জীববিজ্ঞান একটি বিস্তৃত ও জটিল শাস্ত্র, যা জীবের গঠন, কার্যপ্রণালী, বিকাশ এবং পরিবেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। এই বৃহৎ শাখাটিকে আরও গভীরভাবে অনুধাবন করার জন্য জীববিজ্ঞানকে বিভিন্ন উপ-বিদ্যায় ভাগ করা হয়েছে। প্রতিটি শাখা নির্দিষ্টভাবে জীবজগতের কোনো একটি দিক নিয়ে গবেষণা করে। জীববিজ্ঞান বিষয়ক বিদ্যাসমূহকে চার ভাগে ভাগে করা হয়েছে। যথা-
১. প্রাণীবিজ্ঞান ভিত্তিক
২. উদ্ভিদবিজ্ঞান ভিত্তিক
৩. পরিবেশ বিদ্যা ভিত্তিক
৪. চিকিৎসা ও প্রযুক্তি ভিত্তিক
প্রাণীবিজ্ঞান ভিত্তিক
প্রাণীবিজ্ঞান (Zoology) হলো জীববিজ্ঞানের এক বিশাল শাখা। যেখানে প্রাণীজগতের গঠন, কার্যপ্রণালী, শ্রেণিবিন্যাস, বিবর্তন, পরিবেশগত সম্পর্ক ইত্যাদি অধ্যয়ন করা হয়। প্রাণীবিজ্ঞান আবার বহু বিদ্যায় বিভক্ত।
প্রাণীবিজ্ঞান ভিত্তিক বিদ্যাসমূহের তালিকা
প্রাণীবিজ্ঞান ভিত্তিক বিদ্যাসমূহ-কে মোটামুটি চারটি ভাগে ভাগ করা যায়ঃ
১. বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান (মূল গঠন ও প্রক্রিয়া)
২. বিশেষায়িত প্রাণীবিজ্ঞান (নির্দিষ্ট প্রাণীগোষ্ঠীভিত্তিক)
৩. প্রয়োগমূলক প্রাণীবিজ্ঞান (কৃষি, শিল্প, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে প্রয়োগ)
৪. আধুনিক/আন্তঃবিষয়ক প্রাণীবিজ্ঞান (ইকোলজি, আচরণবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান ইত্যাদি)
১. মৌলিক বা বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান
| শাখার নাম | ইংরেজি নাম | সংক্ষিপ্ত বর্ণনা |
| প্রাণীর শ্রেণিবিন্যাসবিদ্যা | Taxonomy / Systematics | প্রাণীর শ্রেণিবিন্যাস, নামকরণ ও বিবর্তনগত সম্পর্ক |
| প্রাণীর গঠনবিদ্যা | Morphology | প্রাণীর বাহ্যিক গঠন ও রূপ |
| অঙ্গসংস্থানবিদ্যা | Anatomy | দেহের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ |
| শারীরবিদ্যা | Physiology | প্রাণীর অঙ্গ ও দেহতন্ত্রের কার্যপ্রণালী |
| ভ্রূণতত্ত্ব | Embryology | প্রাণীর ভ্রূণের বিকাশ |
| বিকাশতত্ত্ব | Developmental Biology | বৃদ্ধি ও অঙ্গের গঠন |
| জেনেটিক্স | Animal Genetics | বংশগতি, জিন ও বৈশিষ্ট্যের উত্তরাধিকার |
| বিবর্তনতত্ত্ব | Evolutionary Zoology | প্রাণীর উৎপত্তি ও বিবর্তন |
২. বিশেষায়িত প্রাণীবিজ্ঞান
| শাখার নাম | ইংরেজি নাম | সংক্ষিপ্ত বর্ণনা |
| কীটতত্ত্ব | Entomology | কীটপতঙ্গ বিষয়ক গবেষণা |
| পাখিবিদ্যা | Ornithology | পাখির জীবনচক্র ও শ্রেণিবিন্যাস |
| মৎস্যবিদ্যা | Ichthyology | মাছ ও মৎস্যসম্পদ |
| সরীসৃপবিদ্যা | Herpetology | সরীসৃপ ও উভচর প্রাণী |
| স্তন্যপায়ী প্রাণীবিদ্যা | Mammalogy | স্তন্যপায়ী প্রাণী |
| অণুজীব প্রাণীবিদ্যা | Protozoology | প্রোটোজোয়া জাতীয় এককোষী প্রাণী |
| সামুদ্রিক প্রাণীবিদ্যা | Marine Zoology | সামুদ্রিক প্রাণী ও ইকোসিস্টেম |
| প্যালিওজুলজি | Paleozoology | প্রাণীর জীবাশ্ম ও বিলুপ্ত প্রাণী |
৩. প্রয়োগমূলক প্রাণীবিজ্ঞান
| শাখার নাম | ইংরেজি নাম | সংক্ষিপ্ত বর্ণনা |
| পশুপালনবিদ্যা | Animal Husbandry | গবাদি পশু পালন, উৎপাদন বৃদ্ধি |
| দুগ্ধবিদ্যা | Dairy Science | দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ |
| মধুবিদ্যা | Apiculture | মৌমাছি পালন ও মধু উৎপাদন |
| রেশমবিদ্যা | Sericulture | রেশমকীট পালন ও রেশম উৎপাদন |
| পাখি পালনবিদ্যা | Aviculture | পাখি পালন, সংরক্ষণ ও প্রজনন (১৪ তম বিসিএস) |
| ইমিউনোজুলজি | Immunozoology | প্রাণীর রোগ প্রতিরোধ ব্যবস্থা |
| ফরেনসিক প্রাণীবিজ্ঞান | Forensic Zoology | অপরাধ তদন্তে প্রাণীবিজ্ঞান প্রয়োগ |
| পরজীবীবিজ্ঞান | Parasitology | প্রাণীদেহে বসবাসকারী পরজীবীর প্রভাব |
| পোল্ট্রি ফার্মিং | Poultry Farming | হাঁস-মুরগি পালন বিদ্যা (২৩ তম বিসিএস) |
৪. আধুনিক ও আন্তঃবিষয়ক প্রাণীবিজ্ঞান
| শাখার নাম | ইংরেজি নাম | সংক্ষিপ্ত বর্ণনা |
| আচরণবিজ্ঞান | Ethology | প্রাণীর স্বভাব ও আচরণ |
| ইকোলজি | Animal Ecology | প্রাণী ও পরিবেশের সম্পর্ক |
| বায়োজিওগ্রাফি | Zoogeography | পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাণীর বিস্তৃতি |
| তুলনামূলক শারীরবিদ্যা | Comparative Physiology | বিভিন্ন প্রাণীর শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের তুলনা |
| স্নায়ুবিজ্ঞান | Neurozoology | প্রাণীর স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক |
| বায়োমেট্রিক্স | Biometrics (in Zoology) | প্রাণীর পরিসংখ্যানভিত্তিক বৈশিষ্ট্য বিশ্লেষণ |
উদ্ভিদবিজ্ঞান ভিত্তিক বিদ্যাসমূহ
উদ্ভিদবিদ্যা (Botany) হলো জীববিজ্ঞানের আরেকটি বিশাল শাখা, যেখানে উদ্ভিদের গঠন, শ্রেণিবিন্যাস, শারীরবৃত্তি, প্রজনন, বিবর্তন, পরিবেশগত ভূমিকা ইত্যাদি অধ্যয়ন করা হয়। উদ্ভিদবিদ্যা আবার বিভিন্ন বিদ্যায় বিভক্ত।
উদ্ভিদবিজ্ঞান ভিত্তিক বিদ্যাসমূহ-কে মোটামুটি চারটি ভাগে ভাগ করা যায়ঃ
১. মৌলিক বা বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান (মূল গঠন ও প্রক্রিয়া)
২. বিশেষায়িত প্রাণীবিজ্ঞান (নির্দিষ্ট প্রাণীগোষ্ঠীভিত্তিক)
৩. প্রয়োগমূলক প্রাণীবিজ্ঞান (কৃষি, শিল্প, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে প্রয়োগ)
৪. আধুনিক/আন্তঃবিষয়ক প্রাণীবিজ্ঞান (ইকোলজি, আচরণবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান ইত্যাদি)
১. মৌলিক বা বিশুদ্ধ উদ্ভিদবিদ্যা
| শাখার নাম | ইংরেজি নাম | সংক্ষিপ্ত বর্ণনা |
| উদ্ভিদের গঠনবিদ্যা | Plant Morphology | উদ্ভিদের বাহ্যিক গঠন ও রূপ নিয়ে গবেষণা |
| অঙ্গসংস্থানবিদ্যা | Plant Anatomy | উদ্ভিদের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ (কোষ, টিস্যু, ভাস্কুলার বান্ডল ইত্যাদি) |
| উদ্ভিদ শারীরবিদ্যা | Plant Physiology | আলোকসংশ্লেষ, শ্বসন, পানি পরিবহন, পুষ্টি গ্রহণ ইত্যাদি |
| উদ্ভিদ কোষতত্ত্ব | Plant Cytology | উদ্ভিদের কোষ, কোষ বিভাজন ও কার্যকারিতা |
| উদ্ভিদ জেনেটিক্স | Plant Genetics | বংশগতি, জিনতত্ত্ব ও প্রজনন |
| উদ্ভিদ প্যালিওন্টোলজি | Paleobotany | প্রাচীন উদ্ভিদের জীবাশ্ম অধ্যয়ন |
| উদ্ভিদের বিবর্তনবিদ্যা | Evolutionary Botany | উদ্ভিদের উৎপত্তি ও বিবর্তন প্রক্রিয়া |
২. শ্রেণিবিন্যাস ও বিশেষ উদ্ভিদবিদ্যা
| শাখার নাম | ইংরেজি নাম | সংক্ষিপ্ত বর্ণনা |
| উদ্ভিদ শ্রেণিবিন্যাসবিদ্যা | Plant Taxonomy / Systematics | উদ্ভিদের শ্রেণিবিন্যাস, নামকরণ ও বিবর্তনগত সম্পর্ক |
| শৈবালতত্ত্ব | Phycology / Algology | শৈবাল বা Algae নিয়ে গবেষণা |
| ছত্রাকবিদ্যা | Mycology | ছত্রাক (Fungi) নিয়ে গবেষণা |
| শৈবাল-উদ্ভিদবিদ্যা | Bryology | শেওলা ও লিভারওয়ার্ট নিয়ে গবেষণা |
| নগ্নবীজ উদ্ভিদবিদ্যা | Gymnospermy | নগ্নবীজী উদ্ভিদ (যেমন শলপত্র, দেবদারু) |
৩. প্রয়োগমূলক উদ্ভিদবিদ্যা
| শাখার নাম | ইংরেজি নাম | সংক্ষিপ্ত বর্ণনা |
| কৃষিবিদ্যা | Agronomy | ফসল উৎপাদন ও উন্নয়ন |
| উদ্যানতত্ত্ব | Horticulture | ফল, সবজি, ফুল ও শোভা উদ্ভিদ চাষ |
| উদ্ভিদ রোগতত্ত্ব | Plant Pathology | উদ্ভিদের রোগ, রোগজীবাণু ও নিয়ন্ত্রণ |
| অর্থনৈতিক উদ্ভিদবিদ্যা | Economic Botany | খাদ্য, ওষুধ, আঁশ, তেল ইত্যাদি উৎপাদনকারী উদ্ভিদ |
| বনবিদ্যা | Forestry | বন সংরক্ষণ, গাছ লাগানো ও ব্যবস্থাপনা |
| ফার্মাকোগনসি | Pharmacognosy | ভেষজ ও ঔষধি উদ্ভিদ নিয়ে গবেষণা |
| টিস্যু কালচার | Plant Tissue Culture | পরীক্ষাগারে কৃত্রিমভাবে উদ্ভিদ সৃষ্টি |
| বায়োটেকনোলজি (উদ্ভিদ) | Plant Biotechnology | জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিএমও ফসল উৎপাদন |
৪. আধুনিক ও আন্তঃবিষয়ক উদ্ভিদবিদ্যা
| শাখার নাম | ইংরেজি নাম | সংক্ষিপ্ত বর্ণনা |
| উদ্ভিদ ইকোলজি | Plant Ecology | উদ্ভিদ ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক |
| পরিবেশবিদ্যা | Environmental Botany | পরিবেশে উদ্ভিদের ভূমিকা ও সংরক্ষ |
| উদ্ভিদ ভৌগোলিক বিদ্যা | Phytogeography | পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উদ্ভিদের বিস্তৃতি |
| ফরেনসিক উদ্ভিদবিদ্যা | Forensic Botany | অপরাধ তদন্তে উদ্ভিদের প্রয়োগ |
| জৈব-রাসায়ন (উদ্ভিদ) | Phytochemistry | উদ্ভিদের রাসায়নিক উপাদান (আলকালয়েড, ট্যানিন ইত্যাদি |
পরিবেশবিদ্যা ভিত্তিক বিদ্যাসমূহের তালিকা
| শাখার নাম | ইংরেজি নাম | সংক্ষিপ্ত বর্ণনা |
| জীবমণ্ডলবিদ্যা | Biosphere Ecology | পৃথিবীর জীবমণ্ডল ও এর কাঠামো |
| জনসংখ্যা পরিবেশবিদ্যা | Population Ecology | জনসংখ্যার আকার, বৃদ্ধি, ঘনত্ব ও গতি |
| সমাজ পরিবেশবিদ্যা | Community Ecology | বিভিন্ন প্রজাতির জীবের পারস্পরিক সম্পর্ক |
| আচরণগত পরিবেশবিদ্যা | Behavioral Ecology | পরিবেশের প্রভাবে প্রাণীর আচরণগত অভিযোজন |
| বন পরিবেশবিদ্যা | Forest Ecology | বনভূমি ও বৃক্ষ-সম্প্রদায়ের পরিবেশগত সম্পর্ক |
| মরুভূমি পরিবেশবিদ্যা | Desert Ecology | মরুভূমির উদ্ভিদ, প্রাণী ও অভিযোজন |
| পার্বত্য পরিবেশবিদ্যা | Mountain Ecology | পাহাড়ি অঞ্চলের জীব ও পরিবেশ |
| কৃষি পরিবেশবিদ্যা | Agroecology | কৃষিজ ফসল, জমি ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক |
| পরিবেশ ব্যবস্থাপনা | Environmental Management | প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সুরক্ষা |
| সংরক্ষণবিদ্যা | Conservation Ecology / Biology | জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিপন্ন প্রজাতির রক্ষা |
| দূষণবিদ্যা | Pollution Ecology | বায়ু, পানি, মাটি দূষণ ও তার নিয়ন্ত্রণ |
| মানব পরিবেশবিদ্যা | Human Ecology | মানুষ ও তার পরিবেশগত প্রভাব |
| জলবায়ুবিদ্যা | Climatology | আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ও জীবজগতের ওপর প্রভা |
| জলবায়ু পরিবর্তনবিদ্যা | Climate Change Ecology | জলবায়ু পরিবর্তনের ফলে জীবজগতের অভিযোজন |
| ভূ-পরিবেশবিদ্যা | Geoecology | ভূতাত্ত্বিক প্রক্রিয়া ও জীবজগতের সম্পর্ক |
| বায়োইকোনমিক্স | Bioeconomics | পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার |
চিকিৎসা ও প্রযুক্তি ভিত্তিক
| শাখার নাম | ইংরেজি নাম | সংক্ষিপ্ত বর্ণনা |
| অ্যানাটমি | Anatomy | শরীরের গঠনবিদ্যা |
| ফিজিওলজি | Physiology | দেহের কার্যপ্রণালী |
| হিস্টোলজি | Histology | টিস্যু বা কলাবিদ্যা |
| সাইটোলজি | Cytology | কোষবিদ্যা |
| বায়োকেমিস্ট্রি | Biochemistry | জৈব রাসায়নিক প্রক্রিয় |
| প্যাথলজি | Pathology | রোগবিদ্যা |
| মাইক্রোবায়োলজি | Medical Microbiology | রোগজীবাণুবিদ্যা |
| ইমিউনোলজি | Immunology | প্রতিরক্ষা ব্যবস্থা |
| ফার্মাকোলজি | Pharmacology | ঔষধবিজ্ঞান |
| হেমাটোলজি | Hematology | রক্তবিদ্যা |
| অঙ্কোলজি | Oncology | ক্যান্সারবিদ্যা |
| নিউরোলজি | Neurology | স্নায়ুবিদ্যা |
| ডার্মাটোলজি | Dermatology | চর্মরোগবিদ্যা |
| কার্ডিওলজি | Cardiology | হৃদরোগবিদ্যা |
| এন্ডোক্রাইনোলজি | Endocrinology | হরমোনবিদ্যা |
| গাইনোকোলজি | Gynecology | স্ত্রী-রোগবিদ্যা |
| পেডিয়াট্রিক্স | Pediatrics | শিশু চিকিৎসা |
| সাইকিয়াট্রি | Psychiatry | মানসিক স্বাস্থ্যবিদ্যা |
| মেডিকেল টক্সিকোলজি | Medical Toxicology | |
| ফরেনসিক মেডিসিন | Forensic Medicine | অপরাধ তদন্তে চিকিৎসা প্রয়োগ |
| জিনোমিক্স | Genomics | জিন গবেষণা |
| এনভায়রনমেন্টাল | বায়োটেকনোলজি | পরিবেশ উন্নয়নে প্রযুক্তি |
| ফুড টেকনোলজি | Food Technology | খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ |
| ডায়াগনস্টিক | বায়োটেকনোলজি | রোগ নির্ণয় প্রযুক্তি |
জীববিজ্ঞানের প্রতিটি উপ-শাখা আমাদের জীবজগৎকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ করে দেয়। মানবজাতির অগ্রগতি, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও প্রাণিকূল ব্যবস্থাপনায় এই বিদ্যাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, জীববিজ্ঞান বিষয়ক এসব বিদ্যা শুধুমাত্র একাডেমিক জ্ঞানের ক্ষেত্রেই নয়, বরং বাস্তব জীবনে নানা সমস্যা সমাধানে অপরিহার্য।
আরো দেখুন
1. মহাদেশভিত্তিক স্বাধীন দেশ ও রাজধানীর নাম

