MSI যার পূর্ন অর্থ- Micro-Star International Co. Ltd। তাইওয়ান ভিত্তিক এই বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান বর্তমানে বেশ জনপ্রিয়। বিশেষ করে ব্র্যান্ড প্রতিষ্ঠান হিসেবে একটু কম বাজেট পিসির কথা আসলেই সর্বপ্রথম আসবে MSI-এর নাম। যেহেতু আমি ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করি তাই বাজেট পিসির মাদারবোর্ডের জন্য প্রথম পছন্দ MSI।
কি কারনে আমি এই মাদারবোর্ড পছন্দ করলাম তা নিয়েই থাকছে আজকের বিশ্লেষণ।
Unboxing (প্যাকেটের মধ্যে কী কী আছে)
MSI B760M GAMING PLUS WIFI 6E মাদারবোর্ডটি সাদা রঙের আকর্ষণীয় প্যাকেটে আসে। প্যাকেটের গায়ে ওপরের অংশেই আছে MSI ব্র্যান্ডিং, ডানে 14th, 13th, 12th জেনারেশনের ইন্টেল প্রসেসর সাপোর্ট তথ্য
এর নিচে UCC এর সিল, যারা মূলত বাংলাদেশে MSI এর ইম্পর্টার।
পাশেই মাদারবোর্ডটির ছবি, নিচে এর মডেল নাম্বার এবং সব থেকে নিচে লেখা লাইটিং Zen 4 এর তথ্য। অর্থাৎ এই মাদারবোর্ড ৪র্থ প্রজন্মনের PCIE সাপোর্ট করে।

অপর পাশে মাদারবোর্ড ব্র্যান্ডিং সাথে গুরুত্বপূর্ণ কিছু ফিচারের তথ্য, নিচে স্পেসিফিকেশন ও এর IO প্যানেলের Diagram। তাছাড়া, ইউজার ম্যানুয়াল ডাউনলোড করতে এই কিউআর কোড স্ক্যান করতে পারেন।
চলুন তাহলে খুলে ফেলি এই জাদুর বাক্স
Unboxing
- প্রথমেই মাদারবোর্ড, এরপর
- I/O শিল্ড (ব্যাকপ্লেট)
- একটি SATA কেবল
- এক জোড়া ওয়াই ফাই এন্টেনা
- ইউজার গাইড এবং M.2 স্ক্রু
- MSI স্টিকার
এবার হয়ে যাক এ মাদারবোর্ডের চুলচেরা বিশ্লেষণ
প্রথমেই দেখে নেয়া যাক এর সম্পূর্ণ স্পেসিফিকেশন (Full Specifications)
| বৈশিষ্ট্য | বিবরণ |
| প্রসেসর সাপোর্ট | ইন্টেল ১২তম/১৩তম/১৪তম জেনারেশন কোর, পেন্টিয়াম গোল্ড এবং সেলেরন প্রসেসর (LGA 1700 সকেট) |
| চিপসেট | ইন্টেল B760 |
| মেমরি | ৪ x DDR5 DIMM স্লট, 128GB পর্যন্ত, 6800+ MHz (OC) পর্যন্ত সাপোর্ট |
| এক্সপানশন স্লট | ১ x PCIe 4.0 x16 স্লট (CPU থেকে), ১ x PCIe 3.0 x16 স্লট (x4 মোডে, চিপসেট থেকে), ১ x PCIe 3.0 x1 স্লট (চিপসেট থেকে) |
| স্টোরেজ | ২ x M.2 PCIe 4.0 x4 স্লট, ৪ x SATA 6Gb/s পোর্ট |
| গ্রাফিক্স আউটপুট | ১ x HDMI 2.1 পোর্ট (4K@60Hz), ১ x DisplayPort 1.4 পোর্ট (4K@60Hz) |
| অডিও | Realtek ALC897 কোডেক, 7.1-চ্যানেল হাই ডেফিনিশন অডিও |
| ইন্টারনেট | Realtek RTL8125BG 2.5Gbps LAN, Intel Wi-Fi 6E AX211 (802.11ax), Bluetooth 5.3 |
| USB পোর্ট (পেছনে) | ২ x USB 3.2 Gen 2 10Gbps (Type-A), ২ x USB 3.2 Gen 1 5Gbps (Type-A), ২ x USB 2.0 |
| USB পোর্ট (সামনে) | ১ x USB 3.2 Gen 1 5Gbps (Type-C), ১ x USB 3.2 Gen 1 5Gbps (2 পোর্ট), ২ x USB 2.0 (2 পোর্ট) |
| ফর্ম ফ্যাক্টর | mATX (244mm x 244mm) |
Motherboard Interface
এমএসআইয়ের এই মাদারবোর্ডটি mATX ফর্ম ফ্যাক্টরের। সিলভার ও ব্লাক কম্বিনেশনের মাদারবোর্ডেটি দেখতে বেশ সুন্দর। মাদারবোর্ডটির ওপরে দিকের অংশে আছে শক্তিশালী হিটসিংক। VRM এবং চিপসেটের উপর যেখানে MSI-এর সিগনেচার ড্রাগন লোগো সম্বলিত বড় আকারের হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে যা কার্যকরভাবে তাপ প্রশমিত করতে সাহায্য করে।
স্টাইলিশ এ মাদারবোর্ডের চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Intel B760। যা মূলত ডিজাইন করা হয়েছে, গেমারদেরকে লক্ষ্য করে।
🔷 Intel B760 চিপসেটের বিশেষত্ব হলো
- ✅ 13th & 12th Gen Intel প্রসেসর সাপোর্ট
- ✅ DDR5 (এবং কিছু ক্ষেত্রে DDR4) RAM সাপোর্ট
- ✅ PCIe Gen4 লেন সাপোর্ট – দ্রুত SSD ও GPU ব্যবহারের জন্য
- ✅ USB 3.2 Gen2 এবং Gen1 পোর্ট সাপোর্ট
- ✅ Intel Rapid Storage Technology (IRST) সাপোর্ট
- ✅ TPM 2.0 সাপোর্ট – Windows 11 এর জন্য প্রস্তুত
- ✅ RAM ওভারক্লক (XMP) সাপোর্ট
- ✅ VMD (Volume Management Device) ফিচার সাপোর্ট
- ✅ শক্তিশালী অথচ ব্যালেন্সড পাওয়ার ম্যানেজমেন্ট
- ✅ মিড-রেঞ্জ বাজেটে প্রিমিয়াম ফিচারসেট
এই বোর্ডে DDR5 RAM ব্যবহার করা যাবে। মজার ব্যাপার হলো প্রয়োজনে র্যাম কে ওভার ক্লক করতে পারবেন 6800+MHz পর্যন্ত।
থাকছে ওয়াইফাই Wi-Fi 6E ও Bluetooth 5.3 এর দুর্দান্ত ওয়ারলেস কানেক্টিভিটি।
তাছাড়া গেমিং মাদারবোর্ড হওয়ার কারণে এর হিটসিংকসহ অন্যান্য কম্পনেন্ট উন্নত মানের মেটেরিয়ালে তৈরি, ফলে গেমিং কিংবা প্রোডাক্টভ দুটি ক্ষেত্রেই স্বল্প বাজেটের এই মাদারবোর্ড হতে পারে আপনার অন্যতম সেরা পছন্দ।
Processor and Power
মাদারবোর্ডটি ১৭০০ সকেটের যা সাপোর্ট করে ইন্টেল এর 14th, 13th, and 12th Gen Intel Core, Pentium, and Celeron প্রসেসর।
এই বোর্ডে ব্যবহৃত হয়েছে 12+1 Duet Rail Power System, যার মাধ্যমে CPU এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কম্পোনেন্টে নিরবিচ্ছিন্ন ও সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। প্রতিটি পাওয়ার ফেজে থাকছে উন্নত গুণমানের চোক ও MOSFET, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং লোড হ্যান্ডল করতে সহায়তা করে।
প্রসেসরের জন্য রয়েছে দুটি শক্তিশালী পাওয়ার কানেকশন – একটি ৮-পিন এবং অন্যটি ৪-পিন EPS (CPU Power) কানেক্টর, যা উচ্চ ক্লক স্পিডে ওভারক্লকিং অবস্থাতেও CPU-কে পর্যাপ্ত শক্তি সরবরাহ নিশ্চিত করে। এমনকি যদি আপনি Intel এর ১৪তম প্রজন্মের কোনো শক্তিশালী প্রসেসর ব্যবহার করেন, তবুও এই পাওয়ার ডিজাইন যথেষ্ট কার্যকর ও নিরাপদ।
এছাড়াও, মাদারবোর্ডে ব্যবহৃত হয়েছে উন্নত PCB লেয়ারিং এবং 2 oz (ounces) Thickened Copper, যা বিদ্যুৎ প্রবাহকে আরও কার্যকরভাবে চালনা করে এবং বোর্ডের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে।
Thermal control
গেমিং মাদারবোর্ড হওয়ায় এতে বেশ বড় ও উন্নত মানের MOSFET হিটসিংক ব্যবহার করা হয়েছে। ব্যবহৃত হয়েছে Extended Heatsink Design, যা VRM (Voltage Regulator Module) অংশে অতিরিক্ত গরম হওয়া রোধ করে এবং CPU-তে নিবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহে সহায়তা করে।
তাপমাত্রা নিয়ন্ত্রণে আরও কার্যকর করার জন্য এতে রয়েছে 7W/mK (7 Watts per meter Kelvin) থার্মাল প্যাড, যা স্ট্যান্ডার্ড থার্মাল প্যাডের তুলনায় অধিক তাপ শোষণ করতে সক্ষম। এর ফলে মাদারবোর্ডের পাওয়ার ডেলিভারি অংশসমূহ যেমন MOSFET এবং চোক ঠান্ডা থাকে, যা ওভারক্লকিং বা দীর্ঘ সময় ভারী কাজ করার সময়ও পারফরম্যান্স লেভেল স্থির রাখে।
এছাড়া, SSD এর জন্য রয়েছে M.2 Shield Frozr – একটি উন্নত হিটসিংক কাভার যা NVMe SSD-এর তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। উচ্চ গতির SSD অনেক সময় অতিরিক্ত গরম হয়ে যায়, যার ফলে পারফরম্যান্সে থার্মাল থ্রটলিং দেখা দেয়। কিন্তু এই থার্মাল শিল্ডের ফলে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং SSD দীর্ঘ সময় তার পূর্ণ গতি ধরে রাখতে পারে।
মাদারবোর্ডে রয়েছে একাধিক ফ্যান হেডার এবং PWM/DC ফ্যান কন্ট্রোল, যার মাধ্যমে ব্যবহারকারীরা BIOS বা MSI-এর সফটওয়্যার ব্যবহার করে ফ্যান স্পিড ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে পারেন। ফলে আপনার সিস্টেমের কুলিং পুরোপুরি নিজের মতো করে সেটআপ করা যায়।
RAM Support
DDR 5 RAM সাপের্টেড এ বোর্ডে র্যাম স্লট আছে 4টি, যার প্রতিটিতে সর্বোচ্চ ৪৮ গিগাবাইট পর্যন্ত RAM ইনস্টল করা যায়। ফলে সর্বোচ্চ ১৯২ গিগাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন।
DDR5 প্রযুক্তি DDR4 এর তুলনায় অনেক বেশি দ্রুতগতির এবং বিদ্যুৎ-সাশ্রয়ী। বেস ক্লক স্পিড ৪৮০০ মেগাহার্টজ হলেও, ওভারক্লকিং-এর মাধ্যমে এটি ৬৮০০+ মেগাহার্টজ পর্যন্ত পৌঁছাতে পারে, যা উন্নত গেমিং, ভিডিও এডিটিং ও মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা হবে+ দূর্দান্ত। এছাড়া, এই মাদারবোর্ড Intel® XMP 3.0 (Extreme Memory Profile) সাপোর্ট করে, যার মাধ্যমে আপনি এক ক্লিকেই মেমোরি ওভারক্লকিং করতে পারবেন, কোনো ম্যানুয়াল সেটআপের ঝামেলা ছাড়াই।
বোর্ডটি Non-ECC এবং Un-buffered মেমোরি সাপোর্ট করে এবং ডুয়াল চ্যানেল কনফিগারেশন সমর্থিত, যার ফলে মেমোরি পারফরম্যান্স আরও বেড়ে যায়। তবে, RAM নির্বাচনের আগে MSI-এর অফিসিয়াল QVL (Qualified Vendor List) দেখে নেওয়া ভালো, যাতে নিশ্চিত হওয়া যায় কোন RAM মডেলগুলো পুরোপুরি কম্প্যাটিবল।
Storage Support
মাদারবোর্ডটিতে রয়েছে দুইটি M.2 স্লট যা PCIe 4.0 x4 ইন্টারফেস সমর্থন করে। এই M.2 স্লটগুলো NVMe SSD-এর জন্য আদর্শ, এবং PCIe 4.0 ব্যবহারের ফলে অত্যন্ত দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করবে যা গেমিং, ভিডিও এডিটিং এবং বড় ফাইল লোডিংয়ের ক্ষেত্রে আপনার PC-এর পারফরম্যান্স বাড়াবে মূহুর্তেই। M.2 স্লটের সঙ্গে ব্যবহার করা হয়েছে M.2 Shield Frozr নামক হিটসিংক প্রযুক্তি, যা SSD এর অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে এবং গতির তারতম্য রোধ করে।
এছাড়াও, এই মাদারবোর্ডে ৪টি SATA III পোর্ট রয়েছে, যার মাধ্যমে আপনি প্রচলিত হার্ডড্রাইভ বা ২.৫ ইঞ্চি SATA SSD সংযোগ করতে পারবেন। প্রতিটি SATA পোর্ট ৬ গিগাবিট পার সেকেন্ড গতিতে ডেটা ট্রান্সফার করতে সক্ষম, যা সাধারণ স্টোরেজ ব্যবহারের জন্য যথেষ্ট। তাই আপনি চাইলে একই সাথে M.2 NVMe SSD এবং বড় ক্যাপাসিটির SATA হার্ডড্রাইভ ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন অনায়াসে।
স্টোরেজ সংযোগগুলোর সব পোর্ট ও স্লট স্ট্র্যাটেজিকালি বোর্ডের এমন জায়গায় বসানো হয়েছে, যেন কেসের ভিতরে কেবল ম্যানেজমেন্ট সহজ হয় এবং এয়ারফ্লো বাধাগ্রস্ত না হয়।
Onboard Connector:
🔝 উপরের অংশ (Top Edge)
- 1 x 8-pin CPU Power Connector
- 1 x 4-pin CPU Power Connector
- 1 x 4 pin CPU Fan Connector
- ARGB Connector
🔜 ডান পাশ (Right Edge)
- 1 x 4 pin Pump Fan Connector
- EZ Debug LED
- 1x 24-pin ATX main power connector
- 1 x USB 3.2 Gen 1 Type-C Front Panel Header
- 1 x USB 3.2 Gen 1 Type-A Header
- USB Connector
🔙 নিচের অংশ (Bottom Edge)
- 1 x Clear CMOS Jumper
- ARGB Connector
- Front Panel Header (Power Switch, Reset Switch, Power LED, HDD LED)
- 1 x TPM Module Connector
- 4 x SATA 6Gb/s Ports Connector
- 2 x USB 2.0 Connector
- Chassis Instruction connector
- System fan 2 Connector
- RGB LED connector
- Front panel audio connector
🔚 মাঝের অংশ (Center Area)
- Processor socket
- 2 x M.2 Slots with M.2 Clip (1x CPU Lane, 1x Chipset Lane)
- System Fan connector
- PCI_E1: PCIe 4.0 x16 Expansion Slot (From CPU)
- PCI_E2: PCIe 3.0 x1 (From B760 chipset)
- PCI_E3: PCIe 4.0 x4 (From B760 chipset)
পেছনের I/O প্যানেল:
🔌 ১টি PS/2 Mouse/ Keyboard Combo port -পুরানো কিবোর্ড/মাউস সংযোগের জন্য
🧲 ২টি USB 2.0 Type A Port – সাধারণ পেরিফেরাল ব্যবহারে (From B760 Chipset)
📺 ২টি HDMI 2.1 Port – 4K @ 60Hz পর্যন্ত সমর্থন
🖥️ ২টি DisplayPort 1.4 – 4K পর্যন্ত ভিডিও আউটপুট
⚡ ২টি USB 3.2 Gen 1 Type-A Ports (নীল রঙের) – ফাস্ট ডেটা ট্রান্সফার
🔵 ২টি USB 3.2 Gen 2 Type-A Port (লাল রঙের) – হাই-স্পিড ডিভাইসের জন্য
🌐 2.5G LAN Port (RJ45) – হাই-স্পিড ওয়্যার্ড ইন্টারনেট
📶 Wi-Fi Antenna Connectors (2টি) – Intel Wi-Fi 6E ও Bluetooth 5.3 এর জন্য
🔈 3 x Audio Jacks – 7.1 Channel HD Audio সাপোর্টি
আর এসব কন্ট্রোলের জন্য ব্যবহৃত হয়েছে NUVOTON NCT6687D Controller Chip

Audio
উন্নত অডিও পারফরম্যান্সের জন্য এই বোর্ডে ব্যবহৃত হয়েছে High Definition 7.1-Channel Audio, যা রিয়েল-টাইম স্পষ্ট ও পরিষ্কার শব্দ সরবরাহে সক্ষম। এতে ব্যবহার করা হয়েছে Realtek ALC897 অডিও কোডেক, যা ব্যালান্সড সাউন্ড কোয়ালিটি এবং ক্লিয়ার ভয়েস আউটপুট দিতে সক্ষম।
এই মাদারবোর্ডে ডেডিকেটেড অডিও ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, যা শব্দের বিশুদ্ধতা রক্ষা করে এবং অডিও সিগনালে কোনো ধরনের বিকৃতি (distortion) হতে দেয় না। অডিও কম্পোনেন্টগুলো বোর্ডের বাকি অংশ থেকে আলাদা একটি লেয়ারে ডিজাইন করা, যাকে বলা হয় Audio Boost প্রযুক্তি – যা ইলেকট্রিক্যাল ইন্টারফিয়ারেন্স থেকে রক্ষা করে এবং শব্দে Detail ও Depth বজায় রাখে।
গেমিংয়ের ক্ষেত্রে, শত্রুর পদচারণা কিংবা গুলির শব্দ নির্ভুলভাবে শনাক্ত করা অনেক সময় বিজয়ের মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। আর এই মাদারবোর্ডের উন্নত অডিও সিস্টেম সেই প্রয়োজনীয় স্পষ্টতা এবং directional sound প্রদান করে।
তবে এর অডিও সাপোর্টের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়, বিশেষ করে যারা হাই-এন্ড অডিও অভিজ্ঞতা প্রত্যাশা করেন তাদের জন্য। এই মাদারবোর্ডে ব্যবহৃত হয়েছে Realtek ALC897 অডিও কোডেক, যা বাজেট ফ্রেন্ডলি এবং স্ট্যান্ডার্ড ইউজের জন্য যথেষ্ট হলেও, এটি ALC1200 বা ALC1220 এর মত উন্নত কোডেকের সঙ্গে তুলনায় অনেকটাই পিছিয়ে।
এরফলে, হাই রেজোলিউশন অডিও প্লেব্যাক বা অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আছে, বিশেষ করে যদি আপনি হাই ইম্পিড্যান্স হেডফোন, স্টুডিও মনিটরিং হেডফোন বা প্রফেশনাল মাইক্রোফোন ব্যবহার করতে চান।
পাশাপাশি, এতে কোনো ডেডিকেটেড DAC (Digital to Analog Converter) বা এম্পলিফায়ার নেই, যার ফলে অডিও ডিটেইল ও Depth এর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা লক্ষণীয়।
আরও একটি বিষয় হলো, S/PDIF বা অপটিক্যাল আউটপুট না থাকা, যা হাই-এন্ড স্পিকার বা হোম থিয়েটার সিস্টেমের সঙ্গে কানেক্ট করতে পারবেন না। তাছাড়া, যারা ভার্চুয়াল সারাউন্ড বা 3D positional audio এর মত ফিচার খোঁজেন, তাদের জন্যও এই বোর্ডের অডিও সাপোর্ট কিছুটা সাধারন মানের হতে পারে।
Connectivity
এতে রয়েছে Intel Wi-Fi 6E এবং Bluetooth 5.3 সাপোর্ট, যা দ্রুত ও স্থিতিশীল ওয়্যারলেস নেটওয়ার্ক ও ডিভাইস কানেকশন নিশ্চিত করে। Wi-Fi 6 প্রযুক্তি উচ্চ গতি, কম লেটেন্সি এবং উন্নত মাল্টি-ডিভাইস হ্যান্ডলিংয়ের জন্য আদর্শ এবং এর গতি ২৪০০ Mbps পর্যন্ত ডেলিভার করতে সক্ষম।.
আর তারযুক্ত নেটওয়ার্কের জন্য রয়েছে 2.5G LAN (Realtek chipset), যা সাধারণ 1G LAN এর তুলনায় কয়েকগুণ বেশি ব্যান্ডউইথ সরবরাহ করতে সক্ষম। এটি অনলাইন গেমিং, স্ট্রিমিং বা বড় ফাইল ট্রান্সফারের সময় বাড়তি গতি এবং কম ল্যাগ নিশ্চিত করে।
USB কানেক্টিভিটির দিক থেকেও এই বোর্ডে রয়েছে প্রশংসনীয় বৈচিত্র্য – পিছনের I/O প্যানেলে রয়েছে USB 3.2 Gen 2 Type-A এবং সামনের জন্য রয়েছে Type-C পোর্ট, যা দ্রুত ডেটা ট্রান্সফার এবং নতুন প্রজন্মের ডিভাইসের সঙ্গে কম্প্যাটিবিলিটি প্রদান করে। এছাড়া আছে USB 3.2 Gen 1 ও USB 2.0 পোর্টের সমন্বয়, যা একাধিক পেরিফেরাল একসঙ্গে ব্যবহার করতেও সহায়তা করে।
ডিসপ্লে সংযোগের জন্য রয়েছে HDMI 2.1 এবং DisplayPort 1.4, যেগুলোর মাধ্যমে 4K পর্যন্ত রেজোলিউশনে ভিডিও আউটপুট দেয়া সম্ভব। ফলে যারা iGPU বা বিল্ট-ইন গ্রাফিক্স ব্যবহার করছেন, তাদের জন্যও এই বোর্ড চমৎকার অপশন।
BIOS and Software
MSI এর এই মাদারবোর্ডটি ব্যবহারকারীদের জন্য সহজবোধ্য, ইউজার-ফ্রেন্ডলি এবং ফিচারসমৃদ্ধ BIOS ইন্টারফেস রয়েছে। Click BIOS 5, যা ইউজারদের জন্য একটি গ্রাফিকাল এবং কীবোর্ড-মাউস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করে। এই BIOS ইন্টারফেসে সহজেই ওভারক্লকিং, ভোল্টেজ কন্ট্রোল, ফ্যান স্পিড অ্যাডজাস্টমেন্ট এবং স্টোরেজ কনফিগারেশন করা যায়। বিশেষ করে নতুন ব্যবহারকারীদের জন্য “EZ Mode” এবং অভিজ্ঞদের জন্য “Advanced Mode” – এই দুটি মোডই কাজকে আরও সহজ করে তোলে।
BIOS আপডেটও সহজ করা হয়েছে MSI-এর BIOS Flashback ফিচারের মাধ্যমে, যার ফলে CPU বা RAM ইনস্টল না করেও USB ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করে BIOS আপডেট করা সম্ভব। এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার, বিশেষ করে নতুন প্রসেসরের সাথে কম্প্যাটিবিলিটি নিশ্চিত করতে।
MSI Center
MSI Center হলো MSI-এর একটি অল-ইন-ওয়ান ইউটিলিটি সফটওয়্যার, যা ব্যবহারকারীদের তাদের মাদারবোর্ড ও সংযুক্ত হার্ডওয়্যারের কার্যকারিতা নিয়ন্ত্রণ ও কাস্টোমাইজ করতে সাহায্য করে। মাদারবোর্ডে MSI Center ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা সিস্টেম পারফরম্যান্স, ফ্যান স্পিড, RGB লাইটিং এবং সফটওয়্যার আপডেটসহ নানা গুরুত্বপূর্ণ ফিচার সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন।
এই সফটওয়্যারে রয়েছে Hardware Monitoring, যা CPU, GPU, ফ্যান স্পিড এবং তাপমাত্রা রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে দেয়। এছাড়া রয়েছে Smart Fan Control, যার মাধ্যমে কাস্টম ফ্যান speed সেট করা যায়, ফলে সিস্টেমের শব্দ নিয়ন্ত্রণে রাখা এবং কুলিং অপ্টিমাইজ করা সহজ হয়।
আরও উল্লেখযোগ্য একটি ফিচার হলো Mystic Light, যা ব্যবহারকারীদের RGB লাইটিং নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। আপনি চাইলে বোর্ডের RGB এবং অন্যান্য সমর্থিত কম্পোনেন্টগুলোর আলো একসাথে সিঙ্ক করতে পারবেন। তাছাড়া System Diagnosis, Driver Update, LAN Manager প্রভৃতি টুলের মাধ্যমে আপনার পিসি আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।
এখন সিদ্ধান্ত আপনার
🛒 কেন কিনবেন?
- 🚀 DDR5 মেমোরি সাপোর্ট: আধুনিক ও ফিউচার-প্রুফ RAM সাপোর্ট, যা দ্রুতগতির ডেটা ট্রান্সফার ও উন্নত পারফরম্যান্স নিশ্চিত করে।
- 🌐 2.5G LAN + Wi-Fi 6: গেমিং ও ভারী নেটওয়ার্ক কাজের জন্য হাই স্পিড কানেক্টিভিটির সুবিধা।
- ⚙️ Gen4 PCIe এবং M.2 স্লট: দ্রুত NVMe SSD ও আধুনিক GPU ব্যবহারের সুবিধা, যা পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ❄️ উন্নত কুলিং ডিজাইন: Extended Heatsink ও M.2 Shield তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।
- 🧠 সহজ BIOS ব্যবস্থাপনা: Click BIOS 5 ও BIOS Flashback ফিচার নতুন ব্যবহারকারীর জন্যও আপগ্রেডেশন ও কনফিগারেশন সহজ করে তোলে।
- 🎮 গেমিং ও ক্রিয়েটিভ কাজের জন্য উপযুক্ত: শক্তিশালী VRM ও মাল্টি-গ্রাফিক্স সাপোর্ট থাকায় এটি গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ।
- 🛠️ MSI Center সফটওয়্যার: একটি প্ল্যাটফর্ম থেকেই RGB, ফ্যান, আপডেট, পারফরম্যান্স—সব কিছু কন্ট্রোলের সুবিধা।
- 💸 ভ্যালু ফর মানি: মিড-রেঞ্জ বাজেটে প্রিমিয়াম ফিচারসমৃদ্ধ একটি মাদারবোর্ড, যা দীর্ঘমেয়াদে ইনভেস্টমেন্টের মতো কাজ করে।
❌ কেন কিনবেন না? – MSI B760M GAMING PLUS WIFI (DDR5)
- 🔇 অডিও কোডেক সীমাবদ্ধতা: Realtek ALC897 কোডেক ব্যবহৃত হওয়ায় হাই-এন্ড অডিও অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে। অডিও এনথুসিয়াস্টদের জন্য এটি যথেষ্ট নয়।
- 🎧 ডেডিকেটেড DAC বা এম্প নেই: হাই ইম্পিড্যান্স হেডফোন বা প্রফেশনাল অডিও গিয়ার ব্যবহারে পারফরম্যান্স কমে যেতে পারে।
- 🔌 অপটিক্যাল আউটপুট অনুপস্থিত: হোম থিয়েটার বা স্পেশাল অডিও সেটআপের জন্য প্রয়োজনীয় S/PDIF আউটপুট নেই।
- ❗ অতিরিক্ত ফিচার না থাকা: এই বোর্ডে Thunderbolt, USB 4 বা অতিরিক্ত RGB হেডার সাপোর্ট নেই, যা কিছু ব্যবহারকারীর জন্য সীমাবদ্ধতা হতে পারে।
- 🧊 ওভারক্লকিং সীমিত: চিপসেট B সিরিজ হওয়ায় Intel K সিরিজ প্রসেসরের ফুল ওভারক্লকিং পোটেনশিয়াল এক্সপ্লয়েট করা সম্ভব নয়।
- 🖥️ কম সংখ্যক SATA পোর্ট: যারা একাধিক SATA ড্রাইভ বা HDD ব্যবহার করতে চান, তাদের জন্য পোর্ট সীমাবদ্ধতা হতে পারে।
- 🧩 mATX ফর্ম ফ্যাক্টর: বড় কেস ও মাল্টি-জিপিইউ বিল্ডের ক্ষেত্রে সীমিত স্পেসের কারণে কিছু ব্যবহারকারী অসন্তুষ্ট হতে পারেন।
- Motherbord এ সরাসরি Type C পোর্ট নেই
এক নজরে:
B760M GAMING PLUS WIFI
- Support Intel® Core™ 14th/ 13th/ 12th Gen Processors, Intel® Pentium® Gold and Celeron® Processors for LGA 1700 socket
- Supports DDR5 Memory, Dual Channel DDR5 6800+MHz (OC)
- Enhanced Power Design: 12+1 Duet Rail Power System with P-PAK, 8-pin + 4-pin CPU power connectors, Core Boost, Memory Boost
- Premium Thermal Solution: Extended Heatsink, MOSFET thermal pads rated for 7W/mK, additional choke thermal pads are built for high-performance systems and non-stop gaming experience
- Lightning Fast Game experience: PCIe 4.0 slot, Lightning Gen 4 x4 M.2 with M.2 Shield Frozr, USB 3.2 Gen 2 10G
- 2.5G LAN with Wi-Fi 6E Solution: Upgraded network solution for professional and multimedia use. Delivers a secure, stable, and fast network connection
- High Quality PCB: 6-layer PCB made by 2oz thickened copper
- Audio Boost: Reward your ears with studio-grade sound quality for the most immersive gaming experience
ওয়ারেন্টি: ৩ বছর
মূল্য: বাংলাদেশের বাজারে এর বর্তমান মূল্য 19,200 টাকা।
কিনতে এখানে ক্লিক করুন। For a discount, use the coupon Code: STASAM222
মূল্য যেহেতু আন্তর্জাতিক বাজারের সাথে পরিবর্তনশীল যে কোন সময় এর পরিবর্তত হতে পারে। তাই সর্বশেষ আপডেট জানুন এই লিংক থেকে।
এই ভিডিওতে দেখে নিতে পারেন বিস্তারিত।
আরো দেখুন



