Page 18

গুগল ম্যাপে আপনার ঠিকানা যেভাবে যুক্ত করবেন

0

বর্তমান এ পযুক্তির যুগে আমরা অনেকটাই গুগল নির্বর। শক্ত উদাহরণ হিসেবে বলাই যায় গুগল ম্যাপের কথা। কোন অপরিচিত জায়গা বা ঠিকানা খুঁজে পেতে গুগল ম্যাপের জুড়ি মেলা ভার। শুধু সার্চ করলেই স্ক্রিনের সামনে চলে আসবে আপনার কাঙ্খিত ঠিকানা। আপনার সার্চ করা লোকেশনটির অ্যাড্রেস কেউ না কেউ যুক্ত করে দিয়েছে গুগল ম্যাপে, যার ফলে খুব সহজেই আপনি এড্রেসটি খুঁজে পাচ্ছেন। এমন কি হতে পারে না যে আপনি গুগল ম্যাপে অ্যাড্রেস যোগ করবেন, আর অন্য কেই সেটি দ্বারা সাহায্য নিবে?
চলুন তাহলে দেখে নেই কিভাবে আপনার বাসা, অফিস কিংবা কোনো দোকান গুগল ম্যাপে যুক্ত করবেন।

১. এজন্য আপনাকে গুগল ম্যাপ অ্যাপে চলে যেতে হবে। এরপর নিচের contribution এর প্লাস আইকনে ক্লিক করুন। এবার উপরের Add Place এ ক্লিক করুন।
২. এখন উপরের নামের ঘরে আপনার বাসা, অফিস কিংবা দোকানের নামটি দিয়ে দিন। এবার নিচের ক্যাটাগরি থেকে আপনি আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করুন।
৩. লোকেশনটির ছবি, মোবাইল নাম্বার, বন্ধ এবং খোলার সময় (অফিস, দোকান, স্কুল হলে) যুক্ত করার জন্য নিচের এখানে ক্লিক করুন।
৪. এরপর এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে দিন। আপনি চাইলে এগুলো ফাঁকাও রাখতে পারেন। অফিস কিংবা দোকান বন্ধ এবং খোলার সময় যুক্ত করতে উপরের Add hours এ ক্লিক করুন।
৫. আপনি এখানে Edit hours এ ক্লিক করে সময় দিয়ে দিতে পারবেন। তারপর save এ ক্লিক করুন।
৬. আপনি চাইলে বিস্তারিত তথ্য এখানে দিতে পারেন। লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য উপরের সেন্ড আইকনে ক্লিক করুন।

সব তথ্য Submit করা হলে কিছুক্ষণের মধ্যে আপনার কাছে একটি মেইল চলে আসবে। মেইলে বলা হবে আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনার এড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও এড্রেসটি যুক্ত হতে ২৪ ঘন্টা সময় লাগবে না। তবুও আপনি আগামী ২৪ ঘন্টা অপেক্ষা করুন আপনার এড্রেসটি যুক্ত হওয়ার জন্য।

ডিজেআই ড্রোন খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসছে

0

বিশ্বের অন্যতম খ্যাতনামা ড্রোন নিমার্তা কোম্পানি DJI নেক্সট গিয়ার লিমিটেডের হাত ধরে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসছে। সম্প্রতি ডিজেআই বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে নেক্সট গিয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। 

নেক্সট গিয়ার লিমিটেড এখন থেকে বাংলাদেশে কমার্শিয়াল ড্রোন পণ্য ও এর সম্পর্কিত ডিজিটাল এবং অন্যান্য সেবাসমূহ বিক্রয় ও বিপণন করবে। ডিজেআই বিশ্বের অন্যতম প্রধান ড্রোন প্রস্তুতকারক। ড্রোন ব্যবহারকারীদের ৭০ শতাংশই ডিজেআই পণ্য ব্যবহার করে থাকে। ডিজেআই ড্রোনের নির্ভুল জিপিএস সিস্টেম ও অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে। উন্নত বিশ্বে কৃষিখাত, অনুসন্ধান, উদ্ধারকাজ, ফিল্ম তৈরি, ব্রিজ এবং রোড অবকাঠামো নির্মাণ ও পর্যবেক্ষণে বিভিন্ন সংস্থা ডিজেআই এর পণ্য ব্যবহার করে থাকে। 

সম্প্রতি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন ২০২০ নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। এর মাধ্যমে ড্রোন ব্যবহার ও আমদানির পূর্ববর্তী বিধিনিষেধ অনেকাংশেই শিথিল করা হয়। নতুন এই গেজেটের ফলে বাংলাদেশে বৈধ ড্রোনের আমদানি ও ব্যবহারের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। 

অনলাইনে করোনা টিকা নিবন্ধনের পদ্ধতি

0

নভেল করোনাভাইরাসের প্রভাবে সারা পৃথিবী বিপর্যস্ত।  করোনা টিকার অপেক্ষার প্রহর শেষে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের নাগরিকদের টিকা দেবার কার্যক্রম শুরু করেছে।  বাংলাদেশেও ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি হতে ৭ হাজার ৩৪৪টি কেন্দ্রে এক যোগে টিকা প্রদান কর্মসূচি চালু হচ্ছে। এই টিকা দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে। টিকা কার্যক্রম ব্যবস্থাপনায় তৈরি ‘সুরক্ষা’ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসে নিবন্ধন করতে হবে।

করোনা টিকা নিবন্ধনের জন্য প্রথমে সুরক্ষা ওয়েবসাইট http://www.surokkha.gov.bd/ -এ প্রবেশ করতে হবে।

Covid Vaccine Registration bdinfo360

এরপর ‘ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন’ বাটনে ক্লিক করে নাগরিক শ্রেণি নির্বাচন করে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। তারপর যাচাই বাটনে ক্লিক করে স্বয়ংক্রিয়ভাবে পরিচয় নিশ্চিত করতে হবে। পরিচয় যথাযথ হলে বাংলা ও ইংরেজিতে নাম ফর্মে দেখা যাবে।

Covid-Vaccine Registration bdinfo360

দীর্ঘমেয়াদী রোগ আছে কিনা হ্যাঁ অথবা না সিলেক্ট করতে হবে। নিবন্ধনকারী নাগরিকের পেশা এবং সরাসরি কোভিড-১৯ কাজের সাথে জড়িত কিনা তা নির্বাচন করতে হবে। এরপর যে মোবাইলে ভ্যাক্সিনের তথ্য ও ভেরিফিকেশন এসএমএস পেতে চান তা নিবন্ধনের সময় দিতে হবে। ফর্মে বর্তমান ঠিকানা ও টিকা কেন্দ্র নির্বাচন করতে হবে।মোবাইলে প্রাপ্ত OTP (One Time Passward) দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে ‘টিকা কার্ড সংগ্রহ’ বাটনে ক্লিক করে কার্ড সংগ্রহ করতে হবে।নিবন্ধিত মোবাইল নম্বরে নির্ধারিত সময়ে এমএমএস এর মাধ্যমে টিকা গ্রহণের তারিখ ও কেন্দ্র জানানো হবে। টিকা কেন্দ্রে যাওয়ার সময় প্রিন্টেড টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্রের কপি সাথে নিতে হবে। এর আট সপ্তাহ পর একইভাবে নিতে হবে দ্বিতীয় ডোজ। দুটি ডোজ শেষ হলে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশন থেকে ভ্যাকসিন প্রাপ্তির সনদ সংগ্রহ করা যাবে।

শক্তিশালী ব্যাটারির Samsung Galaxy M51

0

উন্নত ফিচারসমৃদ্ধ Samsung Galaxy M51 ডিভাইসটির প্রধান আকর্ষণ হচ্ছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি। এছাড়াও ডিভাইসটিতে বেশ কিছু দুর্দান্ত ফিচার রয়েছে।

ডিসপ্লে:
ডিভাইসটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড প্লাস ইনফিনিটি ‘ও’ ডিসপ্লে, যার আসপেক্ট রেশিও হলো ২০:৯। ডিভাইসটির ফুল এইচডি-সুপার অ্যামোলেড প্যানেলে দুর্দান্তভাবে কনটেন্ট উপভোগ করা যাবে। গ্যালাক্সি এম৫১ ডিভাইসটিতে এনটিএসসি কালার গামুট (১০০-১১০%) এবং কনট্রাস্ট রেশিও ৭৮৯৬০:১ থাকায় সবধরনের রঙ-ই ডিসপ্লেতে পাওয়া যায়। ডিসপ্লের সাইডগুলো কার্ভ করা।

প্রসেসর এবং গ্রাফিক্স:
স্যামসাং গ্যালাক্সি এম৫১ স্মার্ট ডিভাইসটিতে সুপারফাস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর রয়েছে, যা ৮ মিলিমিটারের আর্কিটেকচারে নির্মিত একটি অক্টাকোর প্রসেসর। মাল্টিটাস্কিংয়ের জন্য এতে রয়েছে এলপিডিডিআর৪এক্সআরএএম। আর গ্রাফিক্স হিসেবে থাকছে অ্যাডরেনো ৬১৮।

র‌্যাম এবং রম:
ডিভাইসটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ। পাশাপাশি রয়েছে ৫১২ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ।

ক্যামেরা:
ডিভাইসটিতে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরা হিসেবে থাকছে ৬৪ মেগাপিক্সেল (ওয়াইড), ১২ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড), পাঁচ মেগাপিক্সেল (ম্যাক্রো) এবং পাঁচ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। সামনের ক্যামেরা হিসেবে ডিভাইসটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন (এফ২.২) ক্যামেরা। দিনের আলোতে ডিভাইসটির প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো হয় একদম ন্যাচারাল। পাশাপাশি, স্বল্প আলোতেও ডিভাইসটির ক্যামেরা দিয়ে অসাধারণ ছবি তোলা যায়। ডিভাইসটির ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েও তোলা যায় চমৎকার ছবি। ফোনটি দিয়ে সর্বোচ্চ ৪কে রেজ্যুলেশনে ৩০ফ্রেম পার সেকেন্ডে ভিডিও ধারণ করা যায়।

ব্যাটারি:
গ্যালাক্সি এম৫১ স্মার্টফোনে রয়েছে বিশাল সাত হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। এছাড়াও, এই স্মার্টফোনকে আকর্ষণীয় করে তুলেছে এর ২৫ ওয়াট টাইপ সি সুপার ফাস্ট চার্জার। একবারের ফুলচার্জে ৬৪ ঘণ্টা পর্যন্ত টকটাইম বা ২৪ ঘণ্টার ইন্টারনেট কিংবা ৩৪ ঘণ্টার ভিডিও দেখা অথবা ১৮২ ঘণ্টার গান শোনার অভিজ্ঞতা নেওয়া যাবে।

মূল্য:
দেশের বাজারে ডিভাইসটি পাওয়া যাচ্ছে ৩৫ হাজার ৯৯৯ টাকায়।
ডিসকাউন্ট প্রাইসে ফোনটি কিনতে এখানে ক্লিক করুন।

Vivo Y12s

0

ভিভো ওয়াই১২এস সাধ্যের মধ্যে সবটুকু সুখ

ডুয়েল ক্যামেরা সেটাপ এর ফোনটিতে রয়েছে ৫০০০ এমএইচ ব্যাটারি

vivo Y12s 3GB/32GB

  • OS: Funtouch OS 11
  • Processor: Helio P35
  • CPU: Octa-core
  • GPU: PowerVR GE8320
  • RAM: 3GB
  • ROM: 32GB
  • Rear Camera: 13MP+2MP
  • Front Camera: 8MP
  • Display: 6.51 inches. LCD(IPS) Display
  • Resolution: 1600*720(HD+)
  • Touch Screen: Capacitive multi-touch
  • Battery: Li-Po 5000 mAh, non-removable (Charging Power: 10W)
  • Sensors: Accelerometer, Ambient Light Sensor, Proximity Sensor, E-compass, Fingerprint Sensor, Gyroscope
  • Connectivity: Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot; Bluetooth: 5.0.
  • Supports: GPS, FM Radio, Micro UBS(2.0), OTG
vivo Y12s
vivo Y12s

3GB/32GB – মূল্য: ৳ 12,990


To buy click here

আপনার Android ফোনের জন্য জরুরি কিছু কোড

0

অ্যানড্রয়েড ফোনের জন্য জরুরি কিছু কোড

স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। অনেক জটিল কাজের সমাধান করা যায়। স্মার্টফোনের বেশির ভাগই Android অপারেটিং সিস্টেম থাকায় কয়েকটি কোড চেপে জেনে নিতে পারবেন আপনার প্রশ্নের বেশ কিছু উত্তর। সব অ্যানড্রোয়েড ফোনেরই আছে কিছু জরুরি কোড।

* মোবাইলের আইএমইআই নম্বর জানার জন্য ডায়াল করুন *#০৬#
* ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড জানতে, *#*#০৮৪২#*#*
* ফোনসেটের উৎপাদনের তারিখ, সংস্করণ ইত্যাদি জানতে, *#০০০০#
* ভয়েস ডায়াল মোড অ্যাক্টিভ করতে ডায়াল করুন *#*#৮৩৫১#*#*
* সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে যাবতীয় তথ্য পেতে ডায়াল করুন *#১২৫৮০*২৬৯#
* ক্যামেরা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে ডায়াল করুন *#*#৩৪৯৭১৫৩৯#*#*
* মোবাইলের বেসিক তথ্য জানতে ডায়াল করুন *#*#৪৬৩৬#*#*
* ফ্যাক্টরি রিসেট সেটিংয়ের জন্য ডায়াল করুন *#*#৭৭৮০#*#*
* ব্লুটুথ ঠিক আছে কিনা জানার জন্য ডায়াল করুন *#*#২৩২৩৩১#*#*
* র‌্যামের মেমোরি ভার্সান জানার জন্য ডায়াল করুন *#*#৩২৬৪#*#*

ইউটিউব যেসব নতুন ফিচার নিয়ে এসেছে

0

এখন শিক্ষা, বিনোদন থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রে ইন্টারনেটে ভিডিও দেখার জনপ্রিয় সাইট ইউটিউবের জনপ্রিয়তা আকাশচুম্বি।  তেমনি এই সাইটটিকে আরও উন্নত ও ব্যবহার বান্ধব করতে ইউটিউব কর্তৃপক্ষও নতুন নতুন সেবার ফিচার যোগ করছে। সম্প্রতি ইউটিউব তাদের মোবাইল অ্যাপে বেশ কিছু নতুন ফিচার ও পরিবর্তন এনেছে। এ অ্যাপটির হালনাগাদ সংস্করণের ব্যবহারকারীরা এসব ফিচার উপভোগ করতে পারবেন।

কার্ডস

আগে ইউটিউব অ্যাপের ভিডিও প্লেয়ারের ডানদিকের কোনায় ‘কার্ডস আইকন’দেখা যেত। যেখান থেকে ভিডিও আপলোডকারীর করা সাজেস্টেড ভিডিওগুলো দেখা যেত। নতুন আপডেটে অ্যাপে পরিবর্তন হয়েছে কার্ডসের অবস্থান। এখন থেকে অ্যাপের ভিডিও প্লেয়ারের থ্রি-ডট মেন্যুতে প্রবেশ করলে দেখা যাবে কার্ডস বা সাজেস্টেড ভিডিও দেখার অপশন।

স্ট্রিমভিত্তিক ইউআই

অটো প্লে ফিচার তো আগে থেকেই রয়েছে, এবার সেই ফিচারটিকে অনেকটাই স্ট্রিমভিত্তিক বানিয়ে দিয়েছে ইউটিউব। এখন থেকে অটো প্লে আলাদাভাবে ভিডিওর নিচে নয়, বরং ভিডিও প্লেয়ারের একদম ওপরের কোনায় প্রদর্শিত হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে অটো প্লে চালু বা বন্ধ করতে পারবে।

ভিডিও চ্যাপ্টারস

অ্যাপে বেশ কিছুদিন আগে থেকে দেখা গেলেও এবার চ্যাপ্টারস ফিচারটিকে আনুষ্ঠানিকভাবে সব ডিভাইসের জন্য যুক্ত করা হয়েছে। চ্যাপ্টারস ফিচারটিতে কনটেন্ট ক্রিয়েটররা ডেসক্রিপশনে ভিডিওর মধ্যকার বিভিন্ন অংশের টাইম স্ট্যাম্প যোগ করতে পারবে। ভিডিও দেখার সময় ইউটিউব ব্যবহারকারীরা খুব সহজেই চ্যাপ্টারস ফিচারটির মাধ্যমে ভিডিওর বিভিন্ন অংশে স্কিপ করতে পারবে।

ইউটিউব শর্টস

অনেকটা টিকটকের মতো হলেও এটি মূলত মূলত ইউটিউবের সংক্ষিপ্ত ভিডিও নিয়ে নির্মিত আলাদা একটি সেকশন। শর্টসে প্রদর্শিত ভিডিওগুলো সর্বোচ্চ ১৫ সেকেন্ডের হবে। ভিডিওর নিচে যে চ্যানেল থেকে আপলোড করা হয়েছে, সেটির নাম ও সাবস্ক্রাইব বাটন প্রদর্শিত হয়। নিচের দিকে স্ক্রল করলে ভিডিও পরিবর্তন করা যাবে শর্টসে। বাংলাদেশে এখন পর্যন্ত সম্পুর্ণ চালু না হলেও ভিপিন ব্যবহার করে ভিডিও আপলোড করা যাচ্ছে, তবে তা নিরাপদ নাও হতে পারে।

বেডটাইম রিমাইন্ডার

যারা রাতের বেলা মোবাইলে ইউটিউব দেখতে বেশি পছন্দ করে, তাদের জন্য এই ফিচারটি খুবই কার্যকর। এই ফিচার ব্যবহার করলে বেঁধে দেওয়া সময়ে ইউটিউব অ্যাপই জানিয়ে দেবে তার ঘুমানোর সময় হয়েছে। বেডটাইম রিমাইন্ডার সেট করতে ইউটিউব অ্যাপের সেটিংসে যান। এরপর জেনারেল সেকশনে প্রবেশ করলে ‘রিমাইন্ড মি হোয়েন ইট ইজ বেডটাইম’ অপশনটি দেখা যাবে। সেখান থেকে ঘুমের সময় নির্ধারণ করে দেওয়া যাবে। ওই সময়ে যদি ব্যবহারকারী ইউটিউব অ্যাপ ব্যবহার করে ইউটিউব দেখে, তবে অ্যাপই জানাবে যে ঘুমানোর সময় হয়েছে।

নতুন জেশ্চার

এখন খুব সহজেই ইউটিউব অ্যাপ থেকে ভিডিও দেখার সময় ভিভাইসের পর্দার আকার পরিবর্তন করা যাবে। ভিডিও দেখার সময় ডিভাইসের পর্দা পোর্ট্রেট মোডে থাকলে ভিডিওর ডান বা বাঁ পাশে ওপর দিকে সোয়াইপ করলে ভিডিও প্লে মোড ল্যান্ডস্কেপে পরিবর্তিত হবে। আবার যদি ল্যান্ডস্কেপ মোড থেকে পোর্ট্রেটে যেতে চান, তবে ভিডিওর ডান বা বাঁ পাশে নিচের দিকে সোয়াইপ করলেই হবে।

চমকের বাহার শাওমি Xiaomi Mi 11-এ

0

যেসব চমক থাকছে Xiaomi Mi 11 ফোনে

ফ্লাগশিপ সিরিজের ফোনগুলোকে টেক্কা দিতে বছরের শুরুতেই শাওমি চায়নার বাজারে উন্মুক্ত করল Xiaomi Mi 11। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা আর চমৎকার লেদার ফিনিশিং এর প্রিমিয়াম ফোনটি নজর কারবে সবার। চলুন তাহলে দেখে নেই এর স্পেসিফিকেশনস।
ডিসপ্লে:
শাওমির-র এই মি ১১ স্মার্টফোনে ৬.১৮ ইঞ্চির ৩২০০×১৪৪০ AMOLED প্যানেল দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। যা ১ বিরিয়ন কালার সাপোর্ট করে। ফোনটির টাচ স্যাম্পলিং রেট ৪৮০হার্জ। নিরাপত্তার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস।
প্রসেসর এবং গ্রাফিক্স:
প্রসেসর হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে Qualcomm-এর সদ্য মুক্তিপ্রাপ্ত স্ন্যাপড্রাগন ৮৮৮(৫ ন্যানোমিটার)। আর গ্রাফিক্স হিসেবে থাকছে অ্যাডরেনো ৬৬০।
ক্যামেরা
শাওমির এই নতুন স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের সামনেই ডিসপ্লে-তে রয়েছে পাঞ্চ-হোল কাট। রিয়ার ক্যামেরা সেটআপের প্রধান সেন্সর ১০৮ মেগাপিক্সেলের এবং এত OIS বা Optical Image Stabilization ফিচার দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৩০ এফপিএস-এ ৮কে পর্যন্ত ভিডিও করা যাবে। এছাড়াও সাথে থাকছে একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রাা-ওয়াইড সেন্সর এবং আর একটি ৫মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য এই ফোনে থাকছে একটি ২০মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যাটারি:
এ স্মার্টফোনে অত্যন্ত শক্তিশালী ৪৬০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা ৫৫ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং, ৩০ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।
সাউন্ড:
চমৎকার এই মি ১১ হ্যান্ডসেটে স্টিডিও স্পিকার্স থাকছে, যার সাউন্ড টিউন করতে সাহায্য করবে Harmon/Kardon।
রঙ:
Xiaomi Mi 11 ফোনটি পাওয়া যাবে পাঁচটি রঙে, স্ট্যান্ডার্ড হোয়াইট, ব্লু, ব্ল্যাক, স্মোক পার্পল এবং খাকি ভ্যারিয়্যান্টস।
মূল্য:
বাংলাদেশের বাজারে অফিশিয়ালি না আসলেও আনঅফিশিয়াল Xiaomi Mi 11Xiaomi Mi 11 ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টির মূল্য ৭৯ হাজার টাকা এবং ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টির মূল্য ৮৬ হাজার টাকা।

বাজেটে চমক দিয়ে বাজিমাত করল Realme Narzo 20

0

রিয়েলমি নারজো ২০

গেমিং সেন্ট্রিক রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনে রয়েছে শক্তিশালী হেলিও জি৮৫ গেমিং প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি এবং টাইপ-সি ১৮ ওয়াটের কুইক চার্জিং প্রযুক্তি।
ডিসপ্লে:
ডাইনামিক ভিক্টরি ডিজাইন সমৃদ্ধ রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির বিশাল ডিসপ্লে। এতে থাকছে ৮৮.৭ শতাংশ ক্রিন-টু-বডি রেশিওর বিশাল ৬.৫ ইঞ্চি মিনি ড্রপ ডিসপ্লে, যা দেবে চমৎকার ভিউইং এক্সপেরিয়েন্স।
প্রসেসর:
রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনটিতে থাকছে পাওয়ারফুল অক্টা-কোর হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। আনতুতু বেঞ্চমার্কে এর গেমিং স্কোর দুই লাখের বেশি। গেমারদের জন্য রিয়েলমি নারজো ডিভাইসে থাকছে হার্ডওয়্যার-সফটওয়্যার অপটিমাইজেশন। 
র‌্যাম/রম:
ফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম
ক্যামেরা: 
মোবাইলের পেছনভাগে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান লেন্স (এফ/১.৮), একটি ৮ মেগাপিক্সেলের ১১৯-ডিগ্রি আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সসহ এআই ট্রিপল রিয়ার ক্যামেরা।
৮ মেগাপিক্সেলের ৫পি লেন্সের ফ্রন্ট ক্যামেরায় আছে এআই বিউটিফিকেশন ফাংশন, এইচডিআর মোড, পোর্ট্রেট মোড এবং প্যানোসেলফির মত ফিচার। ক্যামেরাটি ৬০ ফ্রেমে ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড ধারণ করতে সক্ষম।
রঙ:
রিয়েলমি নতুন এই স্মার্টফোনটি সিলভার সোর্ড এবং ব্লু ব্লেড এই দুটি দারুণ রঙে পাওয়া যাবে।  
ব্যাটারি:
রিয়েলমি নারজো ২০ ফোনটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারির সাথে আছে টাইপ সি ১৮ ওয়াট কুইক চার্জ সুবিধা। একবার সম্পূর্ণ চার্জে ১১ ঘণ্টা টানা গেম খেলা যাবে। এছাড়াও এই মেগা ব্যাটারি ২৫ ঘণ্টার বেশি একটানা ইউটিউবে ভিডিও দেখা কিংবা ১১৭ ঘণ্টা স্পটিফাইয়ে গান শোনা কিংবা ৪৩ ঘণ্টা নিরবিচ্ছিন্ন কল টাইম নিশ্চিত করে। সম্পূর্ণ ব্যাটারি দিবে ৪৫ দিনের স্ট্যান্ডবাই। এর ৯ ভোল্ট/২ অ্যাম্পিয়ার চার্জার দিয়ে মাত্র ৩০ মিনিটে ২৯ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া যায়।রিয়েলমি নারজো ২০ তে আছে সুপার পাওয়ার সেভিং মোড, যার ফলে কেবলমাত্র ৫% ব্যাটারি নিয়ে ২ ঘণ্টা ভয়েস কল করা যাবে।
মূল্য:
রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম ভ্যারিয়েন্টির মূল্য ১৩ হাজার ৯৯০ টাকা।
==================

ভালো দিক:

  • দৃষ্টিনন্দন ডিজাইন
  • ৬০০০ এমএএইচ বিশাল ব্যাটারি
  • ১৮ ওয়াট কুইক চার্জ
  • গোমিং এর ক্ষেত্রে ভালো এই বাজেটে

দূর্বলতা:

  • সেকেন্ডারি নয়েজ ক্যানসেলেশন মিক নাই
  • লো লাইট ক্যামেরা পারফরমেন্স বেশ দূর্বল
  • নটিফিকেশন লাইট নাই