সাধারণত পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে কোন দেশ ও স্থানের প্রকৃত নামের পরিবর্তে যে নামে ডাকা হয় সেটিই ঐ দেশ ও স্থানের ভৌগোলিক নাম বলা হয়। এ ধরনের ভৌগোলিক স্থানের নাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় নিয়মিত আসে। এ ধরনের কিছু প্রশ্ন সাল অনুসারে নিচে দেয়া হল।
| দেশ ও স্থানের নাম | ভৌগোলিক উপনাম | পরীক্ষা |
| বেলজিয়াম | ‘ইউরোপের ককপিট’/ ‘ইউরোপেররণক্ষেত্র’ | ২৮ তম বিসিএস |
| সুইজারল্যান্ড | ‘ইউরোপের ক্রীড়াঙ্গন’ | পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার: ১১ |
| ব্যাংকক | ‘প্রাচ্যের ভেনিস’ | কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার: ০৮ |
| সিডনি | ‘দক্ষিণের রাণী’ | বিএডিসি’র সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১৭ |
| বাহরাইন | ‘মুক্তার দ্বীপ’ | ডিপিডিসি’র অফিসার: ১৮ |
| মুম্বাই | ‘দ্যা সিটি অব ড্রিমস’ | জাবি: ১৬-১৭ |
| আইসল্যান্ড | ‘আগুণের দ্বীপ’/ ‘আগুণ ও বরফের ভূমি’ | বিআরইবি’র সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর: ১৯, এনএসআই’রওয়াচার কনস্টেবল: ২১ |
| গ্রেট ব্রিটেন | ‘সমুদ্রের বধূ’ | বিটিভির সহকারী প্রকৌশলী: ১৭ |
| বাগদাদ | ‘ন্যায় বিচারের উদ্যান’ | রাবি: ১২-১৩ |
| নিউইয়র্ক | ‘বিশ্বের রাজধানী’/ ‘জাঁকজমকের নগরী’/ ‘বিগ আপেল’/ গগণচুম্বী অট্টালিকার শহর’ | বাংলাদেশ গ্যাস ফিল্ডের উপ-সহকারী প্রকৌশলী: ২১, সোনালী ব্যাংকের অফিসার: ১৯, সাধারণ বীমা কর্পোরেশনের অফিসার: ০৯ |
| জেরুজালেম | ‘পবিত্র ভূমি’ | ১১ তম বিসিএস |
| কাশ্মীর | ‘ভূ-স্বর্গ’ | রাবি: ১৫-১৬ |
| পামীর | ‘পৃথিবীর ছাদ’ | চবি: ১৫-১৬, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ১৫ |
| জাপান | ‘সূর্যোদয়ের দেশ’/ ‘ভূমিকম্পের দেশ’ | পেট্রোবাংরার উচ্চমান সহকারী: ১৭ |
| চীন | ‘প্রাচীরের দেশ’ | রাবি: ০১–০২ |
| তিব্বত | ‘নিষিদ্ধ দেশ’ | রাবি: ০৩-০৪ |
| ভুটান | ‘বজ্রপাতের দেশ’/ ‘এশিয়ার বজ্রপাত’ | বিএসসির সহকারী প্রোগ্রামার: ২১ |
| ইতালি | ‘মার্বেলের শহর’ | রাবি: ১৮-১৯ |
| অস্ট্রেলিয়া | ‘ডাউন আন্ডার’/ ‘ক্যাঙ্গারুর দেশ’/ ‘পশমের দেশ’ | |
| মিশর | ‘নীল নদের দেশ’/ ‘পিড়ামিডের দেশ’ | রাবি: ০২-০৩ |
| ইরান | ‘সিল্কি রুটের দেশ’ | রাবি: ০৭-০৮ |
| রোম | ‘Silent City’/ ‘নীরব শহর’/ চির শান্তির শহর’ | সোনালী ব্যাংকের অফিসার: ১৮ |
| থাইল্যান্ড | ‘শ্বেতহস্তীর দেশ’/ ‘সাদ হাতির দেশ’ | জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১৬ |
| ব্রাজিল | ‘Land of Palms’ | পিকেবি’র সিনিয়র অফিসার: ২১ |
| প্যারিস | ‘আলোর শহর’/ ‘সিটি অব কালচার’ | জাবি: ১৭-১৮ |
| ভ্যাটিকান | ‘পোপের শহর’/ দি হলি সী’ | চবি: ১৬-১৭ |
| সানফ্রান্সিসকো | ‘সোনালী তোরণের শহর’ | বাংলাদেশ সমবায় ব্যাংকের অফিসার: ১৫ |
| বেঙ্গালুরু | ‘ওয়াইফাই শহর’ | বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক: ১৭ |
| কোরিয়া | ‘শান্ত সকালের দেশ’/ ‘শান্ত দেশ’ | জবি: ১১-১২ |
| লাসা | ‘নিষিদ্ধ শহর’ | ১৫ তম বিসিএস |
| জেনেভা | ‘সম্মেলনের শহর’ | চবি: ১৬-১৭ |
| ইউক্রেন | ‘সোভিয়েত ইউনিয়নের শস্যভান্ডা’ | ঢাবি: ০২-০৩ |
| তাসখন্দ | ‘ঝরণার শহর’ | অগ্রণী ব্যাংকের অফিসার ক্যাশ: ১৫ |
| স্টকহোম | ‘উত্তরের ভেনিস’ | জাবি: ০৯-১১ |
| উগান্ড | ‘আফ্রিকার মুক্তা’ | (দুদকের উপ- সহকারী পরিচালক: ২০) |
| কায়রো | ‘বাজারে শহর’ | রাবি: ০৭-০৮ |
| ভিয়েনা | ‘ইউরোপের প্রবেশদ্বার’ | ২৮ তম বিসিএস |
| শিকাগো | ‘পৃথিবীর কসাইখানা’/ ‘বাতাসের শহর’/ উদ্যানের শহর’ | খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক: ১১, ইবি: ১৩-১৪ |
| ভেনিস | ‘খালের নগরী’/ ‘নিমজ্জমান নগরী’ | বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ১০, থানা সহকারী শিক্ষা অফিসার: ৯৯ |
| কিউবা | ‘মুক্তার দেশ’/ ‘পৃথিবীর চিনির আধার’ | রাবি: ১০-১১ |
| ইকুয়েডর | ‘চির বসন্তের দেশ’ | সমাজসেবা অধিদপ্তর |
| জাম্বিয়া | ‘তামার দেশ’/ ‘কপারের দেশ’ | জনতা ব্যাংকের অফিসার: ১২ |
| নরওয়ে | ‘নিশীত সূর্যের দেশ’/ ‘ধীবলের দেশ’ | বিআরইবি’র সহকারী মহাব্যবস্থ্যাপক |
| জোহান্সবার্গ | ‘স্বর্ণ নগরী’ | চবি: ১৯-২০ |
| ওসাকা | ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ | (জাককানইবি: ১৯-২০) |
| জয়পুর | ‘গোলাপী শহর’ | জনতা ব্যাংকের সিনিয়র অফিসার: ২০ |
| হারারে | ‘পুষ্পমন্ডিত বৃক্ষের শহর’ | রাবি: ০৫-০৬ |
| ফিনল্যান্ড | ‘হাজার হ্রদের দেশ’/ ‘হাজার দ্বীপের দেশ’ | ৩১ তম বিসিএস |
| কানাডা | ‘ম্যাপল পাতার দেশ’/ ‘লিলি ফুলের দেশ’ | গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী: ১৮ |
| নাটাল | ‘চির সবুজের দেশ’ | বাংলাদেশ পুলিশের সহকারী রাসায়নবিদ: ০২ |
| কিটো | ‘চির বসন্তের নগরী’ | (রাবি: ১০-১১) |
World Map
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের সমাধান (নমুনা)
১. প্রশ্ন: কোন দেশকে “উদীয়মান সূর্যের দেশ” বলা হয়?
উত্তর: জাপান
২. প্রশ্ন: “নদীর দেশ” হিসেবে কোন দেশ পরিচিত?
উত্তর: বাংলাদেশ
৩. প্রশ্ন: কোন দেশকে “তুষারের দেশ” বলা হয়?
উত্তর: রাশিয়া
৪. প্রশ্ন: “কফির দেশ” নামে কোন দেশ পরিচিত?
উত্তর: ব্রাজিল
৫. প্রশ্ন: কোন দেশকে “কুয়াশার দেশ” বলা হয়?
উত্তর: যুক্তরাজ্য
৬. প্রশ্ন: “নীল নদীর দেশ” হিসেবে কোন দেশ পরিচিত?
উত্তর: মিশর
৭. প্রশ্ন: কোন দেশকে “লাল মহাদেশ” বলা হয়?
উত্তর: অস্ট্রেলিয়া
৮. প্রশ্ন: কোন দেশকে “মধ্যরাতের সূর্যের দেশ” বলা হয়?
উত্তর: নরওয়ে
৯. প্রশ্ন: “প্রাচ্যের মুক্তা” নামে কোন দেশ পরিচিত?
উত্তর: ফিলিপাইন
১০. প্রশ্ন: “রূপার দেশ” নামে কোন দেশ পরিচিত?
উত্তর: আর্জেন্টিনা
পরীক্ষায় ভালো স্কোর করার কৌশল
১. নিয়মিত চর্চা করুন: প্রতিদিন নতুন দেশ ও তাদের উপনাম মুখস্থ করার চেষ্টা করুন।
২. সংক্ষেপে লিখে রাখুন: গুরুত্বপূর্ণ ভৌগোলিক উপনাম ছোট ছোট নোট তৈরি করে পড়ুন।
৩. কুইজ দিন: অনলাইনে বিভিন্ন সাধারণ জ্ঞানের কুইজ অংশগ্রহণ করুন।
৪. সম্পর্কিত প্রশ্নপত্র অনুশীলন করুন: পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র দেখে অনুশীলন করুন।
৫. চিত্র ও মানচিত্র ব্যবহার করুন: বিভিন্ন দেশের মানচিত্র দেখে তাদের উপনাম সম্পর্কিত তথ্য সহজে মনে রাখা যায়।
বিশ্বের বিভিন্ন দেশ ও তাদের ভৌগোলিক উপনাম জানা চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তালিকা মনে রাখলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। নিয়মিত চর্চা ও অনুশীলনের মাধ্যমে এই অংশে ভালো করা সম্ভব। আশা করি, এই প্রবন্ধটি পরীক্ষার্থীদের জন্য সহায়ক হবে।
আরো দেখুন

