Bangladeshi Movies: ৭০ দশক হতে বর্তমান বাংলাদেশের যত ব্যবসাসফল সিনেমা
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে ৭০ দশক থেকে বর্তমান পর্যন্ত বেশ কিছু ব্যবসাসফল সিনেমা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। প্রকৃত অর্থে ব্যবসাসফল চলচ্চিত্রের ধারা শুরু হয় ১৯৭২ এর পর থেকে। ৮০ এবং ৯০ দশকে সালমান শাহ, মৌসুমী ও শাবনূর অভিনীত ছবিগুলো ছিল সর্বাধিক জনপ্রিয় ও ব্যবসাসফল।
২০০০ দশকে এসে ঢালিউডে পরিবর্তনের হাওয়া লাগে। আধুনিক প্রযুক্তি ও নতুন ধাঁচের কাহিনি নিয়ে আসে মনপুরা (২০০৯), যা সর্বকালের অন্যতম ব্লকবাস্টার। এরপর “আয়নাবাজি” (২০১৬) ও “ঢাকা অ্যাটাক” (২০১৭) ব্যবসায়িক সাফল্য এনে দেয়, যা বাংলাদেশের সিনেমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।
বর্তমান সময়ে শাকিব খান অভিনীত বাণিজ্যিক সিনেমা দর্শকদের হলে ফিরিয়ে আনে এবং ব্যবসায়িকভাবে ব্যাপক সাফল্য অর্জন করে। ফলে বোঝা যায়, ৭০ দশক থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশি সিনেমা দর্শকদের বিনোদন, সংস্কৃতি এবং বাণিজ্যে এক অমলিন অবদান রেখে চলেছে।
১. জীবন থেকে নেয়া Jibon Theke Neya

এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জহির রায়হান। এটি ১৯৭০ সালে মুক্তি পায় এবং ভাষা আন্দোলন ও বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষিতে নির্মিত। চলচ্চিত্রটি পুরোপুরি রাজনৈতিক চেতনাসম্পন্ন, গণআন্দোলন, স্বাধীনতা ও স্বাধিকারের প্রতিচ্ছবি। সামাজিক সংকট, পারিবারিক দ্বন্দ্বের মধ্য দিয়ে রাজনৈতিক নির্যাতন ও রাষ্ট্রের স্বৈরাচারী মনোভাবের প্রতীকী উপস্থাপনা এখানে দেখা যায়।
‘জীবন থেকে নেয়া’র মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি সরাসরি সামাজিক এবং রাজনৈতিক সংকটকে প্রতীকের মাধ্যমে উপস্থাপন করে। পরিবারের গল্পকে রাষ্ট্র ও সমাজের প্রতিচ্ছবিরূপে তুলে ধরে, স্বাধীনতা সংগ্রাম, স্বাধিকারের দাবি, এবং গণ-আন্দোলনের প্রতিফলন ঘটিয়েছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এটিই প্রথম জাতীয়তাবাদী বিপ্লবী চলচ্চিত্র হিসেবে স্বীকৃত এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বের চলচ্চিত্র হিসেবে মনে করা হয়।
মুক্তি পায়: ১০ এপ্রিল ১৯৭০
পরিচালক: জহির রায়হান
প্রযোজক: জহির রায়হান
অভিনয়ে: সুচন্দা, রাজ্জাক, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন
চলচ্চিত্রটির আয়: ৳০.৮৫ কোটি
—————————————————————-
২. নাচের পুতুল
মুক্তি পায়: ৮ জানুয়ারি ১৯৭১
পরিচালক: অশোক ঘোষ
প্রযোজক: আজিজুর রহমান
কাহিনিকার: আহমদ জামান চৌধুরী
শ্রেষ্ঠাংশে: শবনম, রাজ্জাক, খান জয়নুল, সুলতানা জামান, রানী সরকার
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১০৭ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳০.৮৫ কোটি।
——————————————
৩. ওরা ১১ জন
মুক্তি পায়: ১১ আগস্ট ১৯৭২ (ঢাকা)
পরিচালক: চাষী নজরুল ইসলাম
প্রযোজক: মাসুদ পারভেজ
অভিনয়ে: আব্দুর রাজ্জাক, কামরুল আলম খসরু, শাবানা, নূতন, সুমিতা দেবী, রওশন জামিল, খলিল উল্লাহ খান, এটিএম শামসুজ্জামান
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১১৭ মিনিট
নির্মাণে ব্যয় হয়: ৳৫ লক্ষ
চলচ্চিত্রটির আয়: ৳৪০ লক্ষ
১৯৭২ সালে চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
————————————————————–
৪. তিতাস একটি নদীর নাম
মুক্তি পায়: ২৭ জুলাই ১৯৭৩
পরিচালক: ঋত্বিক ঘটক
প্রযোজক: এন এম চৌধুরী বাচ্চু, ফয়েজ আহমেদ, হাবিবুর রহমান খান
শ্রেষ্ঠাংশে: প্রবীর মিত্র, রোজী সামাদ, কবরী, গোলাম মুস্তাফা
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৫৯ মিনিট
নির্মাণে ব্যয় হয়: ৳৮২৪,০০০
চলচ্চিত্রটির আয়: ৳১২৩,০০০
ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের এক জরীপে ২০০৭ সালে দর্শক, চলচ্চিত্র সমালোচকদের ভোটে ১০টি বাংলাদেশী চলচ্চিত্রের তালিকার মধ্যে এটি সবার সেরা শীর্ষস্থান লাভ করে।
————————————————-
৫. সংগ্রাম
মুক্তি পায়: ১৮ জানুয়ারি ১৯৭৪
পরিচালক: চাষী নজরুল ইসলাম
প্রযোজক: কাজী সবুজ
শ্রেষ্ঠাংশে: খসরু, সুচন্দা, নূতন, হাসান ইমাম, দারাশিকো
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ৯৭ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳০.২১ কোটি
এই চলচ্চিত্রটির জন্য দারাশিকো সেরা অভিনেতা হিসেবে বাচসাস পুরস্কার বিজয়ী হন।
————————————————-
৬. দি রেইন
মুক্তি পায়: ২৬ সেপ্টেম্বর, ১৯৭৬
পরিচালক: এস এম শফি
প্রযোজক: নাজমুল মাসরিক
শ্রেষ্ঠাংশে: অলিভিয়া ও ওয়াসিম, রাজপুত, কাজী মেহফুজুল হক, রোজী সামাদ, সৈয়দ হাসান ইমাম প্রমুখ
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৩১ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳১.৮ কোটি
এই চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠ পুরুষ ও নারী কণ্ঠশিল্পী হিসেবে মাহমুদুন্নবী ও রুনা লায়লা ২য় জাতীয় চলচ্চিত্র পুরস্করে বিজয়ী হন।
————————————————-
৭. সীমানা পেরিয়ে
মুক্তি পায়: ১৯৭৭
পরিচালক: আলমগীর কবির
কাহিনিকার: একেএম জাহাঙ্গীর খান
শ্রেষ্ঠাংশে: বুলবুল আহমেদ ও জয়শ্রী কবির, মায়া হাজারিকা, কাফী খান, গোলাম মোস্তফা ও তনুজা
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১১৭ মিনিট
নির্মাণে ব্যয় হয়: ৳৪ লাখ
চলচ্চিত্রটির আয়: ৳০.৭৫ কোটি
সীমানা পেরিয়ে ছবিটি চারটি বিভাগে ১৯৭৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ শ্রেষ্ঠ পুরস্কার লাভ করে।
————————————————-
৮. অশিক্ষিত
মুক্তি পায়: ১৯৭৮
পরিচালক: আজিজুর রহমান
কাহিনিকার: সত্য সাহা
অভিনয়ে: অঞ্জনা, রাজ্জাক, সুমন, রোজী সামাদ, এটিএম শামসুজ্জামান প্রমুখ।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১২৭ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳৪ কোটি
এই চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে রাজ্জাক জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।আর শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে সুমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
——————————
সারেং বউ
মুক্তি পায়: ১৬ জুন, ১৯৭৮
পরিচালক: আবদুল্লাহ আল মামুন
প্রযোজক: এ বি এম প্রোডাকসন
রচয়িতা: শহীদুল্লাহ কায়সার (উপন্যাস)
শ্রেষ্ঠাংশে: ফারুক, কবরী, আরিফুল হক, জহিরুল হক, বিলকিস, বুলবুল ইসলাম, ডলি চৌধুরী
এ সিনেমার একটি স্লোগান হলো-”আবহমান বাংলাদেশের একান্ত আপনজন
তার কাহিনী, আমার, আপনার, সবার…”
————————————————
৯. মাটির ঘর
মুক্তি পায়: ২৭ এপ্রিল, ১৯৭৯
পরিচালক: আজিজুর রহমান
শ্রেষ্ঠাংশে: রাজ্জাক, শাবানা, খলিল, রওশন জামিল, এটিএম শামসুজ্জামান প্রমুখ।
চলচ্চিত্রটির আয়: ৳ কোটি
———————————————————————————
সূর্য দীঘল বাড়ী
মুক্তি পায়: ৩০ ডিসেম্বর, ১৯৭৯
পরিচালক: শেখ নিয়ামত আলী, মসিহউদ্দিন শাকের
প্রযোজক: মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী (জনচিত্রায়ন)
রচয়িতা: আবু ইসহাক (উপন্যাস)
শ্রেষ্ঠাংশে: ডলি আনোয়ার, রওশন জামিল, জহিরুল হক, আরিফুল হক, কেরামত মাওলা, এটিএম শামসুজ্জামান
চলচ্চিত্রের দৈর্ঘ্য:১৩২ মিনিট
নির্মাণব্যয়: ২.৫ লাখ টাকা
আন্তর্জাতিক সম্মাননা
ম্যানহেইম চলচ্চিত্র উৎসব, জার্মানিতে তিনটি বিভাগে পুরস্কার লাভ করে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
শ্রেষ্ঠ চলচ্চিত্র ও পরিচালক সহ মোট আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
বাচসাস পুরস্কার
মোট ছয়টি বিভাগে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক পুরস্কার লাভ করে।
———————————————
১০. ছুটির ঘণ্টা
মুক্তি পায়: ১৯৮০
পরিচালক: আজিজুর রহমান
প্রযোজক: বমলা সাহা
শ্রেষ্ঠাংশে: রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর, এবং এটিএম শামসুজ্জামান প্রমুখ।
চলচ্চিত্রটির আয়: ৳৪ কোটি
——————————————-
১১. দেবদাস
মুক্তি পায়: ২৩ ডিসেম্বর, ১৯৮২
পরিচালক: চাষী নজরুল ইসলাম
প্রযোজক: একেএম মোয়াজ্জেম হোসেন, আজহারুল ইসলাম, চাষী নজরুল ইসলাম,কামরুল হাসান খান
শ্রেষ্ঠাংশে: বুলবুল আহমেদ, কবরী সারোয়ার, আনোয়ারা, রহমান, আনোয়ার হোসেন, গোলাম মুস্তাফা
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৪৪ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳০.২৯ কোটি
এই চলচ্চিত্রটি বাচসাস পুরস্কার পুরস্কার লাভ করেন।
————————————————————————
১২. ভাত দে
মুক্তি পায়: ২৮ ডিসেম্বর ১৯৮৪
পরিচালক: আমজাদ হোসেন
প্রযোজক: আবু জাফর খান
শ্রেষ্ঠাংশে: শাবানা, আলমগীর, রাজীব, আনোয়ার হোসেন, শিশুশিল্পী হিসেবে আঁখি আলমগীর।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৪২ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳২.৫ কোটি
১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারসহ মোট নয়টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে।
——————————————————————————-
১৩. মহানায়ক
মুক্তি পায়: ১৯৮৪
পরিচালক: আলমগীর কবির
প্রযোজক: বুলবুল আহমেদ
শ্রেষ্ঠাংশে: বুলবুল আহমেদ, কাজরী, জুলিয়া, রিনা খান, শওকত আকবর, আহমেদ শরীফ প্রমুখ।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১২২ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳০.৯২ কোটি
চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
——————————————————————————-
১৪. চাঁপা ডাঙ্গার বউ
মুক্তি পায়: ৬ জুন ১৯৮৬
পরিচালক: রাজ্জাক
প্রযোজক: রাজ্জাক
শ্রেষ্ঠাংশে: শাবানা, এটিএম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস ও বাপ্পারাজ প্রমুখ।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১২৬ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳০.৮৬ কোটি
——————————————————————————-
১৫. রাজলক্ষ্মী শ্রীকান্ত
মুক্তি পায়: ১৩ ফেব্রুয়ারি, ১৯৮৭
পরিচালক: বুলবুল আহমেদ
প্রযোজক: বুলবুল আহমেদ
শ্রেষ্ঠাংশে: শাবানা, বুলবুল আহমেদ, প্রবীর মিত্র, নূতন, রাজ্জাক, সৈয়দ হাসান ইমাম, আনোয়ার হোসেন, গোলাম মুস্তাফা, ইনাম আহমেদ, আবুল খায়ের, সাইফুদ্দিন ও বেবি জামানসহ প্রমুখ।
চলচ্চিত্রটির আয়: ৳০.৭ কোটি
১৯৮৭ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করে।
——————————————————————————-
১৬. ভেজা চোখ
মুক্তি পায়: ১৯৮৮
পরিচালক: শিবলি সাদিক
প্রযোজক: মোহাম্মদ ইকবাল হোসেন
শ্রেষ্ঠাংশে: ইলিয়াস কাঞ্চন, চম্পা, শেখ আবুল কাশেম মিঠুন, নীপা মোনালিসা প্রমুখ।
চলচ্চিত্রটির আয়: ৳২.৪৩ কোটি
শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে ১৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ পুরস্কার অর্জন করে।
—————————————————-
১৭. বেদের মেয়ে জোসনা
মুক্তি পায়: ৯ জুন ১৯৮৯
পরিচালক: তোজাম্মেল হক বকুল
প্রযোজক: আব্বাস উল্লাহ শিকদার
শ্রেষ্ঠাংশে: ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, মিঠুন, ফারজানা ববি, সাইফুদ্দিন, নাসির খান, শওকত আকবর, প্রবীর মিত্র, রওশন জামিল, দিলদার প্রমুখ।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ২ ঘন্টা ১০ মিনিট
নির্মাণে ব্যয় হয়: ৳২০ লাখ
চলচ্চিত্রটির আয়: ৳২৫ কোটি
—————————————————-
১৮. গরীবের বউ
মুক্তি পায়: ১ জুন ১৯৯০
পরিচালক: কামাল আহমেদ
প্রযোজক: শাবানা
শ্রেষ্ঠাংশে: শাবানা, আলমগীর, মান্না, অরুণা বিশ্বাস প্রমুখ।
চলচ্চিত্রটির আয়: ৳১.৮ কোটি
শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার ছাড়াও পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
—————————————————-
১৯. দাঙ্গা
মুক্তি পায়: ২৪ জানুয়ারি ১৯৯২
পরিচালক: কাজী হায়াৎ
প্রযোজক: হেলেন মুস্তাফিজ
শ্রেষ্ঠাংশে: মান্না, সুচরিতা, রাজীব, মিজু আহমেদ, আনোয়ারা প্রমুখ।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৪০ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳১.৭ কোটি
১৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি বিভাগে পুরস্কার লাভ করে।
—————————————————-
২০. কেয়ামত থেকে কেয়ামত
মুক্তি পায়: ২০ মার্চ ১৯৯৩
পরিচালক: সোহানুর রহমান সোহান
প্রযোজক: সুকুমার রঞ্জন ঘোষ
শ্রেষ্ঠাংশে: মৌসুমী, সালমান শাহ, রাজিব, আহমেদ শরীফ, আবুল হায়াত প্রমুখ।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৬০ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳৮.২ কোটি
—————————————————-
পদ্মা নদীর মাঝি
https://www.youtube.com/watch?v=WmBdjNVBfAU&ab_channel=GSeriesBanglaMovies
মুক্তি পায়: ১২ ফেব্রুয়ারি ১৯৯৩ (বাংলাদেশ), ১৬ মে ১৯৯৩ (ভারত)
পরিচালক: গৌতম ঘোষ
প্রযোজক: হাবিবুর রহমান খান
কাহিনিকার: মানিক বন্দ্যোপাধ্যায়
শ্রেষ্ঠাংশে: রাইসুল ইসলাম আসাদ, চম্পা, উৎপল দত্ত, রুপা গঙ্গোপাধ্যায়, রবি ঘোষ, হুমায়ুন ফরীদি
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১২৬ মিনিট
সেরা পরিচালক সহ মোট তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) অর্জন করে।
সেরা চলচ্চিত্র ও সেরা অভিনেতা সহ মোট পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) অর্জন করে।
——————————————
২১. বিদ্রোহী বধু Bidrohi Bodhu
https://www.youtube.com/watch?v=SeBgba3OgSU
মুক্তি পায়: ১৯৯৪
পরিচালক: ইস্পাহানি আরিফ জাহান
শ্রেষ্ঠাংশে: শাবানা, আলমগীর, মৌসুমী, বাপ্পারাজ, দিলদার, রীনা খান, দুলারী, সুষমা, হুমায়ুন ফরীদি প্রমুখ।চলচ্চিত্রটির আয়: ৳২.৫৬ কোটি
—————————————————-
২২. স্বপ্নের ঠিকানা
মুক্তি পায়: ১১ মে, ১৯৯৫
পরিচালক: এম এ খালেক
প্রযোজক: মোঃ নূরুল ইসলাম পারভেজ
শ্রেষ্ঠাংশে: ইসালমান শাহ,শাবনূর,সোনিয়া, রাজীব, প্রবীর মিত্র, আবুল হায়াত, দিলদার, ডলি জহুর,ব্ল্যাক আনোয়ার প্রমুখ।
নির্মাণে ব্যয় হয়: ৳২০ লাখ
চলচ্চিত্রটির আয়: ১৯ কোটি
—————————————————-
২৩. সত্যের মৃত্যু নেই
মুক্তি পায়: ১৩ সেপ্টেম্বর ১৯৯৬
পরিচালক: ছটকু আহমেদ
কাহিনিকার: পানাউল্লাহ আহমেদ
শ্রেষ্ঠাংশে: আলমগীর, শাবানা, সালমান শাহ, শাহনাজ, রাইসুল ইসলাম আসাদ ও রাজীব।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ২ ঘন্টা ৩৬ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳১১.৫ কোটি
—————————————————-
২৪. কুলি
মুক্তি পায়: ১৬ মে, ১৯৯৭
পরিচালক: মনতাজুর রহমান আকবর
প্রযোজক: একে সিদ্দিক
কাহিনিকার: আবদুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে: সাদিকা পারভিন পপি, আমিন খান, সঙ্গীতা ও হুমায়ুন ফরীদি।
নির্মাণব্যয়: ৳ ১.২ কোটি
চলচ্চিত্রটির আয়: ৳ ৭ কোটি
—————————————————-
২৫. শান্ত কেন মাস্তান
মুক্তি পায়: ৩১ জুলাই ১৯৯৮
পরিচালক: মনতাজুর রহমান আকবর
প্রযোজক: আরমান
কাহিনিকার: আবদুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে: মান্না ও শাহনাজ,রাজ্জাক, ডলি জহুর ও হুমায়ুন ফরিদী, দিলদার ও মিশা সওদাগর
নির্মাণব্যয়: ৯০ লাখ
চলচ্চিত্রটির আয়: ১০.৫০ কোটি
—————————————————-
হঠাৎ বৃষ্টি
মুক্তি পায়:১৯৯৮ সালে
পরিচালক: বাসু চ্যাটার্জী
প্রযোজক: গ্রামকো ফিল্মস (ভারত)
শ্রেষ্ঠাংশে: ফেরদৌস, প্রিয়াঙ্কা ত্রিবেদী, টোটা রায়চৌধুরী, রাইসুল ইসলাম আসাদ, মনোজ মিত্র, শাহীন আলম, শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, কুনাল, অমল বোস
সুরকার: নচিকেতা চক্রবর্তী
চলচ্চিত্রের দৈর্ঘ্য:১৫০ মিনিট
দেশ: বাংলাদেশ ও ভারত যৌথ
২৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
—————————————-
২৬. আম্মাজান
মুক্তি পায়: ২৫ জুন ১৯৯৯
পরিচালক: কাজী হায়াৎ
প্রযোজক: মনোয়ার হোসেন ডিপজল
কাহিনিকার: ডিপজল
শ্রেষ্ঠাংশে: শবনম ,মান্না, সোহেল, মৌসুমী , আমিন খান, ডিপজল, মিজু আহমেদ , সিরাজ হায়দার , দারাশিকো, দুলারী চক্রবর্তী
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৪৫ মিনিট
নির্মাণব্যয়: ৳১.০৪ কোটি
চলচ্চিত্রটির আয়: ৳২০ কোটি
—————————————————-
শ্রাবণ মেঘের দিন
মুক্তি পায়: ১৯৯৯ সালে
পরিচালক: হুমায়ুন আহমেদ
প্রযোজক: নূহাশ চলচ্চিত্র
রচয়িতা: হুমায়ুন আহমেদ (উপন্যাস)
শ্রেষ্ঠাংশে: জাহিদ হাসান,শাওন, মাহফুজ আহমেদ, আনোয়ারা, মুক্তি, গোলাম মোস্তফা, সালেহ আহমেদ, ডাঃ এজাজ, শামীমা নাজনীন
স্থিতিকাল: ১৫০ মিনিট
চলচ্চিত্রটি ২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সাতটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
——————————————-
২৭. কুখ্যাত খুনী
মুক্তি পায়: ২০০০
পরিচালক: মনতাজুর রহমান আকবর
প্রযোজক: মনতাজুর রহমান আকবর
কাহিনিকার: আবদুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে:মান্না, মৌসুমী, ডিপজল, হেলাল খান, মৌয়ুরি, রাজ্জাক, ডলি জহুর, দিলদার, হুমায়ুন ফারিদি, মিজু আহমেদ
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৪৫ মিনিট
নির্মাণব্যয়: ৯০ লাখ
চলচ্চিত্রটির আয়: ৩.৫০ কোটি
—————————————————-
২৮.মাস্তানের উপর মাস্তান
মুক্তি পায়: ১৬ আগস্ট, ২০০২
পরিচালক: মনতাজুর রহমান আকবর
প্রযোজক: মনোয়ার হোসেন ডিপজল
শ্রেষ্ঠাংশে: মান্না, পূর্ণিমা, রাজীব , মিশা সওদাগর , শাহিন আলম, মৌয়ুরী
চলচ্চিত্রটির আয়: ৳৯ কোটি
—————————————————-
২৯. মনের মাঝে তুমি
মুক্তি পায়: ১৫ আগস্ট ২০০৩
পরিচালক: মতিউর রহমান পানু
প্রযোজক: মতিউর রহমান পানু
শ্রেষ্ঠাংশে:রিয়াজ ,পূর্ণিমা , যীশু সেনগুপ্ত , তনু রায়, আব্বাস উল্লাহ সিকদার, বিপ্লব চট্টোপাধ্যায়
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৫০ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳৪.৫ কোটি
চলচ্চিত্রটি ১ম বিনোদন বিচিত্রা পুরস্কার এবং দুটি বিভাগে ৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করে।
—————————————————-
৩০. খায়রুন সুন্দরী
মুক্তি পায়: ১৬ জুলাই ২০০৪
পরিচালক: এ কে সোহেল
প্রযোজক: মেঘালয় চলচ্চিত্র
কাহিনিকার: আবদুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে: ফেরদৌস আহমেদ, মৌসুমী, দিলদার, এটিএম শামসুজ্জামান
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৫১ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳৫ কোটি
—————————————————-
৩১. মোল্লা বাড়ীর বউ
মুক্তি পায়: ২০০৫
পরিচালক: সালাউদ্দিন লাভলু
প্রযোজক: আব্বাস উল্লাহ শিকদার
শ্রেষ্ঠাংশে: এ টি এম শামসুজ্জামান, শাবনূর, রিয়াজ, মৌসুমী ও প্রাণ রায়
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৬০ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳২.৫ কোটি
—————————————————-
৩২. কোটি টাকার কাবিন
মুক্তি পায়: ২০০৬
পরিচালক: এফ আই মানিক
প্রযোজক: অমি বনি কথাচিত্র
শ্রেষ্ঠাংশে: শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাক
চলচ্চিত্রটির আয়: ৳৫ কোটি
—————————————————-
৩৩. আমার প্রাণের স্বামী
মুক্তি পায়: ১০ আগস্ট ২০০৭
পরিচালক: পি এ কাজল
প্রযোজক: নিশা তাসনিম শেখ
শ্রেষ্ঠাংশে: শাকিব খান, শাবনূর, নিপুণ আক্তার, ওমর সানি, ডন, সাদেক বাচ্চু, রিনা খান, সুব্রত বড়ুয়া, কাবিলা প্রমুখ।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ২ ঘন্টা ১৮ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳২.২৩ কোটি
চলচ্চিত্রটি দুটি বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করে।
—————————————————-
৩৪. প্রিয়া আমার প্রিয়া
মুক্তি পায়: ১৩ জুন ২০০৮
পরিচালক: বদিউল আলম খোকন
প্রযোজক: মনির হোসেন
কাহিনিকার: মনির হোসেন
শ্রেষ্ঠাংশে: শাকিব খান, শাবনূর, নিপুণ আক্তার, ওমর সানি, ডন, সাদেক বাচ্চু, রিনা খান, সুব্রত বড়ুয়া, কাবিলা প্রমুখ।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ২ ঘন্টা ৪৫ মিনিট
নির্মাণব্যয়: ৳৭৫ লাখ
চলচ্চিত্রটির আয়: প্রা. ৳১৫ কোটি
চলচ্চিত্রটির শ্রেষ্ঠ অভিনেতার জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার, ইউরো-সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার, লাক্স চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার লাভ করেন।
—————————————————-
৩৫. মনপুরা
মুক্তি পায়: ১৩ ফেব্রুয়ারি ২০০৯
পরিচালক: গিয়াসউদ্দিন সেলিম
প্রযোজক: অঞ্জন চৌধুরী পিন্টু
শ্রেষ্ঠাংশে: চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, মামুনুর রশীদ, শিরীন আলম, ফজলুর রহমান বাবু, মনির খান শিমুল ,সৌরভ আহমেদ।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৩৮ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳৮ কোটি
৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে এবং ১২তম মেরিল-প্রথম আলো পুরস্কারে দুটি বিভাগে পুরস্কার লাভ করে।
—————————————————-
৩৬. নাম্বার ওয়ান শাকিব খান
মুক্তি পায়: ১১ সেপ্টেম্বর ২০১০
পরিচালক: বদিউল আলম খোকন
প্রযোজক: মোহাম্মদ হোসাইন
শ্রেষ্ঠাংশে: শাকিব খান, অপু বিশ্বাস, নতুন, আলীরাজ, সাদেক বাচ্চু
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৭৫ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳৩ কোটি
চলচ্চিত্রটি বিনোদন বিচিত্রা পুরস্কার (২০১০), ইউরো-সিজেএফনি পারফরম্যাস্স এ্র্যাওয়ার্ড (২০১০), ওয়াল্টন বৈশাখী স্টার পুরস্কার (২০১১) এবং বেবিসান এ্যাওয়ার্ড (২০১০) পুরস্কার লাভ করে।
—————————————————-
৩৭. গেরিলা
মুক্তি পায়: ১৪ এপ্রিল ২০১১; ১৪ বছর আগে
পরিচালক: নাসির উদ্দীন ইউসুফ
প্রযোজক: ফরিদুর রেজা সাগর, ইবনে হাসান, এশা ইউসুফ
কাহিনিকার: সৈয়দ শামসুল হক
শ্রেষ্ঠাংশে: জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৪০ মিনিট
নির্মাণব্যয়: ৳৩ কোটি
চলচ্চিত্রটির আয়: ৳৩ কোটি
চলচ্চিত্রটি ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক বিভাগে পুরস্কার অর্জন করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সর্বোচ্চ ১০টি শাখায় পুরস্কার লাভ করেছে এবং মেরিল প্রথম আলো পুরস্কার ২০১১, ৪টি শাখায় পুরস্কার লাভ করে
—————————————————-
৩৮. খোদার পরে মা
মুক্তি পায়: ২০ আগস্ট ২০১২
পরিচালক: শাহীন সুমন
প্রযোজক: তাপসী ঠাকুর
শ্রেষ্ঠাংশে: শাকিব খান, সাহারা,ববিতা, মিশা সওদাগর, সাদেক বাচ্চু,কাজী হায়াৎ, ডন, কাবিলা, নাসরিন
চলচ্চিত্রটির আয়: ৳৩ কোটি
চলচ্চিত্রটি ৩টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কার লাভ করে।
—————————————————-
৪০. পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী
মুক্তি পায়: ১৬ অক্টোবর ২০১৩
পরিচালক: সাফি উদ্দিন সাফি
প্রযোজক: ফ্রেন্ডস মুভিস ইন্টারন্যাশনাল
কাহিনিকার: রুম্মান রশীদ খান
শ্রেষ্ঠাংশে: জয়া আহসান, শাকিব খান, আরিফিন শুভ, রাজ্জাক, আনোয়ারা, দিতি প্রমুখ।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ২ ঘন্টা ৩৮ মিনিট
নির্মাণব্যয়: ৳৩ কোটি
চলচ্চিত্রটির আয়: ৳৩.৫ কোটি
চলচ্চিত্রটি ৬টি শাখায় মেরিল প্রথম আলো পুরস্কার পুরস্কার লাভ করে।
—————————————————-
৪১. অগ্নি
মুক্তি পায়: ১৪ ফেব্রুয়ারি ২০১৪
পরিচালক: ইফতেখার চৌধুরী
প্রযোজক: আব্দুল আজিজ
শ্রেষ্ঠাংশে: মাহিয়া মাহী, আরিফিন শুভ, আলীরাজ, মিশা সওদাগর, ড্যানি সিডাক, ডন, শিবা শানু, ইফতেখার চৌধুরী. কাবিলা, পূজা চেরি রায়।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ২ ঘন্টা ৩৮ মিনিট
নির্মাণব্যয়: ৳ ১.৫ কোটি
চলচ্চিত্রটির আয়: ৳ ৩.৫ কোটি
—————————————————-
৪২. অগ্নি ২
মুক্তি পায়: ১৪ আগস্ট ২০১৫ (ভারত), ১৮ জুলাই ২০১৫ (বাংলাদেশ)
পরিচালক: ইফতেখার চৌধুরী
প্রযোজক: আব্দুল আজিজ ও অশোক ধানুকা হিমাংশু ধানুকা
শ্রেষ্ঠাংশে: মাহিয়া মাহী, ওম প্রকাশ সাহানি, আশিষ বিদ্যার্থী, রবিউল ইসলাম, অমিত হাসান
চলচ্চিত্রটির আয়: ৳৩.৯ কোটি
চলচ্চিত্রটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার লাভ করে।
—————————————————-
৪৩. আয়নাবাজি
মুক্তি পায়: ৩০ সেপ্টেম্বর ২০১৬
পরিচালক: অমিতাভ রেজা
প্রযোজক: জিয়াউদ্দিন আদিল, গাউসুল আলম শাওন
শ্রেষ্ঠাংশে: চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা এবং পার্থ বড়ুয়া
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৪৭ মিনিট
নির্মাণব্যয়: ৳১.৭০ কোটি
চলচ্চিত্রটির আয়: ৳২.১৩ কোটি
ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে ১৯তম মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয় ও তার মাঝে তিনটি বিভাগে পুরস্কার লাভ করে। এছাড়া ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে এবং সেরা ছবি হিসেবে ১৬তম টেলি সিনে সম্মান লাভ করে।
এই চলচ্চিত্রটি ৭টি পুরস্কার পায় ২০১৮ সালের ৪ঠা এপ্রিল ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ তে।
—————————————————-
বাদশা – দ্য ডন
মুক্তি পায়: ৬ জুলাই ২০১৬ ভারত, ৭ জুলাই ২০১৬ বাংলাদেশ
পরিচালক: বাবা যাদব
প্রযোজক: এসকে মুভিজ, জাজ মাল্টিমিডিয়া
শ্রেষ্ঠাংশে: জিৎ, নুসরাত ফারিয়া মাজহার, শ্রদ্ধা দাস, রজতাভ দত্ত, ফেরদৌস, পূজা চেরি, মহেশ মাঞ্জরেকর, রেবেকা রউফ ভবানী
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৪৬ মিনিট
নির্মাণব্যয়: ৳ ৪ কোটি
চলচ্চিত্রটির আয়: ৳৬.৫ কোটি
—————————————————-
৪৪. ঢাকা অ্যাটাক

মুক্তি পায়: ৬ অক্টোবর ২০১৭ (বাংলাদেশ), ২৭ অক্টোবর ২০১৭ (বিশ্বব্যাপী)
পরিচালক: দীপংকর দীপন
প্রযোজক: কায়সার আহমেদ, সানী সানোয়ার
শ্রেষ্ঠাংশে: আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন এবং কাজী নওশাবা আহমেদ।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৪৭ মিনিট
নির্মাণব্যয়: ৳৫ কোটি
চলচ্চিত্রটির আয়: ৳৯.৫ কোটি (দেশ ও দেশের বাইরে)
সেরা চলচ্চিত্র হিসেবে ২০১৭ সালে এটিএন বাংলা পারফর্ম্যান্স এওয়ার্ড পায় এবং ২০১৭ সালের সেরা চলচ্চিত্র হিসেবে বাচসাস পুরস্কার।
২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করে।
—————————————————-
৪৫. দেবী
মুক্তি পায়: ১৯ অক্টোবর ২০১৮
পরিচালক: অনম বিশ্বাস
প্রযোজক: জয়া আহসান
শ্রেষ্ঠাংশে: চঞ্চল চৌধুরী, জয়া আহসান, লাবণ্য চৌধুরী, শবনম ফারিয়া, অনিমেষ আইচ ও ইরেশ যাকের
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১০৩ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳৬ কোটি
চলচ্চিত্রটি বাচসাস পুরস্কার ও ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কা লাভ করে।
—————————————————-
৪৬. পাসওয়ার্ড
মুক্তি পায়: ৫ জুন ২০১৯
পরিচালক: মালেক আফসারী
প্রযোজক: শাকিব খান, মোহাম্মদ ইকবাল
শ্রেষ্ঠাংশে: শাকিব খান,শবনম বুবলি,ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, ডন ও সাংকো পাঞ্জা
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ২ ঘন্টা ১৬ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳১১ কোটি
চলচ্চিত্রটি ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কা লাভ করে।
—————————————————-
৪৭. বীর
মুক্তি পায়: ১৪ ফেব্রুয়ারি ২০২০
পরিচালক: কাজী হায়াৎ
প্রযোজক: শাকিব খান, মোহাম্মদ ইকবাল
শ্রেষ্ঠাংশে: শাকিব খান,শবনম বুবলি,ইমন, মিশা সওদাগর, নানা শাহ্, সাদেক বাচ্চু, শিবা শানু, নাদিম,কাবিলা
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৪২ মিনিট
নির্মাণব্যয়: প্রা. ৳১.৩০ কোটি
চলচ্চিত্রটির আয়: ৳১.৩ কোটি
—————————————————-
৪৯. হাওয়া
মুক্তি পায়: ২৯ জুলাই ২০২২
পরিচালক: মেজবাউল রহমান সুমন
প্রযোজক: অঞ্জন চৌধুরী পিন্টু
শ্রেষ্ঠাংশে: চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল ও রিজভী রিজু।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৩০ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳১৬ কোটি
চলচ্চিত্রটি ২টি বিভাগে ৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কারে ৬টি মনোনয়ন থেকে সেরা চলচ্চিত্র ও সেরা চলচ্চিত্র পরিচালক (সুমন)-সহ পাঁচটি পুরস্কার অর্জন করে।
—————————————————-
৫০. প্রিয়তমা
মুক্তি পায়: ২৯ জুন ২০২৩ (বাংলাদেশ), ৭ জুলাই ২০২৩ (উত্তর আমেরিকা), ৩ নভেম্বর ২০২৩ (ভারত)
পরিচালক: হিমেল আশরাফ
প্রযোজক: আরশাদ আদনান
কাহিনিকার: ফারুক হোসেন
শ্রেষ্ঠাংশে: শাকিব খান, ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, লুৎফুর রহমান খান সীমান্ত ও লুৎফর রহমান জর্জ।
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ২ ঘন্টা ৩৫ মিনিট
নির্মাণব্যয়: ৳৪,৫ কোটি
চলচ্চিত্রটির আয়: ৳৪৪ কোটি
—————————————————-
৫১. তুফান
মুক্তি পায়: ১৭ জুন ২০২৪ (বাংলাদেশ)
পরিচালক: রায়হান রাফি
প্রযোজক: শাহরিয়ার শাকিল
শ্রেষ্ঠাংশে: শাকিব খান, মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৪৫ মিনিট
চলচ্চিত্রটির আয়: ৳৫৬ কোটি
তুফান মুভি দেখুন এখানে
—————————————————-
৫২. বরবাদ
পরিচালক: মেহেদী হাসান হৃদয়
প্রযোজক: আজিম হারুণ ও শাহরিন আক্তার সুমি
শ্রেষ্ঠাংশে: শাকিব খান, ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, দিলারা জামান প্রমুখ
চলচ্চিত্রের দৈর্ঘ্য: ১৩৯ মিনিট
নির্মাণব্যয়: আনু. ৳১৫–১৮ কোটি
চলচ্চিত্রটির আয়: ৳৭৫ কোটি
বরবাদ মুভি দেখুন এখানে
৭০ দশক থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের ব্যবসাসফল সিনেমাগুলো কেবল বিনোদনের মাধ্যমই নয়, বরং সময়ের সামাজিক-সাংস্কৃতিক পরিবর্তনের প্রতিচ্ছবিও। যুগের সাথে সাথে দর্শকদের রুচি, প্রযুক্তির ব্যবহার এবং গল্প বলার ধরণ ভিন্ন ছিল। আর সেই ভিন্নতার সাথেই খাপ খাইয়ে নতুন নতুন চলচ্চিত্র বাণিজ্যিক সাফল্য অর্জন করেছে। সত্তর-আশির জনপ্রিয় রোমান্টিক ও অ্যাকশনধর্মী ছবি, নব্বই দশকের সালমান শাহ যুগের আবেগঘন গল্প, ২০০০-এর পরের আধুনিক ধারার সিনেমা আর সাম্প্রতিক সময়ে কাহিনি ও মানসম্পন্ন নির্মাণ দর্শকের মন জয় করতে পেরেছে। তাই বলা যায়, বাংলাদেশি চলচ্চিত্র শিল্প এখনও টিকে আছে দর্শকদের ভালোবাসা ও বাণিজ্যিক সফলতার ওপর ভর করে এবং ভবিষ্যতেও এই ধারা আরও বিস্তৃত হবে বলে আশা করা যায়।
বাংলা সিনেমার দুর্দান্ত খলনায়িকারা, যারা সকলের ঘৃণার পাত্রী

